আশিস চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আশিস চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

শব্দ'৬ || ছয় শব্দের আটটি কবিতা || আশিস চৌধুরী

শব্দ'৬ || ছয় শব্দের আটটি কবিতা

আশিস চৌধুরী



১॥
তুমি যেন দীর্ঘ এক দুরূহ কবিতা

২॥
শুধু একবার ছুঁতে চাই তোমার বাঁশিটি

৩॥
ঘরের ভিতরেই এক পড়শী বসত করে

৪॥
হারিয়ে গেছে সেই ছোট্ট রাবারের বল

৫॥
শমন তিলেক দাঁড়া শেষ করি লেখা

৬॥
আর কত দূরে  বকুল বিছানো পথ?

৭॥
আমাদের মিলিত হওয়ার সেতুগুলি ভাঙছে ক্রমশ

৮॥
ঈশ্বর তোমার চশমার পাওয়ার বদলাও এবার

রবিবার, ৩০ আগস্ট, ২০২০

২টি কবিতা || আশিস চৌধুরী || দৈনিক বাংলার কবিতা

আশিস চৌধুরীর ২টি কবিতা


কানামাছি

আসলে তুমি হারিয়ে যাওনি
এ আমার মনের ভুল
দিনরাত হয় তুমি আমার চারপাশে ঘুরছো
নয় তো আমি তোমার চারপাশে
অল্টারনেটলি চোখবাঁধা থাকে বলে
ঠাহর করতে পারলেও
ঠিক বুঝতে পারি না
শুধু কানামাছি খেলছি।






মহাভারত

মলাটে জমেছে কত ধূলো
তাই অস্পষ্ট দেখাচ্ছে নামটি
ভেতরেও ততোধিক ধূলো
একে মহান বলে অনেকেই
তবে কেন এত অবহেলা,এত ধূলো? 
কার হাতের ছোঁয়ার  অপেক্ষায় পড়ে আছে
শতব্দী প্রাচীন এই মহাভারত?
যে ধূলো ঝেরে আবার ফেরাবে স্বমহিমায়
নামখানি স্পষ্ট হলে 
তার হৃত গৌরব ফিরে আসবে
আর ভেতরের পাতায় যা লেখা আছে
তাতো কাশীরাম দাস সেই কবে বলে গেছেন।

রবিবার, ১৬ আগস্ট, ২০২০

শব্দ'৫ পাঁচটি || আশিস চৌধুরী || কবিতার সাম্প্রতিক প্রবণতা

শব্দ'৫ পাঁচটি
আশিস চৌধুরী

১)প্রেমহীন জীবন যেন জলহীন মীন
২)তুমি চলে গেলে,আজ আগমনী
৩)কিসের কাঙাল নিজেই জানি না
৪) চম্পক নগরে আজ করোনার আনাগোনা
৫) দ্বিতীয় মুখোশে আজ ঢেকেছি এ মুখ

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...