সুদীপকুমার খাঁড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুদীপকুমার খাঁড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

পাটাশোলে বৃক্ষরোপণ ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি || সংস্কৃতি সংবাদ, Kultikri

পাটাশোলে  বৃক্ষরোপণ ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি || সংস্কৃতি সংবাদ



নিজস্ব সংবাদদাতা,কুলটিকরি,ঝাড়গ্রাম,ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরির কে ওয়াই এফ সি এ ক্লাব ও সবুজের পাঠশালার যৌথ উদ্যোগে এবং ড.রেড্ডি'স ল্যাবেরোটির সহযোগিতায় কুলটিকরির পাটাশোলে বৃহস্পতিবার বিকেলে তিনশো চারাগাছ রোপণ করা হয় এবং পাটাশোলে করোনা আবহে চালু হওয়া "সবুজের পাঠশালা"র প্রায় ১২০ শিশুর দাঁতের  স্বাস্থ্য পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন বনসৃজনের কুলটিকরী মডেল মূখ্য উদ্যোক্তা প্রাক্তন শিক্ষক গৌরসাধন দাস চক্রবর্তী, প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী  সর্বেশ্বর মহাপাত্র , বিশিষ্ট সমাজকর্মী ঝর্ণা আচার্য  ,কে ওয়াই এফসি এ ক্লাবের সেক্রেটারি   চন্দন কুণ্ডু সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ।

বন্যপ্রাণ সচেতনতা শিবির ও শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ || সংস্কৃতি সংবাদ, Sanskriti Sambad

 বন্যপ্রাণ সচেতনতা শিবির ও শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ || সংস্কৃতি সংবাদ



নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর,"বাঁচবে ওরা , বাঁচাবো মোরা" এই স্লোগানকে সার্থক করার লক্ষ্যে এবং বিশ্ব হাতি দিবসকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন "শের "- উদ্যোগে, বনদপ্তরের ব্যবস্থাপনায় এবং জঙ্গলমহল উত্তরণ ঐক্যের সদস্যদের সহযোগিতায ও পরিচালনায় শালবনী ব্লকের আদিবাসী অধ্যুষিত ভাদুতলা বনাঞ্চলের জোড়াকুশমা, সুস্নিবারি, বাগমারি প্রভৃতি গ্রামগুলি থেকে ১০৭ জন ছাত্র ছাত্রীর হাতে এক বছরের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী  তুলে দেওয়া হয় এবং স্থানীয় গ্রামবাসীদের মধ্যে বন্যপ্রাণ সচেতনতার বার্তা দেওয়া হয়। বৃহস্পতিবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর ডিভিশনের এডিএফও   বিজয় চক্রবর্তী,রেঞ্জার অফিসার পাপন মোহন্ত ,  মৌপাল বীট এর বীট অফিসার প্রণব দাস, শের এর   কর্ণধার জয়দীপ কুন্ডুসহ অন্যান্য বিশিষ্ট জনেরা। জঙ্গলমহল উত্তরণ ঐক্যের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বটেশ্বর ,তাপস,চন্দন, নাগার্যুন,বেনু,সোমনাথ,সুমন, বিশ্বদিপ,বিমল,সুশোভন, সুনীল,ভরত প্রমুখ। বনদফতরের ব্যবস্থাপনায় এরকম একটি উদ্যোগকে গ্রামবাসীরা স্বাগত জানিয়েছেন।

বুধবার, ১১ আগস্ট, ২০২১

সৃষ্টি'র জন্মদিন পালন হল সবুজের পাঠশালার কচিকাঁচাদের সাথে || সংস্কৃতি সংবাদ, Sristi

 *সৃষ্টি'র জন্মদিন পালন হল সবুজের পাঠশালার কচিকাঁচাদের সাথে*



নিজস্ব সংবাদদাতা,কুলটিকরি, ঝাড়গ্রাম ৷৷ একটু ভিন্ন আঙ্গিকে পালিত হলো জন্মদিনের অনুষ্ঠান।বিগত বছরের মতো এবছরও কুলটিকরী নিবাসী শিক্ষক দম্পতি কলেজ শিক্ষক সুকুমার প্রধান ও শিক্ষিকা ঋতু প্রধান তাঁদের একমাত্র মেয়ে সৃষ্টি'র  জন্মদিন পালন করলেন একটু অন্যরকম ভাবে। প্রকৃতির সবুজ সমারোহের মাঝেই পালন হলো সৃষ্টি'র অষ্টম জন্মদিন। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরীর অদূরেই রুক্ষ পাথুরে পতিত বনভূমি তে বেশ কয়েক বছর ধরে চলেছে সামাজিক বনসৃজনের কাজ।পাশাপাশি এই করোনা অতিমারী কারণে প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ থাকায় এলাকার পিছিয়ে পড়া প্রান্তিক শ্রেণীর পড়ুয়া দের নিয়ে গড়ে উঠেছে অবৈতনিক "সবুজের পাঠশালা"।  এই কর্মকান্ডের মূল হোতা প্রাক্তন শিক্ষক গৌরসাধন দাসচক্রবর্তী । বেশ কয়েক জন সহকর্মী , শুভানুধ্যায়ী ও ছাত্রছাত্রীদের সহযোগিতায় গড়ে ওঠা এই সবুজের পাঠশালার সবুজ কচিকাঁচাদের সাথে মিলেমিশে তাদের সাথে খাবার, খেলনা ভাগ করে নিয়ে মেয়ের জন্মদিনের সকালটা কাটানোর এই অভিনব পরিকল্পনা করেন শিক্ষক দম্পতি সুকুমার প্রধান ও ঋতু প্রধান। সোমবার এমনই এক সুন্দর সকালের ছবি দেখা গেল কুলটিকরির পাটাশোল এর মাঠে। এদিনের এই ছোট্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী,শিক্ষাব্রতী  সর্বেশ্বর মহাপাত্র,সমাজকর্মী সুবীর কুমার মণ্ডল, অঙ্কন শিক্ষক অলক দাস ও অন্যান্য বিশিষ্ট জনেদের। । ঘটনাক্রমে এদিন বিশ্ব আদিবাসী দিবসে প্রায় ১০০ জন আদিবাসী কচিকাঁচাদের শুকনো খাবার, চকোলেট,  মাস্ক, প্রভৃতি দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তার জন্য গত বছর এর মতো এ বছরও ৩৫ টি বিভিন্ন প্রজাতির বৃক্ষ জাতীয় গাছের চারা লাগলেন সুকুমার বাবু ও তাঁর স্ত্রী। গত বছরও তাঁদের মেয়ের জন্মদিন উপলক্ষ্যে কুলটিকরি মডেলে ৩৫টি চারাগাছ রোপন করেছিলেন তাঁরা।


শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

ইসমাইল ও ভৈরবের জন্মদিনে দিশারীর উদ্যোগে রক্তদান || সংস্কৃতি সংবাদ, Dishari Foundation

ইসমাইল ও ভৈরবের জন্মদিনে দিশারীর উদ্যোগে রক্তদান

সংস্কৃতি সংবাদ



নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুর, সেখ ইসমাইল ও ভৈরব মাজির জন্মদিন উপলক্ষ্যে দিশারীর ফাউন্ডেশনের উদ্যোগে মেদিনীপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ব্লাড ব্যাঙ্কে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো একটি ইন হাউস রক্তদান শিবির। নিজেদের জন্মদিনে রক্তদান করেন সেক ইসমাইল ও ভৈরব মাজি দুজনেই।এই শিবিরে ১জন মহিলা সহ মোট ২২ জন  রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি অসীম ধর, শিক্ষা প্রশাসক কৌস্তভ বন্দ্যোপাধ্যায়,সমাজকর্মী শিক্ষক স্নেহাশিস চৌধুরী, শিক্ষক রাজকুমার বেরা, রক্তদান আন্দোলনের কর্মী ফাকরুদ্দিন মল্লিক,প্রতিমা রানা,পীযূষ রানা সহ অন্যান্যরা।দিশারী ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন অঞ্জন ঘোষ, সেক ইসমাইল,ভৈরব মাজি,বাপন পাল,তপোময় মন্ডল, সুরজিৎ দাস, সৌম্য মানিক সহ একঝাঁক তরুণ। উল্লেখ্য এবার নিয়ে ১৬ বার রক্তদিলেন সেক ইসমাইল।

সোমবার, ১২ জুলাই, ২০২১

মেদিনীপুরে পুস্তক প্রকাশ অনুষ্ঠান || সংস্কৃতি সংবাদ, Anandamangal

 মেদিনীপুরে পুস্তক প্রকাশ অনুষ্ঠান || সংস্কৃতি সংবাদ



 ১১ জুলাই সন্ধা ৭ টয় শুভ রথযাত্রা উৎসবের প্রাক্কালে মেদিনীপুর শহরের হাতারমাঠে আই-সোসাইটির কার্যালয় ও আয়ুর্বেদচর্চাকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল সৌমিত্র রায়-এর কাব্যগ্রন্থ "আনন্দমঙ্গল" (ISBN: 978-81-950996-4-1) ৷ আনুষ্ঠানিক প্রকাশ করলেন কবি ও রঘুবংশ পত্রিকার সম্পাদক শ্রীকান্ত ভট্টাচার্য এবং কবি, ছড়াকার ও নয়ন পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল ৷ তাঁদের সহযোগিতা করলেন কবি মৃত্যুঞ্জয় জানা ৷ বই প্রকাশ অনুষ্ঠানটিতে প্রত্যেকের  মূল্যবান ছিল যে এই ধরনের একটা বই যেখানে মানুষের জীবনের সঙ্গে কবিতা ও কাব্যের একটা মিল আছে। বক্তব্য রাখেন কবি অরুণ দাস তিনি বলেন কাব্য সংস্কৃতির মেল বন্ধন হলো এই বইটি। লেখক কবি সৌমিত্র রায় বলেন "প্রকৃতি-অধ্যাত্ম চেতনার সাথে বাস্তব জীবনের অপূর্ব মেল বন্ধন এই কবিতাগুলি"। কবি বিদ্যুৎ পাল বলেন তথ্যপ্রযুক্তি যুগে সৌমিত্র রায়ের "ই" কবিতা গোটা বাংলায় সংস্কৃতি জগতের এক উজ্জ্বল দৃষ্টান্ত। গবেষক ডঃ শান্তনু পাণ্ডা বলেন "যোগ নিয়ে মানুষের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে তা কাটিয়ে তুলতে এই বই খুব বাস্তব। সংস্কৃতির সঙ্গে বাস্তব জীবনের  কবিতার যে মিল রয়েছে তা বইটির কবিতার  গুলি মধ্যে ফুটে উঠেছে। বাংলার কাব্য সংস্কৃতিতে মঙ্গলকাব্যের ঐতিহ্যকে সম্মান জানিয়ে কবির এই উদ্যোগ ৷

শুক্রবার, ৯ জুলাই, ২০২১

*গড়বেতার বন্ধু সমাজের অরণ্যবন্ধু কর্মসূচি... || সংস্কৃতি সংবাদ, Garbeta

*গড়বেতার বন্ধু সমাজের অরণ্যবন্ধু কর্মসূচি...




নিজস্ব সংবাদদাতা, গড়বেতা,পশ্চিম মেদিনীপুর || সোস্যাল মিডিয়াকে হাতিয়ার করে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন "গড়বেতা বন্ধু সমাজ" সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপের উদ্যোগে গড়বেতার আমলাগোড়া  ৯ নম্বর অঞ্চলের আদিবাসী অধ্যুষিত এলাকা বুড়িয়ামি গ্রামে  দু'দিনব্যাপী অনুষ্ঠিত হলো বনমহোৎসবের "অরণ্য বন্ধু" নামে বিশেষ কর্মসূচি। এই কর্মসূচির প্রথম দিনে বৃক্ষরোপণ সম্পর্কে সচেতনতা মূলক বার্তা প্রচার এবং গ্রামে গিয়ে বাচ্চাদের সাথে আলাপ করে গাছ লাগানোর জন্য গর্ত তৈরি করা হয়।পরের দিন শিশুদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় এবং।শিশুদের নিজেদের উদ্যোগে চারাগাছ রোপণ ও বৃক্ষ-পরিচর্যা সম্পর্কে শিশুদের  ওয়াকিবহাল করা হয়। দুদিনের এই কর্মসূচিতে বিভিন্ন সমময়ে উপস্থিত ছিলেন আমলাগোড়া ৯ নম্বর অঞ্চলের প্রধান পূর্ণিমা চৌধুরী ও বুড়িয়ামি শিশু শিক্ষাকেন্দ্রের শিক্ষিকা রত্না পাল কর,স্থানীয় পঞ্চায়েত সদস্যা পলি রজক প্রমুখ। বন্ধু সমাজের সদ্যপ্রয়াত এক বন্ধু অভিষেক গনের মা এই  বৃক্ষরোপণ কর্মযজ্ঞে "গড়বেতা বন্ধু সমাজ"কে বিশেষ সহযোগিতা করেন।গড়বেতা বন্ধু সমাজের সদস্য দেবব্রত পাল বলেন "উষ্ণায়ন কে পরাস্ত করতে সবুজায়নই একমাত্র পথ'। তিনি আরো বলেন,আগামী দিনে তাঁরা তাঁদের সাধ্যমত সবুজায়নের পাশাপাশি অন্যান্য সামাজিক কাজকর্ম করার ও মানুষের পাশে দাঁড়ানোর।বন্ধু সমাজের  এই কর্মকাণ্ড এলাকাবাসীর কাছে যথেষ্ট প্রংশসা পেয়েছে।

*তিন জেলার চারটি কলেজের যৌথ উদ্যোগে তিনদিনের অনলাইন আলোচনা চক্র || সংস্কৃতি সংবাদ, Healthy Living

 *তিন জেলার চারটি কলেজের যৌথ উদ্যোগে তিনদিনের অনলাইন আলোচনা চক্র 



নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর || পশ্চিম মেদিনীপুর,হাওড়া ও ঝাড়গ্রাম জেলায় অবস্থিত চারটি কলেজের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো তিন দিনের ওয়েবনিয়ার বা অনলাইন আলোচনা চক্র।পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরীতে অবস্থিত ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের আইকিউএসি, চন্দ্রকোনার গৌরব গুইন মেমোরিয়াল মহাবিদ্যালয়ের এন এস এস এবং শিক্ষা বিজ্ঞান বিভাগ, হাওড়া জেলার শ্যামপুরে অবস্থিত শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের আইকিউএসি এবং ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের কুলটিকরী শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়,এই চারটি কলেজের উদ্যোগে তিন দিনব্যাপী আলোচনাচক্র সংগঠিত হলো অনলাইনের মাধ্যমে। " In Search of Counciousness and Healthy Living" শীর্ষক এই আলোচনা চক্রে উপস্থিত হয়ে  আলোচনায় অংশ নেন স্বামী দিব্যগুণানন্দজী মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির ,বেলুড় মঠ ,ডঃ দেবদুলাল দত্ত রায়, সভাপতি রাবীন্দ্রিক সাইকোলজি রিসার্চ ইনস্টিটিউট এবং বিভাগীয় প্রধান, সাইকোলজি রিসার্চ ইউনিট, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতা, চিকিৎসক ডাঃ সৌমিত্র বসু , এমবিবিএস, এমডি,ডঃ তুহিন কুমার সামন্ত অধ্যাপক, শিক্ষা বিজ্ঞান বিভাগ, বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রমুখ বিশিষ্ট জনেরা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলা এই আলোচনা চক্রে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ এবং ঋষি অরবিন্দের চিন্তাভাবনা ও দর্শন এর মাধ্যমে চেতনা ও স্বাস্থ্যকর জীবন যাত্রার সন্ধান কিভাবে পাওয়া যায় তা বক্তাগণ তাঁদের আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন। এই আলোচনা চক্রে সঞ্চালনা করেন ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা সুলগ্না চক্রবর্তী, সহকারী অধ্যাপক চিরঞ্জিত সেতুয়া, গৌরব গুইন মেমোরিয়াল কলেজের শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পঙ্কজ কুমার পাল এবং কুলটিকরী শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় এর সহকারী অধ্যাপিকা প্রিয়াঙ্কা শীট প্রমুখ। অনলাইনের মাধ্যমে চলা এই আলোচনা চক্রে, নৃত্য পরিবেশন করেন ঋষি অরবিন্দ কলেজের সহ অধ্যাপিকা সহেলী বেরা খান এবং ছাত্রী  আয়সী কর । আলোচনা চক্রের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে ঋষি অরবিন্দ কলেজের সম্পাদক মিঠুন বারিক শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদজ্ঞাপন করেন ।

*ফিউচার কেয়ারের উদ্যোগে ওয়েবসাইটের মাধ্যমে সাংস্কৃতিক প্রতিযোগিতা || সংস্কৃ তি সংবাাদ, Future Care

 *ফিউচার কেয়ারের উদ্যোগে ওয়েবসাইটের মাধ্যমে সাংস্কৃতিক প্রতিযোগিতা || সংস্কৃ তি সংবাাদ,  Future Care



নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর || কোভিড পরিস্থিতির মধ্যেই অনলাইনে  ওয়েবসাইটের  মাধ্যমে ফিউচার কেয়ারের উদ্যোগে আয়োজিত হলো বহুমুখী ও অভিনব সাংস্কৃতিক প্রতিযোগিতা।মেদিনীপুর ফিউচার কেয়ার সোসাইটির উদ্যোগে অতিমারীর এই ভয়াবহ সময়ে কার্যত একপ্রকার গৃহবন্দী থাকা ১৮ বছর বয়স পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মানসিক আনন্দ দিতে এবং তাদের  সাংস্কৃতিক প্রতিভা প্রকাশের একটা সুযোগ করে দেওয়ার লক্ষ্যে সংস্থার নিজস্ব ওয়েবসাইটে মাধ্যমে গত ২১-২৭শে জুন,২০২১ একটি বহুমুখী অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অবিভক্ত মেদিনীপুর জেলায়  ওয়েবসাইটের মাধ্যমে এই ধরনের বহুমুখী সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্ভবত এটাই প্রথম আয়োজন। ভার্চুয়ালি এই প্রতিযোগিতার  উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক ডাঃরশ্মি কমল।এই প্রতিযোগিতা ঘিরে বিভিন্ন স্তরের স্কুল পড়ুয়াদের মধ্য ব্যপক উৎসাহ লক্ষ্য করে আয়োজকরা এই প্রতিযোগিতার অংশগ্রহণের শেষ তারিখ ৩০ শে জুন পর্যন্ত বাড়াতে বাধ্য হন।এই প্রতিযোগিতার ৭টি বিষয়ের বয়স ভিত্তিক ১৭টি বিভাগে দক্ষিণবঙ্গের ৭ টি জেলা থেকে মোট ৭৭৭জন প্রতিযোগী অংশ নিয়েছেন। যে সাতটি বিষয়ে প্রতিযোগিতা হয় সেগুলি হলো-আবৃত্তি,সঙ্গীত, নৃত্য, বক্তব্য, মৌলিক লেখা,অংকন ও ফটোগ্রাফি। বর্তমানে অবিভক্ত মেদিনীপুর জেলার বিভিন্ন ক্ষেত্রের ৩২ জন বিশিষ্ট বিচারক এই প্রতিযোগিতার  বিচারকার্য্য সম্পাদন করছেন। যার ফলাফল ১১ই জুলাই,২০২১ সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত হবে। সংস্থার প্রতিষ্ঠাতা প্রবীর পাল ও সমগ্র অনুষ্ঠানটির পরিচালক মৃত্যুঞ্জয় সামন্ত এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত 

সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাশাপাশি তাঁরা জানিয়েছেন, তাঁরা শিক্ষাক্ষেত্রে নানান কর্মকান্ডের পাশাপাশি, প্রতি বছর ছাত্র-ছাত্রীদের স্কলারশীপ ও  অনলাইন সাংস্কৃতিক প্রতিপ্রতিযোগিতা ব্যবস্থা করবেন।

শনিবার, ৩ জুলাই, ২০২১

*মেদিনীপুরের মহিলা কলেজের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ওয়েবনিয়ারে যোগ দিলেন বাংলাদেশের ঢাকার অধ্যাপক || Int

*মেদিনীপুরের মহিলা কলেজের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ওয়েবনিয়ারে যোগ দিলেন বাংলাদেশের ঢাকার অধ্যাপক || সংস্কৃতি সংবাদ




নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর || রাজ্যে নারী শিক্ষা প্রসারের  অন্যতম অগ্রগন্য, স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম  মেদিনীপুর জেলা অবস্থিত  রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ‍্যালয়(স্বশাসিত)-এর এন এস এস বিভাগ ও শিক্ষা বিজ্ঞান বিভাগের যৌথ উদ‍্যোগে অনলাইনে একটি এক দিবসীয় আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের "পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ" বিভাগের এসোসিয়েট প্রফেসর ড.সাবের আহমেদ চৌধুরী।এছাড়াও মূল‍্যবান বক্তব‍্য রাখেন বিদ‍্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফিলজফি এবং লাইফ ওয়ার্ল্ড  বিভাগের প্রধান ও এনএসএস-এর কো-অর্ডিনেটর  ড.তপন কুমার দে এবং বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ‍্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন  বিভাগের অধ‍্যাপক  শঙ্কর কুমার আচার্য ।আলোচনার বিষয় ছিল বর্তমান পরিস্থিতির সাপেক্ষে অত‍্যন্ত প্রাসঙ্গিক একটি ভাবনা, "করোনা কালে মানবিক মূল‍্যবোধ "।সমগ্র অনুষ্ঠানটি কলেজের অধ‍্যক্ষা ড.জয়শ্রী লাহার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে।সক্রিয় সহযোগিতা করেছেন অধ‍্যাপিকা দেবযানী মুখোপাধ‍্যায়, নির্মাল‍্য সিংহ, সুদেষ্ণা রাণা,পার্থ প্রতিম রায়,সাগেন সরেন,নীলাঞ্জনা চক্রবর্তী প্রমুখ।

শুক্রবার, ২ জুলাই, ২০২১

*আলোর দিশারী জনকল্যাণ সমিতির উদ্যোগে রক্তদান ও চারাগাছ রোপণ || প্রতিবেদনে~সুদীপকুমার খাঁড়া, Alor Dishari

 *আলোর দিশারী জনকল্যাণ সমিতির উদ্যোগে রক্তদান ও চারাগাছ রোপণ

প্রতিবেদনে~সুদীপ কুমার খাঁড়া



মেদিনীপুর; ১ জুলাই ৷৷ মেদিনীপুর শহরে নবগঠিত স্বেচ্ছাসেবী সংগঠন  আলোর দিশারী জণকল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার চিকিৎসক দিবসে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি। এদিন সকালে মেদিনীপুর শহরের বিধান নগর মাঠে আয়োজিত রক্তদান শিবিরে আট জন মহিলা সহ মোট তিরিশ জন রক্তদান করেন। কর্মসূচিতে সবাইকে স্বাগত জানান সংগঠনের সম্পাদক শ্যামল ঘোষ ও সভাপতি রাজকুমার ঠাকুর।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী মৌ রায়, বিশ্বজিৎ পাত্র, সমাজকর্মী অসীম ধর, মণিকাঞ্চন রায়, দেবব্রত পাত্র, সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

কর্মসূচির শুরুতে বিধান রায়ের মূর্তি ও প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পাশাপাশি এদিন বেশকিছু চারাগছ রোপণ করা হয়। কর্মসূচি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ সংগঠনের সম্পাদক শ্যামল ঘোষ ও সভাপতি রাজকুমার ঠাকুর।শ্যামলবাবু জানান আগামী দিনে তাঁরাও আরো সমাজসেবা মূলক ও পরিবেশ সচেতনতা মূলক কর্মসূচি রূপায়ণে সচেষ্ট হবেন।



বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

*আই এম এ-এর মেদিনীপুর শাখার উদ্যোগে রক্তদান শিবির || সংস্কৃতি সংবাদ, IMA

 *আই এম এ-এর মেদিনীপুর শাখার উদ্যোগে রক্তদান শিবির.




নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর || বৃহস্পতিবার চিকিৎসক দিবসে ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশন মেদিনীপুর শাখার উদ্যোগে মেদিনীপুর মেডিকেল কলেজ অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। শিবির শুরুতে ডাঃ বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতি মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিনের শিবিরে ১২ জন মহিলা সহ মোট ৩৯ জন রক্তদান করেন। এদিনের শিবিরে বিশেষ সম্মাননা জানানো হয় নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার নব নিযুক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশংকর সারেঙ্গীকে। এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কূন্ডু,এম এস ভিপি তন্ময় পাঁজা,আই এম এ-এর মেদিনীপুর শাখার সম্পাদক ডাঃ কৃপাসিন্ধু গাঁতাইত, সভাপতি ডাঃ টি পি ঘোষ, নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সিএমওএইচ ডাঃ সৌম্যশংকর সারেঙ্গী প্রমুখ।

প্রমুখ। পাশাপাশি এদিন  এসোসিয়েশন অফ ফিজিসিয়ান অফ ইন্ডিয়ার তরফ থেকে মেদিনীপুর হাসপাতালের ১৫ জন চিকিৎসককে কোভিড যোদ্ধা হিসেবে সম্মানিত করা হয়।এই পনের জন চিকিৎসক হলেন ডাঃ কলিমুজ্জামান মোল্লা,ডাঃ সুকান্ত দত্ত, ডাঃ অভিজিৎ মিশ্র,ডাঃ রতন হালদার,ডাঃ মাভুরী বিশাল,ডাঃ অভিষেক গুপ্তা,ডাঃ তপেন্দু মান্না,ডাঃ সুমেশ পিএম, ডাঃ সুমিত রায়,ডাঃ জাহির আব্বাস,ডাঃ সিং ধীরেন্দ্র তেজপ্রতাপ, ডাঃ প্রশান্ত কুমার মন্ডল,ডাঃ নবোদয় মজুমদার,ডাঃ সুমিত রায়,ডাঃ দেবাশীষ গন্ড। কোডিড যোদ্ধা সম্মানে সম্মানিত চিকিৎসকদের পক্ষে চিকিৎসক ডাঃ কলিমুজ্জামান বলেন,এই সম্মান চিকিৎসার কাজে তাঁদের আরোও বেশি করে উৎসাহিত করবে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

ব্যক্তিত্ব || শিক্ষক সুদীপকুমার খাঁড়া রক্তদানে সদাব্যস্ত ছিলেন লকডাউনের কঠিন সময়েও || নিজস্ব কলম

 

ব্যক্তিত্ব

শিক্ষক সুদীপকুমার খাঁড়া রক্তদানে সদাব্যস্ত ছিলেন লকডাউনের কঠিন সময়েও

নিজস্ব কলম




শিক্ষক ও সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়ার জন্ম অবিভক্ত মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমার, ঝাড়গ্রাম ব্লকের রাধাগোবিন্দ গ্রামে। পড়াশোনা করেছেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়,মহাপাল শ্রী বিদ‍্যাপীঠ,বেলদা গঙ্গাধর একাডেমি, মেদিনীপুর কলেজ,বিদ‍্যাসাগর বিশ্ববিদ্যালয় ও বিদ‍্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে। ইতিহাসের ছাত্র সুদীপবাবু ২০০৪ সালে মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে শিক্ষক হিসেবে যোগদান করে নিজের কর্মজীবন শুরু করেন।  নেতৃত্বদান ও সমাজসেবায় তাঁর হাতখড়ি সেই ছাত্রজীবন থেকেই। একজন ছাত্রদরদী শিক্ষক হিসেবে ক্লাসরুমের পঠন-পাঠনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশে তাদের ক্রীড়া, সংস্কৃতি, বিজ্ঞান, পরিবেশ সচেতনতা বিষয়ক নানা কর্মসূচিতে পাশে থেকে উৎসাহিত করেন। নিজের বিদ্যালয়ের পাশাপাশি বিদ‍্যালয়ের গন্ডীর বাইরেও মেধাবী অথচ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া অনেক ছাত্র-ছাত্রীর পাশে দাঁড়িছেন কখনো ব‍্যক্তিগত ভাবে, কখনও যে সব সংস্থার সঙ্গে যুক্ত সেই সব সংস্থার সাহায্য নিয়ে আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে। ছাত্রদের স্কলারশিপসহ অন্যান্য প্রয়োজনে কখনো ছুটে গেছেন হুগলীর উত্তরপাড়া, কখনো কলকাতায়।ব‍্যক্তিগত উদ‍্যোগে ও বিভিন্ন সমাজসেবী​ সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সামর্থ মত  সর্বদায় সচেষ্ট থাকেন নানা সাংস্কৃতিক, পরিবেশ সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা সহ নানা সামাজিক কর্মকাণ্ডে।সেই ১৯৯৮ সালে কলেজে পড়ার সময় থেকেই নিয়মিত রক্তদান করেন। এখনো পর্যন্ত চল্লিশ বারের বেশি রক্তদান করে ফেলেছেন। শুধু নিজে রক্তদান করে ক্ষান্ত থাকেননি যুক্ত থাকা বিভিন্ন সংগঠন,পরিচিত বন্ধু-বান্ধব ও সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে চেনা-অচেনা বহু মানুষের জন্য রক্ত যোগাড় করে দিয়েছেন রক্তদান আন্দোলনের এই অগ্রণী সেনানী। মুমুর্ষ রোগীর  রক্তের প্রয়োজনে মেদিনীপুর শহরের যাঁরা অগ্র পশ্চাৎ বিবেচনায় না করে সাহায্যের জন্য এগিয়ে আসেন তাঁর মধ্যে সুদীপবাবু অন‍্যতম।আর এ কাজটা তিনি কলেজ জীবন থেকেই করে চলেছেন। রোগীর রক্তের প্রয়োজনে রাতদুপুরেও ছুটে যান হাসপাতালে ব্লাড ব্যাংকে। বর্তমান কোভিড পরিস্থিতিতে মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন সহ, কোভিড আক্রান্ত রোগীকে ভর্তির বিষয়ে সহযোগিতাসহ, বিভিন্ন ভাবে সমস্যায় থাকা মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। লেখালেখির প্রবল ইচ্ছা রয়েছে, বিভিন্ন পত্র পত্রিকায় মাঝে মাঝে লেখালেখি করেন। তবে নানা কাজের চাপে সেটা সবসময় হয়ে ওঠে না।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...