আমিনুল ইসলাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আমিনুল ইসলাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

মৃত্যু সম্পর্কিত দিবাস্বপ্নের রেলিং || আমিনুল ইসলাম || কবিতা

মৃত্যু সম্পর্কিত দিবাস্বপ্নের রেলিং 

আমিনুল ইসলাম 




কাঁটা এফোঁড় ওফোঁড় 

ব্যথা ডাউনলোড হয়ে 

আসছে পাঁজর 


পাঁজি দেখেন ডাক্তার 

ঠান্ডা উলুধ্বনি 

স্রোত সম্পর্কিত ক্যামেরায়

হেলান দিচ্ছে 


নৌকা এলিমিনেট করার নয়

অপারেশন ইজ গোয়িং অন

১টি পাখির শীষ দূরবীন আঁকছে 

স্কুইরাল হেয়ার 

মোলায়েম স্পর্শ মেখে তুলি

ব্রাউজ করছে কিছু 

টেরাকোটা স্বপ্নের দালান 


লাল রঙের মাটি কাঁকর 

এতএব লালমাটি = লাল মাটির দেশ

কাঁকড়া বিছে মনে হলে

সিদ্ধান্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে 

চিকচিক বালির উপর 

ভয় < ভয়ংকর লেগ স্পিন 

সোজা মধ্যম উইকেট ছুয়ে 

মাঠের বাইরে 


পারতপক্ষে মৃত্যু যার নাম! যদিও 

কেউ কেউ হালকা রঙে আঁকেন 


ছবি থেকে ছবি জমানো 

অজস্রতা = স্তুপিকৃত = ডাস্টবিন 

সুতরাং  অপ্রয়োজন = রিসাইকল বিন


অপ্রতুল তথ্যের দিব্যালঙ্কার

রেখেছে গোলাপ


যতটা গোলাপি মনে হওয়া 

ঠিক তেমন দেখেনি সানগ্লাস 

আপলোড দিবাস্বপ্নের রেলিং 

লাইভ স্ট্রিমিং হয়ে আসে 

মাল্টিপল চয়েসের খোলা দিগন্তে 

তুমি একা ও কয়েকজন 

নিঃশব্দ রোপন করতে ব্যস্ত এখন...

রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

নমনীয় অক্ষরের আদর || আমিনুল ইসলাম || ধারাবাহিক কবিতা

নমনীয় অক্ষরের আদর

আমিনুল ইসলাম 




ধোওয়া তুলসী পাতা তুমি

নষ্ট গাছের শাখায় সেজেছো মনোরম 


নির্জন ফুলে তোলপাড় প্রতিবেদন


গাছেরা আত্মমগ্ন হলে

সবুজ সংকেতে ব্রাউজার

২টি অসুস্থ চোখে মনোহারী দৃশ্যের নিরাময়

বিলিয়ে দিচ্ছেন ঈশ্বর 


১০

অবাক মনঃসংযোগে

ক্যামেরায় ক্যারাভান

এই মনোরোগ বিশেষ কারণে 

শরীরে রোপন


সন্ধি ফেঁদে হারিয়ে যাওয়া বিয়োগের স্রোত

শুধু কয়েকটি যুক্তাক্ষর চেয়েছিল মেলবন্ধন 


অ্যালজোলাম (গণিত)  ঘুম

সম্পর্ক (ভাজিত) তুমি (সমান) শ্মশানের নীরবতায় 

কিছু ভাগশেষ (অবশিষ্ট) ছাই মেখে জাগিয়ে 

তুলছে আগুন

শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

নমনীয় অক্ষরের আদর || আমিনুল ইসলাম || ধারাবাহিক কবিতা

নমনীয় অক্ষরের আদর

আমিনুল ইসলাম 




নেই ঘুঙুর 

হারানো সুরের আশ্রয়ে

এতএব সব কোলাহল শান্ত নদীর মনে 

সুয়োপোঁকাহীন শিহরণ ধানের সরলতায় 

শয্যাশায়ী ১টি কৃষ্ণাঙ্গ দুপুর 

১টি ঘুঙুর বাতাসের স্পর্শ খোঁজে 


অনন্তকাল 

ঝরনার খেয়াল-খুশি

শরীরে লেগে থাকা আবহকাল


কালির ছোঁয়ায় রূপসী নোটবুক 

লেবেল ক্রসিং- এ ডানা মেলে দেয় 

ওয়েব থেকে জীবনে পদার্পণে

লেগেছিল ভীড় 


অনন্তযাপণ থেকে কবিতার অঙ্কুর


শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

নমনীয় অক্ষরের আদর || আমিনুল ইসলাম || ধারাবাহিক কবিতা

 নমনীয় অক্ষরের আদর

আমিনুল ইসলাম 


 



সূত্র  না মানা (অসম অবগ্যা); হতেও পারে 

ধরে নেওয়া লাটাই 

১লা পথ না হাঁটা চিহ্ণের ঘাড় মটকে দেবে

এটা অব্যাহত জেনেই 

পথ এগিয়ে চলুক 


প্রাসাদের সিংহদুয়ারে 

অবিচল দাবীহীন আহ্নিকগতির মন্ত্রবল


চিহ্ণ (সমান) শরীর; যদিও অবমাননার দায়

আদালত অনায়াসে স্নানাধিকার করে

এই করা (সমান) ক্রিয়া 

না করার অর্থ অচল

অচলায়তনে ১টি আয়তক্ষেত্র রাখা

যার নৈরিত কোনে দ্বিধাহীন ১টি পানশালা ঘুমিয়ে আছে 


দড়ি টানাটানি খেলায়

অংশ নিলে ক্ষমতার অনধিকার প্রবেশ

মেনে নিতে হবেই

এবং এটি অবশ্যম্ভাবী 

সৎ বাক্যালাপের জার্সি নং ও রং জানার উপায়

টুনটুনি পাখি নিয়ে ফুরুৎ ~


বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

নমনীয় অক্ষরের আদর || আমিনুল ইসলাম || কবিতা

 নমনীয় অক্ষরের আদর

আমিনুল ইসলাম 





ছারখার পুড়ে যাওয়া চিতার মৃদুহাস

অট্টাসুর (সমান) নয়(≠) ৮ (যোগ) অসুর 

কিংবা ৮ (যুক্ত) সুর


এ২টোই বিচারাধীন

The Court is adjourned 


সুতরাং রিল খোলা

ঝাাপসা (সমান) ঘোলাটে 

মলাটহীন সুন্দর 

পিপাসাসজল (ক্ষুদ্রতর); টেরাকোটা শরীর ছিঁড়ে 

ঠোঁটে তুমুল মরুঝড়ের প্রলেপ


২(সমান) ১(যোগ)১ (সমান) ২

যদি বলাহয়; তাহলে ধরে নেওয়া যায়

২ (সমান) ১(বিয়োগ)১ (সমান) ০ সুতরাং 

০ (সমান) ১(বিয়োগ)১ (সমান) ২কখনো নয়

কিংবা যদি তুমি বলতে

সমীকরন উপচে নানা রং-এ ঢলে পড়তো লোকালয় 



বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

নমনীয় অক্ষরের আদর || আমিনুল ইসলাম || কবিতা

নমনীয় অক্ষরের আদর

আমিনুল ইসলাম 




চুরমার অস্তিত্বে ধূলোর উড়ান


সাদা রুমালের জলবিভাজিকায়

আত্মঅহং ধূয়ে-মুছে সাফ



মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

বিষ্ময়কর চিহ্নের পিঠে... || আমিনুল ইসলাম || কবিতা

বিষ্ময়কর চিহ্নের পিঠে... 

আমিনুল ইসলাম 


ফ্লাইং কিস!

মানেই-

কাঠবিড়ালির লেজে 

ঢেউ ... 


একটা সি-বিচের স্বপ্ন 


ক্যামেরায়...


ভিজুয়াল বার্তালাপ-

১দিকে গভীর রাত

আর

অন্য প্রান্তে প্রভাত!


যূথিকা ফুল মায়ের আর ১ক নাম

মা মানেই ১কটি ফ্লাইং কিসের দুপুর 

আর

রজনীগন্ধা হলো বিছানার 

আদর আগলে প্রভাতের সহচর 


পিতার মতোই সেও বালিশের কোনে স্বপ্নময়!

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

ব্যস্ততার অবসরে... || আমিনুল ইসলাম || কবিতা

ব্যস্ততার অবসরে... 
আমিনুল ইসলাম 


নাব্যতা হারিয়েছে
          জাহাজ!
   
মাস্তুলে
    অতর্কিত বাতাসের
    দম্ভ!

প্রকট
 সন্ধিবিচ্ছেদ কালে
বিদ্যুতের প্রণয়ে
উঠে এসেছিলো
  গোলাপের গহীন
      অন্তরঙ্গতা

আমার দেহ ও মনে
    শুকনো মৌচাক!
অসার উচ্চাভিলাস...

যাপনগুলো খুলে
পড়ছিলো উচ্ছিষ্ট
বোতলের সাথে-

সেদিন-
অবোধ বালকের
        স্নায়ুযুদ্ধে
তুমিও সামিল ছিলে!

আমি ও
আমাদের মৌনতা জুড়ে
    অনুযোগের কালো
    পোশাক!

ধীর লয়ে পা ফেলে
হেঁটে যাওয়ার পর
অনেকগুলো
নিস্তব্ধতা জড়িয়ে
ধরেছিলো...


তারপর-
অনেক ঢিলেঢালা
চরিত্রের ভাস্কর্য
সংগ্রহ করে
তাদের অনুবাদে
ব্যস্ত হয়েছিলো শহর...

বুধবার, ২৪ জুন, ২০২০

ঝুলছে... (ক্রিয়াপদ/কামরাঙা) || আমিনুল ইসলাম || কবিতা

ঝুলছে... (ক্রিয়াপদ/কামরাঙা)
আমিনুল ইসলাম 


১টি বাতানুকূলীন সন্ধার দিকে
জীভটি চেয়েছিল...

স্বাদকোরকে বিপরীত লিঙ্গের ইঁদুর দৌড়
বেপরোয়া কাটাকুটি বিকেল লাল নীন!
যাঁতাকলের আমন্ত্রণ...

উপেক্ষা শব্দটিকে ঘাড় ধরে
নামানো হলো-
সব ক্রিয়াপদই বাক্যের চাকা!
তেল-মোবিলেই প্রাণ-

চোখের পিপাসা দাঁত চেপেছিল...
টুকরো হাসির ব্যাকরন!
গাছের শাখা-প্রশাখায়...

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...