দুর্গাদাস মিদ্যা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দুর্গাদাস মিদ্যা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

কবিতা || কিছু ভাবনা || দুর্গাদাস মিদ্যা

কবিতা 

কিছু ভাবনা। 
দুর্গাদাস  মিদ্যা

       
তাহলে শুরু হোক কিছু কথা বিনিময়
নির্মল আনন্দে ভরে উঠুক আকাশ স্বপ্নীল।
সম্মোহনী সেই সব দিন
যদি ফিরে আসে বারবার
তবে বিনম্র শ্রদ্ধায় বিকেল কুড়োবে
পলাশ শিমুল। এভাবে ভাবা যেতো  যদি
তবে সমূহ ক্ষতির প্রলেপ
শুশ্রুষা খুঁজে পেতো অনায়াসে।
শিশির সিক্ত ঘাসে  ফুটে  উঠতো আনন্দ-কুসুম।

শনিবার, ৮ আগস্ট, ২০২০

কবিতা:_ || --একা আমি || দুর্গাদাস মিদ্যা

কবিতা:_

--একা আমি
দুর্গাদাস মিদ্যা



কী ভীষণ আচ্ছন্ন থেকেছি এতকাল বহুতল বাড়িটির মতো কত নির্ঘুম রাত কেটেছে আমার। বিক্ষুব্ধ সংসার সমুদ্রে ভাসতে ভাসতে ঝালাপালা হল আমার এই নাবিক জীবন।মোহগ্রস্ত এই জীবন যেন চিরবল্কল জড়িয়েছে সারা গায়। যতবার বাড়িয়েছিল হাত ততবার ভেঙে ভেঙে পড়েছে স্বপ্ন আমার। পরিত্যক্ত নৌকার মতন গে

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

ক্ষয় || দুর্গাদাস মিদ্যা || কবিতা

ক্ষয়
দুর্গাদাস মিদ্যা

শীতের রাতের মত চুপচাপ শুয়ে থাকি।
মনে মনে ছবি আঁকি সেই সব দিনের।
যে সব দিন ছিল রঙিন, ছিল আনন্দের।
এই যে এত বিষন্নতা প্রতিদিনের
 তার থেকে মুক্তির পথ কে দেখাবে বলো
কার হাত ধরে বলতে পারি বাঁচাও বাঁচাও।
বয়ে যাওয়া নদীর গতি
 যেভাবে ঘাড় ঘুরিয়ে দেখেনি কোনদিন
 ফেলে আসা পথ
সেভাবেই নিস্পৃহ থাকা ভালো।
তা না হলে হতাশার কুণ্ডলী
পাক খেতে খেতে চেপে ধরে অস্থি মজ্জা সব ।
জীবনের যাবতীয় কলরব থেমে যায় এক লহমায়।

মঙ্গলবার, ৯ জুন, ২০২০

প্রস্ফুটিত || দুর্গাদাস মিদ্যা || কবিতা

প্রস্ফুটিত  || দুর্গাদাস মিদ্যা || কবিতা


প্রস্ফুটিত হওয়ার ইচ্ছে আমার আবহমানকাল
যেভাবে ফুটে উঠে ফুল
যেভাবে মাথা তুলে ধানের চারা
নদীর মতো বয়ে যাবার ইচ্ছে কুলকুল
আকুল এই বাসনায় হৃদয় টইটম্বুর।
যেভাবে আকাশে পাখি উড়ে আপন উল্লাসে
ঠিক সেই ভাবে উড়ে যেতে চায় মন সারাক্ষণ।
কোনো বিষন্নতা নয় নয় কোনো উদ্বেগ
সাধারণ গতিবেগে যেমন চলে জীবন।
আকাশের মতো বিশাল স্বপ্ন ছুঁতে চায়
 চায় তারাদের মতো ফুটে উঠে
মানুষের মতো মানুষ হতে চাই সাফল্যের করপুটে।
কত প্রেম কত ভালোবাসা বুক জুড়ে বাঁধে বাসা
কবে থেকে
আমি তো বারবার ফিরে গেছি তার কাছে
যে আমাকে মানুষ করেছে।

রবিবার, ৩ মে, ২০২০

কবিতা || বিধিলিপি || দুর্গাদাস মিদ্যা

বিধিলিপি
দুর্গাদাস মিদ্যা

কি আশ্চর্য ! হাওয়ার মত
 মৃত্যু খেলা করে ঘরে ঘরে।
অন্তর্লীন ব্যথা এত চিনচিনে 
 ইতিপূর্বে কেউ কোনদিন বোঝেনি।
 ভয় হয় চোখে চোখ রেখে তাকাতে।
বিষন্নতায় সহজিয়া জীবনের তার ছিড়ে যায়। ঘুরপাক খায় নানান প্রশ্ন প্রতিদিন
 আর কতদিন অন্তরীণ এর জ্বালায় ফালা ফালা হবে মানব হৃদয় ।
 সভ্যতার এই পরাজয় বুঝি বিধিলিপি ছিল।
তা না হলে কেন বসে থাকতে হয় দরজায় খিল এঁটে।
 বুক চিতিয়ে হেঁটে যাওয়া বারণ কেন।
কেন বন্ধ হবে স্বাভাবিক জীবনযাপন।



Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...