Durgadas Midya লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Durgadas Midya লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

ক্ষয় || দুর্গাদাস মিদ্যা || কবিতা

ক্ষয়
দুর্গাদাস মিদ্যা

শীতের রাতের মত চুপচাপ শুয়ে থাকি।
মনে মনে ছবি আঁকি সেই সব দিনের।
যে সব দিন ছিল রঙিন, ছিল আনন্দের।
এই যে এত বিষন্নতা প্রতিদিনের
 তার থেকে মুক্তির পথ কে দেখাবে বলো
কার হাত ধরে বলতে পারি বাঁচাও বাঁচাও।
বয়ে যাওয়া নদীর গতি
 যেভাবে ঘাড় ঘুরিয়ে দেখেনি কোনদিন
 ফেলে আসা পথ
সেভাবেই নিস্পৃহ থাকা ভালো।
তা না হলে হতাশার কুণ্ডলী
পাক খেতে খেতে চেপে ধরে অস্থি মজ্জা সব ।
জীবনের যাবতীয় কলরব থেমে যায় এক লহমায়।

মঙ্গলবার, ৯ জুন, ২০২০

প্রস্ফুটিত || দুর্গাদাস মিদ্যা || কবিতা

প্রস্ফুটিত  || দুর্গাদাস মিদ্যা || কবিতা


প্রস্ফুটিত হওয়ার ইচ্ছে আমার আবহমানকাল
যেভাবে ফুটে উঠে ফুল
যেভাবে মাথা তুলে ধানের চারা
নদীর মতো বয়ে যাবার ইচ্ছে কুলকুল
আকুল এই বাসনায় হৃদয় টইটম্বুর।
যেভাবে আকাশে পাখি উড়ে আপন উল্লাসে
ঠিক সেই ভাবে উড়ে যেতে চায় মন সারাক্ষণ।
কোনো বিষন্নতা নয় নয় কোনো উদ্বেগ
সাধারণ গতিবেগে যেমন চলে জীবন।
আকাশের মতো বিশাল স্বপ্ন ছুঁতে চায়
 চায় তারাদের মতো ফুটে উঠে
মানুষের মতো মানুষ হতে চাই সাফল্যের করপুটে।
কত প্রেম কত ভালোবাসা বুক জুড়ে বাঁধে বাসা
কবে থেকে
আমি তো বারবার ফিরে গেছি তার কাছে
যে আমাকে মানুষ করেছে।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...