বিশ্বদুনিয়ার নতুন কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিশ্বদুনিয়ার নতুন কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৩০ মে, ২০২০

বিশ্বদুনিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || মায় বান ফান-- এর কবিতা

বিশ্বদুনিয়ার নতুন কবিতা 
রুদ্র কিংশুক 
মায় বান ফান-- এর কবিতা

মায় বান ফান (Mai Van Khan, 1955)-- এর জন্ম উত্তর ভিয়েতনামের নিন-বিন প্রদেশে।১৯৭৪--এ তিনি
প্রথম সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৮৩-তে তিনি হানয় কলেজ অফ ফরেন ল্যাঙ্গুয়েজ -এর ডিপার্টমেন্ট অফ লিঙ্গুইস্টিকস অন্ড রাশিয়ান কালচার- এ পড়াশোনা করেন। তাঁর কবিতায় জাপানি হাইকু প্রভাব রয়েছে।



১. সূর্যের দিকে

উষ্ণ
এবং তরুণ পাতা
 খুব কাছেই

২. ঝড়ের সময়

একটা ফোয়ারা
মুখোমুখি
পাহাড়ের সাথে

৩ মাটি

আঁকড়ে ধরে শিকড়
পাতাগুলো আকাশ তাদের মুখে
রসধারা ওঠে আর নামে

৪.একটা সিম বীজ
কাঁচের শিশিতে
খোলা জানালার কাছে
সন্ধ্যাতারা

৫.বৃষ্টি

ভাগ করে দেয় প্রতিটি ফোঁটা
সমানভাবে
আমি এবং আমার ঘোড়ার ভেতর

৬. মোষের বাছুর

দুধ খেয়ে তৃপ্ত
তাকায় সবুজ ঘাস
আর মায়ের দিকে

৭. নতুন ঋতু

পাতার তাঁবু
 শিশির জমে
গাছটি ঘামে

৮.  শীতের প্রথম

পাখি
ডাকে
বাসন্তী গানে

৯.  নতুন রোপিত গাছ

জল দেয়া হয়
সিঞ্চিত হয়
আশা নিয়ে

১০. সূর্যালোক চিহ্ন

সোনালী উজ্জ্বলতা
প্রতিটি কিরণ
আমার হাতের উপর

১১.দক্ষিণা বাতাস

বইছে
যত্ন নিতে
প্রতিটি ঘাসপাতার

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

বিশ্বদুনিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || স্ভেতানকা এলেনকোভা-র কবিতা

বিশ্বদুনিয়ার নতুন কবিতা 

রুদ্র কিংশুক

স্ভেতানকা এলেনকোভা-র কবিতা

স্ভেতানকা এলেনকোভা (Tsvetanka Elenkova, 1968)-র জন্ম বুলগেরিয়ার সোফিয়াতে তাঁর মৌলিক কবিতা সংকলনের সংখ্যা সাতের অধিক এবং অনূদিত কবিতা সংকলনের সংখ্যা প্রায় তিরিশের কাছাকাছি। ভারতীয় সংস্কৃতির তিনি একজন অনুরাগী পাঠক ।
তিনি পড়েছেন ধম্মপদ, গীতা এবং রবীন্দ্রনাথ। শিব ও শৈড়তন্ত্র নিয়ে লেখা দক্ষিণ ভারতের প্রাচীন মরমিয়া কবি রচনা তিনি অনুবাদ করেছেন বুলগেরিয় ভাষায়। কবিতা লেখা, অনুবাদ, পত্রিকা-সম্পাদনা এবং প্রকাশনা----কবিতাকেন্দ্রিক বহুকবি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই কবি  সাম্প্রতিক বুলগেরিয়ো কবিতায় একজন বিশিষ্ট ব্যক্তিত্ব


১. সাপ

শ্লীলতাখুন
 প্রবৃত্তির অভাবের
 কেবল সাধারণ অজ্ঞতার
 পাপবোধহীনতার
সরলতার

গলার
প্রথম ও শেষ গিঁট
চোখের প্রবেশদ্বারের ঠিক পাশেই
(চোখের ভেতর দিয়ে নয় )
অনেকগুলো চোখ
 পিনকুশনে আটকানো

প্রথমে চেষ্টা করো আঙুলে
 তারপর নখ দিয়ে
 পাতলা বা ভারী কিছু নিয়ে
 উদাহরণস্বরূপ পেনসিল বলা যায়
 তুমি গেঁথে দাও এর ভেতর
বেশ কয়েকবার আগুপিছু
 শৃংখল সবচেয়ে কঠিন

 অথবা সেন্ট জর্জ এর ঘোড়ার লেজ

যতক্ষণ না এটা আলাদা হয়

 তারপর তুমি খুলে রাখো ফিতে
 ফেলে দাও মেঝের ওপর
অথবা তোমার জুতোর ভেতর
 যদি তুমি পরিশ্রমি হও
 প্রবেশের
 প্রবেশের হও
 প্রবেশের জন্য প্রস্তুত

২. ক্যাকটাস

যেখানে মনে হয়
 সে ওপরে উঠছে উঠছে
সে আসলে নিচে নেমে যায়
এতটাই লাল
পুরোপুরি ঝলমলে
যেন জমাট বাঁধা রক্ত
অথবা আগুন কাচের
 পিছনে
 তাকে দেখায় গোল
কিন্তু কাছে গেলে চতুর্ভুজাকার
 আর মাঝখানে কোথাও ছ
একটা ছোট ছোট সাদা পাথর-ভরা বাগান
এবং একটা গর্ত হাতের তালু দিয়ে গড়া
পশ্চিমী পোতাশ্রয়ে পালতোলা নৌকার মাঝে ৷

৩. মৃত্যু

একটা কামড়
তোমার আঙুল হারানোর
পর

৪. নার্সিসাসের কাহিনী

প্রত্যেক সন্ধ্যায় সে মেয়েটির জন্য জানালায় অপেক্ষা করে। কিন্তু সে কেবল নিজেকে দেখেই চলে যায় ।একদিন সে ঠিক করে অপেক্ষার শেষ দেখে ছাড়বে এবং তারপর অপেক্ষা বন্ধ করে। জলের ওপর ঝুঁকে পড়ে সে নাকানি-চোবানি খায় এবং সাঁতার কাটতে শুরু করে। মানুষের মতো মাথা ওপরে তুলে নয় কিন্তু মাছের মতো। ডলফিন বা তিমির মতো বাতাসের জন্য দু-একবার সে ওপরে উঠে তারপর ডুবে যায় চিরতরে ।আয়নার ভেতর খোলা চোখ নিয়ে।বাকিরা শিখে চলে বিবর্তনের কথা --- কীভাবে জীবেরা জল থেকে উঠে এল ডাঙ্গায়। বাকিরা করে চলে ব্যাখ্যা নার্সিসাসের কাহিনী।

৫. স্বাধীনতার ক্ষত

কেউ কেউ কুকুরের জন্য কেনে কুকুরের জন্য কেনে নির্দিষ্ট দৈর্ঘ্যের চামড়া-বন্ধনী। অন্যেরা পছন্দ করে রিল সহ স্বয়ংক্রিয় বন্ধনী। তুমি কুকুরকে ইচ্ছে মতো দৌড়াতে দৌড়াতে দাও কিন্তু তুমি জানো কখন তাকে টেনে আনবে। আমি আমারটাকে ছেড়ে দিই । কিন্তু দু-তিনবার সে দৌড়ে পালিয়ে ছিল এবং ফিরে এসেছিল ক্ষত নিয়ে। তাই এখন আমি তাকে ছেড়ে দিই কেবলমাত্র আমার উঠানে। আমার কুকুরটা কাঠবেড়ালির দিকে এবং সন্ধ্যাবেলায় চাঁদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে। এবং যখন আমরা বেড়ার কাছেই জ্বালানি কাঠ জড়ো করি, সে তার ওপর উঠে লাফায়।আবার সে ফিরে আসে ক্ষত নিয়ে  তার পর আমি সিদ্ধান্ত নিই তাকে শেকলে বেঁধে রাখার । কারণ আমার কুকুরকে ক্ষত থেকে থেকে ক্ষত থেকে মুক্ত রাখতে হবে।

শনিবার, ৯ মে, ২০২০

বিশ্বদুনিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || গিয়র্গি গসপোডিনভ-এর কবিতা

বিশ্বদুনিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক

গিয়র্গি  গসপোডিনভ-এর কবিতা

গিয়র্গি গসপোডিনভ (Georgi Gospodinov) বুলগেরিয়ার একজন তরুণ কবি ও কথাসাহিত্যিক। পৃথিবীর বহু ভাষায় অনূদিত তাঁর রচনা। তিনি একজন বেশ জনপ্রিয় লেখক।  তাঁর গল্প চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তাঁর কবিতার মধ্যে আবেগের ঘনঘটা, নেই খুব ঠান্ডা ভাবে তিনি জীবন ও বাস্তবতাকে দেখেন । তাঁর কবিতায় নির্মাণের অনেক মজা মশকরা পরিলক্ষিত।

১.একটা টেক্সটকে ভরে  তোলার উপায়

প্রথম |
টেক্সটের মাছ (আবার মাছের টেক্সট) গেলা উচিত ব্যঞ্জনবর্ণের কাঁটাকুটি সরিয়ে । দেখো, ছোটদের প্রাথমিক মাছ (টেক্সট ) যেন হয় সহজ সরল (তরল নয় ) , মূলত স্বরবর্ণের তুলতুলে পেটি নির্মিত । বড়দের ক্ষেত্রে শক্ত, শক্ততর এবং শ ...... ক্ ......ক্ .........তো হাড় মাংসের ভেতর শিকড় গজাবে।

দ্বিতীয় |
"আমি কি সুস্বাদু , ডার্লিং?"
শব্দেরা ছোটো মাছ
ভেতরে ছোটোখাটো কাঁটার মিশ্রণ
তোমার মুখের ভেতর আমি মিলিয়ে যাবার আগে আমাকে কাঁটাগুলো বেছে নিতে দাও
আমি কি  অ আ ই ঈ উ ঊ এ ঐ?

তৃৃৃতীয় |
রেডিমেড ধ্রুপদী সাহিত্য আত্তীকরণে এই কৌশল সফল ভাবে ব্যবহার করা যায় ।
ছাকনি টেস্টের মাংসকে কথা বলায়,
তাকে দেয় আদিম সৌন্দর্য ।
এইভাবে
সে ছিল আনন্দের প্রেতছায়া
যখন সে প্রথম আমার চোখে উদ্ভাসিত ---
হয়ে ওঠে---
এ, ই, অ, আ, অ, এ, অ
পরিত্যক্ত ব্যঞ্জনের কাঁটাগুলি---
স্, ছ্ ল্, ন্, দ্
কাঁটাগুলি কুকুরের মুখে ছুড়ে দাও
ঘেউ ঘেউ ঘেউ
শোনো!
কুকুরের ডাকে তো
একটিও কাঁটা নেই।


২. একটি কবিতা

ঈশ্বর লাল
পাকা এবং নিখুঁত
ঈশ্বর একটা টমেটো
এটা ভাবা অপরাধ নয়
না ঈশ্বরের কাছে
না টমাটোটির কাছে

৩. সময় একটি নিউট্রন বোমা

 কোন কিছুই ধ্বংস হবে না
বাড়ি ঘর থাকবে
রাস্তাঘাট থাকবে
উঠানের চেরিফলের গাছও থাকবে
কেবল আমরা থাকবো না
নিউট্রন বোমার পাঠ আমি
এভাবেই মনে রেখেছি
 সেই থেকে আমি জেনে এসেছি
মৃত্যু একটা চেরিগাছ
পেকে উঠছে আমাকে ছাড়াই

৪.
চেওনা

চেওনা
তাহলে প্রত্যাখ্যানও নেই

 এটা খুবই সোজা যে
যদি দরজায় ধাক্কা না দাও
ভেতর থেকে কেউ বলবেনা না -- 'না'
(দরজা খুলবে না তোমার জন্য )

আমি চাইনা কিছুই
আর তাই
কেউ আমায় দেয়নি কিছুই
প্রত্যাখ্যানও করেনি কেউ

শুক্রবার, ৮ মে, ২০২০

রুদ্র কিংশুক || পিটার চোখভ-এর কবিতা || বিশ্বদুনিয়ার নতুন কবিতা

বিশ্বদুনিয়ার নতুন কবিতা 
রুদ্র কিংশুক

পিটার চোখভ-এর কবিতা

পিটার চোখভ (Petar Tchouhov)--এর জন্ম বুলগেরিয়ার সোফিয়া শহরে। প্রথমে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক এবং পরে সমাজ বিজ্ঞানে  স্নাতকোত্তর, পিটারের কবিতা বুলগেরিয়ার সহ পৃথিবীর বিভিন্ন  দেশের পত্রপত্রিকা ও কাব্য সংকলনে প্রকাশিত । কবিতার ফর্ম হিসেবে হাইকু  পিটারের খুব প্রিয়।ইমেজিস্ট ও বিট  কবিদের অনেক বৈশিষ্ট্য তাঁর রচনায় পরিলক্ষিত। পিটার একজন রক-মিউজিশিয়ানও। তিনি নিয়মিত পারফর্ম করেন।

নীরব

 আমাদের মায়েরা নিখোঁজ---
 কিনতে বার হয়েছিল
কিছু সুস্বাদু
আর ফিরে আসেনি

আমাদের পিতারা নিখোঁজ ----
দেখতে গেল
তাদের পিতাদের সমাধি
আর সেখানেই তারা থেকে গেল

আমাদের ভাইয়েরা
আর বোনেরাও নিখোঁজ ----
ছুটে গেল খুঁজতে
তাদের বাপমাকে
আর পথ হারালো

আমাদের ছেলেমেয়েরাও
নিখোঁজ
খুন হয় রাস্তায়
নিজেদের স্বপ্নের দ্বারা

তাইতো
এই ছেলেভোলানো গান
এখন
আমাদের জন্য

শুভরাত্রি
শুভরাত্রি
 শুভরাত্রি

প্রস্তরফলক
আমার বাবার
হিমশৈলের মতো জেগে উঠছে
মৃত্যুসাগর থেকে

তার আধ- মিটার
দৃষ্টিগ্রাহ্য
অদৃশ্যটুকু আমার ভেতরে

হাইকু
১.
 বসন্ত সূর্য
অসমাপ্ত শব্দ
কী-করনীয় তালিকার ওপর
২.
মোমালোকিত গির্জা
সমস্ত ছায়া
আমারই
৩.
অবিশ্রান্ত বর্ষণ
পাঠাগারের বই
যা আর নেই
৪.
পূর্ণ চাঁদ
গর্ত
তার বিবাহ অঙ্গুরীয়
৫.
তার নাম
বাঁধা নৌকার গায়ে
গ্রীষ্ম শেষ হয়
৬.
দীর্ঘতম রাত
দঁড়কাক চুরি করে চোখ
বরফ-মানুষের

জিসাস ক্রাইস্ট সুপারস্টার

আমি ছিলাম
হলিউডেও

বৃষ্টি হলো
 ক্যালিফোর্নিয়া ছিল যেন আমার মা রৌদ্রকরোজ্জ্বল সবার কাছে, আমি ছাড়া

আমার মাথার ওপর ব্যক্তিগত মেঘ
আমি হাঁটলাম গাড়ি ও হোটেলের মাঝখান দিয়ে তখন দেবদূতেরা জড়ো হয়েছে বিদায় দিতে

 আমি হেঁটে গেলাম মরুভূমির ভেতর
মরীচিকা তরঙ্গের ওপর  হাঁটলাম, নগ্নপা

আমি ফিরে চাইলাম
 দেখলাম অগণিত মানুষ
আমাকে রাস্তায় অনুসরণ করছে

লাস ভেগাসের দিকে


সেফটি-পিনস
১.
ফেলে -দেওয়া খেলনা
প্রস্তর-ফলকের পাশে
হেমন্ত গোধূলি
২.
সকালের কুয়াশা
কেউ দেখে না
পাতাঝরা
৩.
 ঠান্ডা সকাল
দুটো হারানো বিড়াল
 কুকুর-আস্তানায়
৪.
হঠাৎ বৃষ্টি
আমি ভাগ করে নিই ছাতা
স্ট্যাচুর সঙ্গে

৫.
ভূতচতুর্দশীর দিনে
আমি খুলি বাবার
কালো ছাতা

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...