সন্দীপ সাহু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সন্দীপ সাহু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২২ আগস্ট, ২০২০

গোলাপে রক্ত || সন্দীপ সাহু || কবিতা

গোলাপে রক্ত
সন্দীপ সাহু



রামধনু পাহাড় সমুদ্র বন প্রজাপতি হয়ে
হৃদয়ে গোলাপ ফোঁটায়!গোলাপ-গন্ধে হৃদয় ভ্রমর হয়। 
সেই গানকে উপেক্ষা করে কনসেন্ট্রেশন ক্যাম্পে
চর্বি বেছে নেওয়া হয়!দ্রোহকাল লাল গোলাপ ফোঁটায় 
হৃদয় থেকে হৃদয়ে!মাটির তলায় হিটলার গোলাপ বিনিময় করেছিল প্রথম এবং শেষবার! তাতে চলকেছিল রক্ত!

বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

অ্যলান কুর্দিরা ঘুমোবে না চিরকাল || সন্দীপ সাহু || কবিতা

অ্যলান কুর্দিরা ঘুমোবে না চিরকাল
সন্দীপ সাহু

আকাশ থেকে ছুটে আসা গোলা,
কিংবা ঘাতকের বেয়নেট,গুলিতে
কৃষ্ণচূড়া রাধাচূড়া লালে লাল
শয্যা পেতেছে সাদা কাপড়ের মোড়কে!

অথচ ভড়পুর বসন্ত এখনও
প্রজাপতির রঙিন পাখায়,
মেঘাকাশে কোকিল-ডাকে উত্তালসমুদ্র-ঢেউতে
যৌবনের রোশনাই ছড়াতে চায়!

চিতাভস্ম থেকে কিংবা কবর ফুঁড়ে
মহীরুহ একদিন বেরুবেই!
আকাশ থেকে ধ্রুবতারা এনে রক্তের আগুনে
পুড়িয়ে দেবে গোলাগুলি বেয়নেট!

পোড়া-মাটি নীতিতেই
হিটলার ঢুকে গিয়েছিল মাটি-গর্ভে
তবুও বাঁচেনি।মৃত্যু এসেছিল
সমান ও বিপরীত প্রতিক্রিয়ায়!

লাল আগ্নেয় পাহাড়ের চূড়ায়
ঘাতকের শব ব্যবচ্ছেদ হবে!
এবার ময়না তদন্তে শেষ কথা লিখবে
কৃষ্ণচূড়া রাধাচূড়া লালে

দোল-শরীর হয়ে
শুধু সিরিয়ায় নয়,
গোটা পৃথিবীতে, সমুদ্র-বালুতে
মুখ থুবড়ে ঘুমিয়ে থাকা সমস্ত অ্যলান কুর্দির হয়ে!

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

আটপৌরে কবিতা || অলোক বিশ্বাস || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা
অলোক বিশ্বাস

দর্শন
-------
মাকড়সা করেছি সাফ।
ইঁদুরেরা
সাম্রাজ্য বিস্তার করে যাক।

প্রেমিক
----------
তীব্রতায় বলেছি মণিকে
প্রেমিকাঙ্খা।
অদৃশ্য হয়ে গেছে ক্ষণিকে।

তৃতীয় বিশ্ব
---------------
ছোটবেলা থেকেই ভোটখেকু
দেখছি।
ভাঙাঘর বদলালো কই কাকু।

বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

আজকের কবিতা || এ কি কম পরাজয় // সন্দীপ সাহু

এ কি কম পরাজয়
সন্দীপ সাহু


কোকিল-ডাক পলাশ-রঙিন প্রেম-রমণ
বিষাক্ত নাগপাশের মরণ-মিছিলে,
শ্লোগান তুলছে বিশ্বময়
লড়াই করে বাঁচতে চাই।
গাইছে সাম্য-স্বপ্নের সেই বিখ্যাত গান
হাম হোঙ্গে কামেয়াব একদিন...!

কোকিল পলাশ কিচ্ছু জানতে পারছে কি!
কুহুডাক,রমণ-রঙে বিষের কোনো সন্ধান নেই!
প্রেম এখন লংমার্চে ব্যস্ত
যেখানে জীবনের রঙ লাল।
এতদিন যে শকুন চিল বাজ রাজত্ব করেছিল
লংমার্চ না জানা থাকায় মরণের পথ ধরেছে!

ছোট্ট চরুইয়ের সঙ্গেও অসহায় ভাবে
করতে হচ্ছে সন্ধি!এ কি কম পরাজয়!!
তাই লোক দেখানি অসহায় হুংকার
লাফ্টার লাইভ শো বেশ ভাইরাল,
টুনটুনির ঘরে রাজার সেনা অভিযানের মতো!
টুনটুনিই ঘায়েল করেছিল।

এখানে অবশ্য বিষ-মরণ ভয়ে
টুনটুনির কাছে অসহায় ভাবে আত্মসমর্পণ
খড়কুটোকে আঁকড়ে ধরা!
অথচ এরকমটা হওয়ার কথা ছিল না
এটা তো প্রকৃত নশ্বরের গল্প নয়।
শকুন ইগল বাজকে বিশ্বাস করা যায় কি!

চড়ুই টুনটুনি শালিখের সে অভিজ্ঞতা অবশ্য আছে।


Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...