কবিতাগুচ্ছ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতাগুচ্ছ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

চিরঞ্জীব হালদার ।। ২টি কবিতা ।। Chiranjib ,

চিরঞ্জীব হালদার-এর ২টি কবিতা



প্রেমিক


প্রেমের সুষম বন্টন নিয়ে যদি প্রশ্ন ওঠে

যদি গার্গী কে প্রশ্ন করা হয় 

আপনার ভাতার  আপনাকে না আপনার সতিনকে 

উপহার দেবে  দৈবেবাকযুদ্ধের পাওয়া হরিন

পশুরও কিছু জ্ঞান-গম্মি অবশিষ্ট আছে


আমাদের রসিক ঢেমনামি আর মস্করার ভেতর যে নদী 

তার দুকুল প্লাবিত জোয়ারে ভেসে যাচ্ছেন জনগনেশ

 আপনি কখন টাকমাথা মহিলার সাথে মেকানিক্যাল ড্রিল করবেন অবশ্য বুঝে উঠতে বেলা পার

আসলে তিনি একজন পরচুলা দপ্তরের আধিকারিক


এই নিন আমার অভিভাষণ পরিচয় পর্ব

এটা এক স্বদেশ লাঞ্ছিত নায়কের কলকাকলি ভাবতে পারেন


আপনি কি জানতেন পূর্ব পরিকল্পিত সড়কপথ

 চুম্বন কারীগরদের চিঠির অলৌকিক হরফেরা

ইউরেকা ইউরেকা বলে এগিয়ে আসছে আপনার

প্রমান সাইজের কাট আউটের দিকে


দেখো কেমন হেসে ওঠে অর্বাচীন হরিন


২৭-২-২২


প্রযত্নে যাঁতা


নিতান্ত সাধারণ প্রেমিক অভাবী

জেনে রাখো একমাত্র কবিতা সতিন

নিঃশুল্ক আমার সঙ্গে কি যাবি

শ্মশানে চঃ আমাদের দাউ দাউ দিন


গৃহস্থ জেগে থাকে আমরাও থাকি

গুনে গেঁথে ইট কেনা আর কেনা জল

সবার কি ডানাভ্রম থাকে কোন পাখি

তবুও তালপাতার নীল ভূমন্ডল


আমাদের প্রশ্ন করে ঘি মুক্ত ঋণ

একাত্তরে বিষপান এক ছেঁড়া কাঁথা

যতটা কমিউনিষ্ট ততটা দক্ষিণ

হৃদয় ঘোরালে আমরা ঘুরন্ত যাঁতা


২৯-৭-২২

শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

কবিতাগুচ্ছ ।। শান্তনু ভট্টাচার্য ।। Santanu Bhattacharya

কবিতাগুচ্ছ 

শান্তনু ভট্টাচার্য 



 রূপান্তর

               নাগাড়ে বৃষ্টি...
চোখের সামনে জলছবি দৃশ্যপট 
জেলে ডিঙিগুলো ফোঁটা ফোঁটা শিহরনে কম্পিত। 

সামনের বাওড়ের মালিক আজ 
কিছু বাপ মায়ে খ‍্যাঁদানো কচিকাঁচা 
বারান্দায় দাঁড়িয়ে দেখছি তাদের উচ্ছল জলকেলি...

মনে মনে একটা স্বপ্ন দেখছি  
শ্যাওলা আর আঁশের গন্ধ মেখে 
উঠে আসছে এক একটা মাছ মানুষ... রঙিন
.....................

 

দান 

           
এককুষি চোখের জল 
ঢেলে দিলাম নদীতে 
বললাম যা- চলে যা 
ঢেউ ভেঙে ভেঙে মোহনার দিকে 

গভীর সঙ্গমে তৃপ্ত কর 
দাউদাউ  বুকের আগুন... নিঃসঙ্গ সমুদ্রের

...........



 নস্টালজিয়া 

                   

যতবার যত্ন করে জড়িয়ে দাও 
হু হু শীতে কারুকাজ আলোয়ান...
আমার গায়ে তবু লেগে থাকে 
ছোট্ট বেলার লাল টুকটুকে সোয়েটার
 
ঊনতিরিশ ফেব্রুয়ারি  জন্মদিন পালন করা না গেলেও 
সকালে জামবাটি পায়েস 
বিকেলে কেক কাটার উৎসব আমাকে টানে।

বাতি নেভা রাতে তোমার সাথে নিবিড় হলে 
প্রথম প্রেম শাসায়...দূরে যেতে বলে আমাকে 

হাত ধরে কেউ যখন বলে 
সামনে তাকাও--সামনে 
তখন ইচ্ছে করে পিছন ফিরে 
আমারই জন্য কেউ আসছে কিনা বড্ড  দেখতে...

......................



নীলকন্ঠ 

                

পেটের ভেতর বিষ 
গলায় পেঁচানো দুঃখ 

টলতে টলতে 
বাওড়ের ঢালু জমি 
কেউ কোথাও নেই 
রাত গভীর হলে নক্ষত্ররাজি নেমে আসে 
বুকের উপর,অমৃত মন্থন 

দূরে ঝমঝম মেল ট্রেন পেরিয়ে যায়  
রেজিনগর...বেলডাঙা...সারগাছি 

সুখের পাত্র ভরে নক্ষত্রেরা ফিরে গেলে 
গরলে জারিত ক্লেদ রিক্ততা 
মজতে থাকা দুঃখগুলো-- 

ধীরে ধীরে নীলকন্ঠ গড়ে তোলে

......

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...