সংস্কৃৃৃতি সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সংস্কৃৃৃতি সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

ত্রিনভের জন্মদিন পালিত হলো প্রান্তিক পরিবারের শিশুদের সাথে... || সংস্কৃতি সংবাদ|| Midnapore

ত্রিনভের জন্মদিন পালিত হলো প্রান্তিক পরিবারের শিশুদের সাথে....... 

সংস্কৃতি সংবাদ



নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর......চেনাছকের বাইরে গিয়ে পালিত হলো জন্মদিনের অনুষ্ঠান। মেদিনীপুর শহরের শরৎপল্লীর ডাকবাংলো রোড়ের বাসিন্দা চন্দ্রকোনা জিরাট হাইস্কুলের শিক্ষক অর্ণিবাণ দাস ও তাঁর স্ত্রী গৃহবধূ সুপর্ণা দাসের একমাত্র  ছেলে ত্রিনভের জন্মদিন ছিল বৃহস্পতিবার। এদিন পাঁচবছর পূরণ করে ছ'বছরে পা দিলো "কিডজী" স্কুলের জুনিয়র কেজির ছাত্র ত্রিনভ। ছেলের পাঁচ বছর পূর্তির এই জন্মদিনটা একটু অন্যভাবে পালন করলেন দাস দম্পতি। এদিন দুপুরে ত্রিনভের জন্মদিন উপলক্ষ্যে মেদিনীপুর শহরের পাথরঘাটা এলাকার প্রান্তিক পরিবারের কিছু শিশুর সাথে ত্রিনভের জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন দাস পরিবার। এই উপলক্ষ্যে উপস্থিত শিশুদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দিলেন ত্রিণভ ও ত্রিনভের বাবা-মা। পাশাপাশি ছিল কেক কাটা ও খাওয়া দাওয়ার আয়োজন। দাস পরিবারের আমন্ত্রণে সাড়া দিয়ে এদিনের ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক ফায়সাল হোসেন, দাস পরিবারের শুভানুধ্যায়ী অনির্বাণ চৌধুরী,সৌরভ চৌধুরী প্রমুখ।

বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

এস এ সি টি দিবস পালন || ডঃ শান্তনু পাণ্ডা || SACT

এস এ সি টি দিবস পালন

ডঃ শান্তনু পাণ্ডা



মহাবিদ্যালয় অতিথি অধ্যাপকদের দাবিকে মান্যতা দিয়ে ২০১৯ সালে পার্ট টাইম ও অতিথি অধ্যাপক দের *SACT*( স্যাক্ট) গঠিত হয় ১৯ আগস্টের এই বিশেষ দিনে। তাই  State Aided Colleges' Teachers' Welfare Association (SACTWA) সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা ইউনিটের পক্ষ থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ গেটে সামাজিক কর্মসূচি গ্রহণের মাধ্যমে SACT দিবস পালন করা হলো। এই কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন কলেজের SACT অধ্যাপকরা মেদিনীপুর হসপিটালে আগত রুগী ও তাদের পরিজনদের মধ্যে কোভিড সংক্রান্ত সচেতনতা গড়ে তুললেন এবং মাস্ক - সাবান - স্যানিটাইজার ইত্যাদি প্রদান করলেন।

SACTWA এর পশ্চিম মেদিনীপুর জেলা ইউনিটের সভাপতি অমিতাভ পাহাড়ির কথায় - আমরা এই সামাজিক কর্মসূচির মাধ্যমে শুধুমাত্র SACT দিবস পালন করছি না, আমরা মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলছি, এছাড়াও মাননীয়া মুখ্যমন্ত্রীসহ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের প্রতি অভিনন্দন জ্ঞাপন করছি।

SACTWA এর রাজ্য সাধারণ সম্পাদক গোপাল চ্ন্দ্র ঘোষের  সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন - "আমাদের জাতীয় জীবনে আগষ্ট মুক্তির মাস। আজ থেকে ঠিক দুবছর আগে আজকের দিনে হাওড়ার এক প্রশাসনিক সভায় রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মন্ত্রী সভার বরিষ্ঠ মুখ ড. পার্থ চট্টোপাধ্যায়ের ঐকান্তিক প্রয়াসে রাজ্যের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কলেজ গুলোর প্রায় ৮৫০০ অতিথি অধ্যাপক দের দীর্ঘ এক দশকের দাবি কে মান্যতা দিয়ে PTT, CWTTএবং G. L দের এক ছাতার তলায় এনে SACT  ডেজিগনেশন প্রদান করেন।"

বুধবার, ১৮ আগস্ট, ২০২১

মেদিনীপুর পুরসভায় দায়িত্ব পাওয়া ডাঃ গোলক বিহারী মাজিকে বিশেষ সম্বর্ধনা, সংস্কৃতি সংবাদ ৷৷ Midnapore

 মেদিনীপুর পুরসভায় দায়িত্ব পাওয়া ডাঃ গোলক বিহারী মাজিকে বিশেষ সম্বর্ধনা, সংস্কৃতি সংবাদ ৷৷ Midnapore



নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..........পশ্চিম মেদিনীপুর জেলা রেডক্রশের সম্পাদক বিশিষ্ট অস্থিশল্য চিকিৎসক ডাঃ গোলোক বিহারী মাজিকে পশ্চিমবঙ্গ সরকার  মেদিনীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান  ইনচার্জ ইন এডমিস্ট্রেটর হিসাবে মনোনীত করার জন্যে রেডক্রশ পরিচালন সমিতির সদস্যরা  মঙ্গলবার রেডক্রশ অফিসে তাঁকে সম্বর্ধিত করলেন l অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কোষাধক্ষ্য দেবাশিস দাস , ডা۔ শ্যামল পট্টনায়েক , অসিত ব্যানার্জী , দুর্লভ রায় , অনাদি জানা , অর্ঘ চক্রবর্তী , কুনাল ব্যানার্জী , অমিত কুমার সাহু , অরিন্দম ব্যানার্জী ও সুপ্রিয় বেরা প্রমুখ। উল্লেখ্য ১৬ ই আগস্ট রাজ্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশনামা জারি হয়েছে। যদিও এখনো দায়িত্ব হস্তান্তর হয়নি।

*মেয়ের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীকে হুইল চেয়ার প্রদান, সংস্কৃতি সংবাদ, Midnapore

 *মেয়ের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীকে হুইল চেয়ার প্রদান, 

সংস্কৃতি সংবাদ, Midnapore



নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর ৷৷  নিজেদের কন্যার জন্মদিন উপলক্ষ্যে এক বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীর পাশে দাঁড়ালেন মেদিনীপুর শহরের কোতবাজার এলাকার বাসিন্দা এক দম্পতি। স্বেচ্ছাসেবী সংগঠন "ইচ্ছেডানা"-এর সদস্যা সুতপা সাহা ও ব্যবসায়ী অর্ণিবান সাহা'র কন্যা  মাধুর্যের ১৬ তম জন্মদিন ছিল সোমবার।সেই উপলক্ষ্যে বুধবার সাহা পরিবার ও ইচ্ছেডানা সংগঠনের পক্ষ থেকে মেদিনীপুরে শহরের হবিবপুর  সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলের  ক্লাস সেভেনের  দুঃস্থ ও বিশেষ চাহিদা সম্পন্ন  ছাত্রী নম্রতা কর্মকারকে একটি হুইল চেয়ার উপহার হিসেবে তুলে দেওয়া হয়। হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালা মজুমদারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী বৃন্দ। ইচ্ছেডানা সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভানেত্রী সঙ্ঘমিত্রা জানা, সম্পাদিকা সুস্মিতা কুণ্ডু সহ-সভাপতি গৌতম দেব, কোষাধ্যক্ষা জয়িতা জানা, সুতপা সাহা, মাধুর্য সাহা, ভারতী দেব,সুব্রত দাসসহ অন্যান্য সদস্য ও সদস্যা বৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালা মজুমদার ,জন্মদিন উপলক্ষ্যে মাধুর্যের হাতে চকোলেট তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর সাথে সাথেই সাথে নম্রতা'র হাতেও চকোলেট তুলে দিয়ে আশীর্বাদ করেন। পাশাপাশি বিদ্যালয়ের তরফে প্রধান শিক্ষিকা, এই মানবিক প্রয়াস গ্রহণের জন্য সাহা পরিবার  ও ইচ্ছেডানার সকল সদস্য-সদস্যাদের ধন্যবাদ জানান।

স্বেচ্ছাসেবী সংগঠন অপরাজেয়-এর মানবিক প্রয়াস সংস্কৃতি সংবাদ, Midnapore

 স্বেচ্ছাসেবী সংগঠন অপরাজেয়-এর মানবিক প্রয়াস

সংস্কৃতি সংবাদ, Midnapore



নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর ৷৷  স্বেচ্ছাসেবী সংগঠনে অপরাজেয়-এর পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের অন্তর্গত পলাশচাবড়ীর ভালুককুণ্ডু, বেলগেড়িয়া ও বড় আকনা এলাকায় করোনাকালীন সময়ে কাজ হারানো দুঃস্থ পরিবারগুলির হাতে মাস্ক,খাদ্যসামগ্রী ও বাড়ির পড়ুয়া ছেলে-মেয়েদের জন্য শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া এলাকার প্রতিবন্ধী মানুষদের হাতেও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।এই এলাকায়  ৭৫ টি পরিবারের হাতে সংগঠনের পক্ষ থেকে মাস্ক এবং খাদ্য সামগ্রী  হিসেবে চিড়া, চিনি, বিস্কুট, সুজি, ডাল, হলুদ গুঁড়ো ,লবন তূলে দেওয়া হয়।এছাড়া শিক্ষা সামগ্রী হিসেবে খাতা, কলম, পেনসিল, ইরেজার, শার্পনার ,রং পেনসিল, আঠা  তুলে দেওয়া হয়। অপরাজেয়'র এই প্রয়াসে এলাকার মানুষজন খুশি।অন্যদিকে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে পেরে খুশি অপরাজেয়'র সদস্য-সদস্যারা। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি চিত্ততোষ পৈড়া ,সংস্থার সক্রিয় সদস্যা হাসিনা খান, সক্রিয় সদস্য অতনু ঘোষ, অরিজিৎ জানা,দীনেশ সরেন, সুভাষ দন্ডপাট প্রমুখ।

এদিনের কর্মসূচীর যাবতীয় ব্যয়ভার সংস্থার সদস্যা হাসিনা খান নিজের কাঁধে তুলে নিয়েছেন এবং তিনি  এদিনের কর্মসূচিতে  উপস্থিত থেকে কর্মসূচি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমস্যায় থাকা মানুষদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আমি আজ আপনাদের মধ্যে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আগামী দিনেও আমি আমার সামর্থ্য মতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।  সমাজ সেবার মাধ্যম হিসেবে "অপরাজেয়"

সংগঠনকে কাছে পেয়েছি,এই সংগঠনের হাত ধরে সমাজ সেবার কাজকে এগিয়ে নিয়ে যাবো" পাশাপাশি তিনি অপরাজেয় সংগঠনের  সদস্য-সদস্যাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অন্যদিকে তাঁদের সাথে সক্রিয়ভাবে সমাজসেবার কাজে অংশ নেবার জন্য হাসিনা খানকে অপরাজেয়'র পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

চারটি সংগঠনের উদ্যোগে ঘাটালে‌ ত্রাণ বিলি ৷৷ সংস্কৃতি সংবাদ, Ghatal

 চারটি সংগঠনের উদ্যোগে ঘাটালে‌ ত্রাণ বিলি 

সংস্কৃতি সংবাদ, Ghatal



নিজস্ব সংবাদদাতা,ঘাটাল ৷৷ চারটি স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় মঙ্গলবার ত্রাণ বিলি হলো ঘাটাল মহকুমার সুলতানপুর এলাকায়। মঙ্গলবার ঘাটালের সুলতানপুর এলাকায় ত্রাণ বিলি হলো "ছত্রছায়া গ্রুপ",উড়ান পিপলস্ ফাউন্ডেশন, মানবিক সংস্থান ও ওয়েষ্ট মিডনাপুর সাইক্লার্স ক্লাব এই চারটি সংস্থার উদ্যোগে। সংস্থা পক্ষ থেকে সুলতানপুর এলাকার ২৪০ টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়।এই কাজে বিশেষ সহহযোগিতা করেন ঘাটালের মহাকুমা শাসক সুমন বিশ্বাস সহ ঘটাল মহাকুমা প্রশাসন এবং বিশিষ্ট সমাজসেবী শিক্ষক মণিকাঞ্চান রায়।ত্রাণবিলির পাশাপাশি এদিন সংগঠনগুলির তরফে ঘাটালের মহাকুমা শাসক সুমন বিশ্বাসের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়। এদিনের ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজসেবী মণিকাঞ্চান রায়,সমাজসেবী অর্পণ লোধা,সংস্থাগুলির তরফে উপস্থিত ছিলেন নতুন ঘোষ,সম্রাট ঘোষ,অনুপম রায়,ঋক চৌধুরী সহ অন্যান্যরা।

সোমবার, ১৬ আগস্ট, ২০২১

দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির মানবিক প্রয়াস ৷৷ সংস্কৃতি সংবাদ, Midnapore

 দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার  সোসাইটির মানবিক প্রয়াস ৷৷ সংস্কৃতি সংবাদ, Midnapore



নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর...... নিজেদের সংস্থার দ্বিতীয প্রতিষ্ঠা দিবস আবারও মানবিক প্রয়াস গ্রহণ করলো মেদিনীপুরের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। শনিবার সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেদিনীপুর শহরের কর্নেলগোলা নারায়ন বিদ্যাভবন, বালিকা বিদ্যালয়ে আয়োজিত এক কর্মসূচিতে স্থানীয় এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার প্রায় শতাধিক মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। কর্মসূচির শুরুতে  উদ্বোধনী সংগীত পরিবেশন করুন সংস্থার সদস্যরা। হেল্পিং ষহ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি এদিন প্রথমবারের জন্য  নিজস্ব পতাকা উত্তোলন করে। পতাকা উত্তোলন করেন, সংস্থার সভাপতি দিলীপ মান্না, সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবী ও সংস্থার অন্যতম উপদেষ্টা সৌরভ বসু।কর্মসূচি রূপায়ণে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান  গৌতম কুমার ভকত, সভাপতি  দিলীপ মান্না, সম্পাদিকা সুদীপ্তা দে, কার্যকরী সভাপতি রাজশ্রী মন্ডল, বিশিষ্ট সমাজসেবী এবং সংস্থার প্রধান উপদেষ্টা  সৌরভ  বসু, সময় বাংলার কর্ণধার জয়ন্ত মন্ডল এবং  সংস্থার সকল সদস্য- সদস্যা বৃন্দ।  উদ্বোধনী বক্তৃতায় বিশিষ্ট সমাজসেবী ও সংস্থার প্রধান উপদেষ্টা সৌরভ বসু হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি এই উদ্যোগের ভূয়শী প্রশংসা করে বলেন,প্রতিবারের মতো আবারও এইরকম মহতী উদ্যোগ সফল হোক এবং ভবিষ্যতে সংস্থার বিস্তার এবং শ্রী বৃদ্ধি হোক। সংস্থার চেয়ারম্যান গৌতম কুমার ভকত,  সংস্থার বিগত দু'বছরের বিভিন্ন কাজের বিবরণ তুলে ধরেন এবং ভবিষ্যতে সংস্থার বৃহত্তর রূপ এবং আরও বৃহত্তর কর্মকাণ্ডের আশা ব্যক্ত করেন। সংস্থার সভাপতি  দিলীপ মান্না বলেন, এই অতিমারির দু'বছরে সংস্থার সদস্য সদস্যরা তাদের সমূহ বিপদ উপেক্ষা করেও সরকারি নির্দেশিকা মেনে সাধ্যমত কল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত করেছেন । এই অনুষ্ঠানে উপস্থিত না থেকেও যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের মধ্যে অন্যতম সংস্থার কোষাধক্ষ্য  ষোড়শী সিংহ। কর্মসূচির শেষে সদস্য- সদস্যারা এবং তাদের ছেলে- মেয়েরা বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটে এবং একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান করে। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন  করে ক্ষুদ্র শিল্পী কৃষ্টাল, রাপ্তী ,সৃষ্টি ,শ্রেষ্ঠা ,সুকৃতি, ভূমি, শ্রেয়া। নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী সুকান্তা চ্যাটার্জী। আবৃত্তি পরিবেশন করেন, সংস্থার সদস্যা  আল্পনা ভূঁইয়া। এদিন সকালে হেলপিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি তাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে, প্রথম পর্বে সকল সদস্য- সদস্যা, মেদিনীপুর কলেজ রোগে,এবং জেলা পরিষদ, কালেক্টরেট মোড়ে অবস্থিত সকল বিপ্লবী ও মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেন। এদিনেক কর্মসূচিতে উপস্থিত ছিলেন অরুণ পতিহার,কল্যাণ কর, মানস চক্রবর্তী, সুমন চ্যাটার্জি, সুব্রত মহাপাত্র ,গৌরী প্রতিহার, মৌসুমী মান্না, সুতপা দত্ত ,আল্পনা ভূঁইয়া ,রুপা মহাপাত্র ,সঙ্গীতা সিংহ, কাজল চ্যাটার্জী ,কবিতা দাস, কাকলি ,মধুমিতা, সুলেখা কর, মৈত্রী রায়চৌধুরী , আর সিনহা, নিতা সিনহা, প্রণব পাত্র ,নরসিংহ দাস ,শম্পা মন্ডল, বন্দনা চক্রবর্তী, শিপ্রা সরকার, স্বপ্না ভগৎ ,শর্মিলা কোলে ,বরুণ কোলে ,সঙ্গীতা পাত্র, বনানী ফৌজদার, নন্দিতা দে সহ অন্যান্যরা।

*"অপরাজেয়"স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন ৷৷ সংস্কৃতি সংবাদ, Midnapore

 *"অপরাজেয়"স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন ৷৷ সংস্কৃতি সংবাদ, Midnapore

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... "নবজাত" "স্বেচ্ছাসেবী সংগঠন আপারেজেয়-এর উদ্যোগে পালিত হলো স্বাধীনতা দিবস। শনিবার সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদায় ৭৫ তম স্বাধীনতা দিবস পালিত হয়। । সংগঠনের উদ্যোগে মেদিনীপুর শহরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে  স্বাধীনতা দিবস পালন করার পাশাপাশি  পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের কোতোয়ালি থানার অন্তর্গত  জামতলা বাজার ও চকদৌলত গ্রামে এবং ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের গোপীবল্লভপুর থানার পিড়াশিমুল গ্রামে এবং গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলেবাড়া থানার অন্তর্গত চাফলা গ্রামে স্বাধীনতা দিবস পালিত হয়।সর্বমোট পাঁচটি জায়গায় করোনা বিধি মান্য করে স্বাধীনতা দিবস পালন করল অপরাজেয়।


  এদিনের অনুষ্ঠানের প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদ বেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ,জাতীয় সঙ্গীত,  নীরবতা পালন, বক্তৃতা, এবং ক্ষুদ্র সাংস্কৃতিক অনুষ্ঠান- গান, কবিতা আবৃতি, শহীদদের নিয়ে আঁকা চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে কর্মসূচি অনুষ্ঠিত হয। মেদিনীপুরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পতাকা উত্তোলন করেন আমাদের সংগঠনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য কাঞ্চন ঘড়া । উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ,সহ সভাপতি ,সহ সম্পাদক,  কোষাধ্যক্ষও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।" অপরাজেয়" সংগঠনের "তরুণ তুর্কি বাহিনী " এদিনের স্বাধীনতা দিবস পালনের কার্যক্রমে সার্থক ও অগ্রণী ভুমিকা নিয়েছে। সংগঠনের সদস্য বিশ্বজিৎ রানা ও অরিজিৎ জানা বলেন "অপরিজেয় সংগঠন সবসময় মানুষের সাথে, মানুষের পাশে থেকে কাজ করবে, এটি  অঙ্গীকার নিয়ে পথ চলছে।"

গড়বেতার সিভিল আর্মির উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ৷৷ সংস্কৃতি সংবাদ, Garhbeta

 গড়বেতার সিভিল আর্মির উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ৷৷ সংস্কৃতি সংবাদ, Garhbeta



নিজস্ব সংবাদদাতা, গড়বেতা,পশ্চিম মেদিনীপুর......রবিবার ভারতবর্ষের  ৭৫ তম স্বাধীনতা দিবসের দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার  স্বেচ্ছাসেবী সংগঠন সিভিল আর্মি।এদিন সকালে প্রথমে গড়বেতার ১২ বিঘা এলাকায়  তৃতীয় লিঙ্গের মানুষদের সাথে নিয়ে তাঁদের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়।এরপরে গড়বেতা  রেলওয়ে টেশনে স্টেশন মাস্টার  জাতীয় পতাকা উত্তোলন করেন উপস্থিত ছিলেন সিভিল আর্মির সদস্য-সদস্যারা। এরপর সংস্থার পক্ষ থেকে

স্টেশন চত্বর  পরিষ্কার করা। তারপর গরবেতা বিডিও অফিসের সামনে স্বাধীনতা সংগ্রামী  সরোজ রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু ও ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন গড়বেতার বিধায়িকা উত্তরা সিংহ, গড়বেতা ১ নম্বর ব্লকের বিডিও ওয়াসিম রেজা, স্থানীয় সিআই,আলোর জোয়ার পত্রিকার সাংবাদিক শ্যামল কুমার সাহা সমাজকর্মী জয়দীপ ব্রম্ভ, সমাজকর্মী সদানন্দ দাস,সমাজকর্মী জয়ন্ত দাস। এছাড়াও উপস্থিত সিভিল আর্মি গ্রুপের প্রত্যেক সদস্য সদস্যা।

কুলটিকরীর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রক্ষা সমন্বয় মঞ্চের উদ্যোগে সাফাই অভিযান ৷৷ সংস্কৃতি সংবাদ, Jhargram

 কুলটিকরীর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রক্ষা সমন্বয় মঞ্চের উদ্যোগে সাফাই অভিযান ৷৷ সংস্কৃতি সংবাদ, Jhargram



নিজস্ব সংবাদদাতা,কুলটিকরী,ঝাড়গ্রাম ৷৷ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী উচ্চতর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে  প্রতিবছর ১৫ আগস্টের দিন কুলটিকরী ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে হাসপাতালের সামনে  জাতীয় পতাকা উত্তোলন করে ডাক্তার ও নার্সদের সঙ্গে পালন করা হতো ১৫ অগাস্ট  সঙ্গে জোগদান করতেন অগনিত সাধারণ মানুষজন। তবে করোণার দ্বিতীয় ঢেউ আসার আগেই কোনো এক অজ্ঞাত কারণবশত হাসপাতাল টি বন্ধ হয়ে পড়ে প্রায় আট মাস যাবৎ।আর সেই হাসপাতাল চালু করার দাবিতে   কুলটিকরী ব্যবসায়ী সমিতি ও পাশাপাশি বেশ কয়েকটি ক্লাবের সদস্য সদস্যারা মিলে তৈরি করেন কুলটিকরী উচ্চতর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রক্ষা সমন্বয় মঞ্চ ,ইতিমধ্যেই এই কুলটিকরী উচ্চতর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রক্ষা সমন্বয় মঞ্চের পক্ষ থেকে  বিভিন্ন  সরকারি মহলে জানানোর পাশাপাশি   মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম সফরে যখন আসেন  মুখ্যমন্ত্রীর কাছেও লিখিত আকারে তাদের এই সমস্যার কথা তুলে ধরেন তারা।স্বাস্থ্যকেন্দ্র রক্ষা সমন্বয় মঞ্চের সদস্য ও সদস্যাবৃন্দ  মনে করছেন তাদের এই সমস্যা খুব শিগগিরই  সমাধান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  । আর তাই হাসপাতাল যখন নতুন করে শুরু হবে  হাসপাতালে নিযুক্ত নতুন ডাক্তারবাবু ও নার্সদের থাকাও কাজ করার কোনো রকম যাতে সমস্যা না হয়    তাই রবিবার ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে  কুলটিকরী উচ্চতর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রক্ষা সমন্বয় মঞ্চের পক্ষ থেকে   হাসপাতাল সাফাই অভিযান চালানো হয় ।পাশাপাশি ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষদেরও   যাতে কোনো রকম  সমস্যার সম্মুখীন না হতে হয় সেই দিকটিও তারা  বিশেষ গুরুত্ব দেন  ।

সাংস্কৃতিক কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করলো শালবীথি ৷৷ সংস্কৃতি সংবাদ, Midnapore

 সাংস্কৃতিক কর্মসূচির মধ্যদিয়ে  স্বাধীনতা দিবস উদযাপন করলো শালবীথি ৷৷ সংস্কৃতি সংবাদ, Midnapore



নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর, শালবীথি সোশ‍্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশানের উদোগে জঙ্গলমহলের  ভগবতী চকের শিশু ও অধিবাসীদের নিয়ে সংস্কৃতিক প্রতিযোগিতা ও  অনুষ্ঠানের মধ‍্যমে পালিত হলো ৭৫ তম স্বাধীনতা দিবস ।যৌথভাবে জাতীয়  পতাকা উত্তলোন করেন  সমাজসেবী লক্ষণ ওঝা ও সমাজকর্মী সুব্রত মহাপাত্র  । গ্ৰামের বাচ্চাদের নিয়ে অনুষ্টিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ।অঙ্কন নাচ গান প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ । শিশু মনের হুল্লোড়ে সামিল হয়ে দিনটিকে যথাযোগ‍্য মর্যাদায় পালন করার জন‍্য উপস্থিত সবাইকে ধন‍্যবাদ জানান শালবীথির সম্পাদিকা রীতা বেরা । প্রত‍্যাক প্রতিযোগী ও উপস্থিত বাচ্চাদের প্রত‍্যেকের হাতে উপহার ও টিফিন তুলে দেওয়া হয় শালবীথি পরিবারের পক্ষ থেকে ।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস মাইতি , সমীর মহান্তি , হারাধন দীয়ারী , নরসিংহ দাস , বিশ্বজিৎ মন্ডল , সুব্রত মহাপাত্র , লক্ষণ ওঝা ছাড়াও আরো অনেকে । 

শালবীথি পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন ঝুমঝুমি চক্রবর্তী , অপর্ণা দাস , সুমনা দত্ত ,  পম্পি খামরই , দীপান্বিতা খান , মধুছন্দা মাইতি , রীতিশা বেরা ঐ রীতা বেরা প্রমুখ।

অবশেষে প্রকাশিত হল পাঁশকুড়ার স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ৷৷ সংস্কৃতি সংবাদ, Panskura

অবশেষে প্রকাশিত হল পাঁশকুড়ার স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ৷৷ সংস্কৃতি সংবাদ, Panskura



নিজস্ব সংবাদদাতা, তমলুক - স্বাধীনতার প্লাটিনাম জয়ন্তীতে প্রকাশিত হল "পাঁশকুড়ার স্বাধীনতা আন্দোলন ও রাজনৈতিক বিবর্তন"। দুই বর্ষীয়ান স্বাধীনতা সংগ্রামী স্বদেশ রঞ্জন দাস ও গোবিন্দচরণ ভূঁইয়্যা বইটির আবরণ উন্মোচন করেন। বইটির লেখক রূপেশ সামন্ত জানান, এতদিন পাঁশকুড়ার স্বাধীনতা আন্দোলনের পূর্ণাঙ্গ কোন ইতিহাস বই ছিল না। এটি সাধারণ মানুষ তথা ছাত্রছাত্রী ও আঞ্চলিক ইতিহাস গবেষকদের কাছে কার্যকরী তথ্য-উপাদান পেতে সহায়ক হবে। বইটির মধ্যে পাঁশকুড়ার রাজনৈতিক পরিমণ্ডলের বিশ্লেষণ রাজনীতি সচেতন মানুষদের আরও সমৃদ্ধ করবে।


পাঁশকুড়ায় সংগঠিত স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সহ এখানকার স্বাধীনতা সংগ্রামীদের পূর্ণাঙ্গ তালিকা, রাজনৈতিক পরিমণ্ডল ও সমস্ত রাজনৈতিক দলের বিবর্তনের ইতিহাস, অতীত থেকে বর্তমানের সমস্ত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ এখানে বিধৃত। 


স্থানীয় কুমরপুর হটেশ্বর হাইস্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক রূপেশ সামন্ত পাঁশকুড়াতেই বসবাস করেন। ভূমিপুত্র হিসেবে পাঁশকুড়ার গৌরবজনক অধ্যায়কে তুলে ধরতে এহেন গবেষণা মূলক গ্রন্থ লিখেছেন। বইটিতে মুখবন্ধ লিখেছেন মহিষাদল রাজ কলেজের প্রাক্তন অধ্যাপক ড. হরিপদ মাইতি।



রবিবার, ১৫ আগস্ট, ২০২১

৭৫তম স্বাধীনতা দিবসে - 'সমিধ' প্রকাশ || সংস্কৃতি সংবাদ, Samidh

৭৫তম স্বাধীনতা দিবসে - 'সমিধ' প্রকাশ || সংস্কৃতি সংবাদ, Samidh





আজ রবিবার, ১৫ই আগষ্ট, ২০২১, ৭৫তম স্বাধীনতা দিবসে - 'সমিধ' প্রতিমাসে:৯, এই সংখ্যার কবি রাজন গঙ্গোপাধ্যায় শির্ষক পত্রিকাটির মলাট উন্মোচন হল- বহরমপুর টেক্সটাইল মোড় নিকটস্থ চতুষ্কোণে। সচরাচর এই অনুষ্ঠানটি প্রতিমাসের ২য় রবিবার হয়ে থাকে- আমাদের প্রিয় কবি নাসের হোসেন নামাঙ্কিত নন্দনকাননে, যা বৃষ্টির জন্য এবারে চতুষ্কোণে অনুষ্ঠিত হল। 

সম্পাদক সমরেন্দ্র রায়ের নিরলস একনিষ্ঠতা এই কোভিড-১৯ পরিস্থিতিকে 'থাম্বস আপ' দেখিয়ে, সমস্ত সরকারি নিয়ম কানুন মেনে নিরবিচ্ছিন্নভাবে প্রকাশ হয়ে হলেছে।

এছাড়াও এই সংখ্যায় লিখেছেন-

প্রভাত চৌধুরী নিখিলকুমার সরকার সমীর ঘোষ সন্দীপ বিশ্বাস দ্বীপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় রাজর্ষি মাইতি অভিজিৎ রায় আমিনুল ইসলাম হাসি খাতুন হরিৎ বন্দ্যোপাধ্যায় নুর মহম্মদ রূপালি বেগম অর্ঘ্যকমল পাত্র মাজরুল ইসলাম গোপাল বাইন প্রদীপ কুমার পাল প্রসাদ কুমার বাগচী সুশান্ত বিশ্বাস সুদেষ্ণা দত্ত সাহা চিত্রা দত্ত তাপস সরখেল

আনন্দ মার্জিত বিপ্লব দত্ত ও সঞ্জয় কর্মকার।


- আমিনুল ইসলাম



ঝাড়গ্রাম জেলার দুটি দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ালেন গোপীবল্লভপুরের স্কুল শিক্ষক || সংস্কৃতি সংবাদ, Teacher

 ঝাড়গ্রাম জেলার দুটি দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ালেন গোপীবল্লভপুরের স্কুল শিক্ষক : -



দু:স্থ মানুষের পাশে দাঁড়াতে আবারো মানবিক মুখ নিয়ে এগিয়ে এলেন গোপীবল্লভপুরের  নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠে কর্মরত মানবদরদী শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী l ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ধানঘোরি গ্রামের বাসিন্দা গুরুচরন বারিক l স্বামী,স্ত্রী,দুই সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে পরিবারের সদস্য সংখ্যা পাঁচ l দারিদ্রের  সাথে লড়াই করা গুরুচরন বাবুর দুই সন্তানই প্রতিবন্ধী l বর্তমান করোনা উদ্ভূত পরিস্থিতিতে গুরুচরন বাবু কর্মহীন  l তাই বন্ধ হয়ে গিয়েছে পুত্রদের চিকিৎসা l অন্যদিকে গোপীবল্লভপুর ব্লকের ধুলিয়াডাহি গ্রামের বাসিন্দা শ্রীকান্ত সেনাপতি (72)l স্ত্রী মারা গিয়েছেন দীর্ঘদিন আগেই l একমাত্র ছেলে উন্মাদ l দারিদ্র সীমার নিচে বসবাসকারী শ্রীকান্ত বাবু, পুত্র,পুত্রবধূ ও পৌত্রকে নিয়ে দিনমজুরীর উপর ভিত্তি করে অতিকষ্টে জীবনযাত্রা নির্বাহ করেন l একটি সমাজসেবী সংস্থার মাধ্যমে পরিবার দুটির সাথে যোগাযোগ হয় হেরম্ব নাথ বাবুর l শনিবার দিন এই দুটি দুস্থ পরিবারের বাড়িতে গিয়ে ছাতু,দুধ,বিস্কুট, সোয়াবিন,হরলিক্স সহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য,সাবানগুড়ি,সাবান,স্যাম্পু সহ নিত্যব্যবহার্য দ্রব্য, চিকিৎসার জন্য কিছু নগদ অর্থ এবং বৃদ্ধ শ্রীকান্ত বাবুর হাতে ওয়াকিং স্টিক তুলে দেন এই মানবদরদী শিক্ষক l স্কুল শিক্ষকের এহেন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা সকলের l

মেদিনীপুর কুইজ কেন্দ্রের উদ্যোগে কেবলমাত্র মহিলা রক্তদাতাদের নিয়ে রক্তদান শিবির. || সংস্কৃতি সংবাদ, Blood Donation

 *মেদিনীপুর কুইজ কেন্দ্রের উদ্যোগে কেবলমাত্র মহিলা রক্তদাতাদের নিয়ে রক্তদান শিবির......



নিজস্ব সংবাদদাতা, তমলুক, পূর্ব মেদিনীপুর...... রক্তদান আন্দোলনে মহিলা রক্তদাতাদের আরও বেশি বেশি করে উৎসাহিত করতে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে, সংগঠনের সদস্য পূর্ব মেদিনীপুর জেলার রক্তদান আন্দোলনের অন্যতম চেনা মুখ সৌমেন গায়েন ও তাঁর স্ত্রী সুপর্ণা গায়েনের বড়মেয়ে আবৃতার ১১তম জন্মদিন উপলক্ষ্যে এবং কন্যাশ্রী দিবসেকে সামনে রেখে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। শনিবার পূর্ব মেদিনীপুর জেলা সদর তমলুকের নিকটবর্তী  নাইকুড়ি ঠাকূরদাস ইনস্টিটিটিউশানে আয়োজিত  এই শিবিরটি ছিল মেদিনীপুর কুইজ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ২৭ তম রক্তদান শিবির।আর শুধুমাত্র মহিলা রক্তদাতাদের  নিয়ে সংস্থার উদ্যোগে আয়োজিত প্রথম রক্তদান শিবির। এদিনের  রক্তদান শিবিরে মোট ৩৭জন মহিলা রক্তদাতা রক্তদান করেন। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন তমলুকের ব্লক উন্নয়ন আধিকারিক সৌমেন মন্ডল, সমাজকর্মী চিত্তরঞ্জন দাস ঠাকুর, কুইজ কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিংকু চক্রবর্তী, সম্পাদক সুজন বেরা, প্রতিষ্ঠাতা সম্পাদক মৌসম মজুমদার, গৌতম বোস,কৃষ্ণপ্রসাদ ঘড়া,আল্পনা দেবনাথ বোস,শুভ্রজ্যোতি মুখার্জি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য-সদস্যাগণ। উপস্থিত ছিলেন আবৃতার বাবা সৌমেন গায়েন,মা সুপর্ণা গায়েন ও ছোট বোন মান্যতাও। এদিনের শিবিরে সবুজায়নের বার্তা দিতে প্রত্যেক রক্তদাত্রীদের হাতে একটি করে জামরুল গাছের চারা তুলে দেওয়া হয়। অতিথিদের হাতে তুলে দেওয়া হয় উচ্চফলনশীল বারোমাসি কাঁঠাল গাছের চারা ।

খেজুরীর কুঞ্জপুরে স্বাধীনতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি|| সংস্কৃতি সংবাদ,Khejuri

 *খেজুরীর কুঞ্জপুরে স্বাধীনতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি*



খেজুরী, পূর্ব মেদিনীপুর... শনিবার ৭৫ তম স্বাধীনতা দিবসের সকালে কুঞ্জপুর ব্যাড ক্লাব প্রাঙ্গনে পতাকা উত্তলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ  রাসবিহারী দাস । এরপরে ক্লাব প্রাঙ্গনে বৃক্ষরোপণের মাধ্যমে সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচির সূচনা করেন ক্লাবের ভূমিদাতা  বীরেন সাঁতারা । 



বৃক্ষরোপণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও খেজুরি হেরিটেজ সমিতির সহ: সম্পাদকদ্বয় সুমন নারায়ণ বাকরা ও সুদর্শন সেন ।  কুঞ্জপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ঐতিহ্যবাহী দুনিয়া খালের পাড় বরাবর ২০০টি চারা গাছ লাগানো হয়।  বছরভর আরো ২০০০টি গাছ লাগানোর অঙ্গীকার করা হয়। বিকালে সৌরভ দাস স্মৃতি অঙ্কন প্রতিযোগিতায় দু'টি বিভাগে  অংশগ্রহণ করেন ৭৫জন প্রতিযোগী।



সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে ৭৫তম স্বাধীনতা দিবস পালন


সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে ৭৫তম স্বাধীনতা দিবস পালন 



আজ সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে ৭৫তম স্বাধীনতা দিবস পালন করা হয়।প্রথমে  পতাকা উত্তোলন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা গোপাল সাহা মহাশয়, তারপর উপস্থিত সদস্যরা নেতাজীর পতিকৃতি তে মাল্যদান করেন। স্বাধীনতা দিবস সম্পর্কে সংক্ষীপ্ত ভাষন রাখেন  সংগঠনের ডিরেক্টর ডঃ শান্তনু পান্ডা মহাশয়।  উপস্থিত ছিলেন নরোত্তম দে ,মন্টু সাউ,পিন্টু সাউ,রত্না দে ,মুক্তি গিরি,রোহন গিরি,ডাঃবিদ্যুৎ ভট্টাচার্য,রাকেশ দাস,অনীশ সাউ, অরীত্র  দাস ।  সম্পাদিকাপারমিতা সাউ  বলেন মানুষের পরিসেবা দানের পাশাপাশি আমরা বিশেষ দিন গুলিতে অনুষ্ঠান করে থাকি।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান টি সমাপ্তি  হয়।

দ্য ভয়েস অফ মিডনাপুর-এর বন্ধুদের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন || শিবদেব মিত্র, Shivdev Mitra

 দ্য ভয়েস অফ মিডনাপুর-এর বন্ধুদের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন

শিবদেব মিত্র



বিপ্লবের নগর মেদিনীপুরের অহংকার, ১০৬ ফুট উচ্চতার জাতীয় পতাকা মঞ্চের পাদদেশে, মেদিনীপুর এর একরাশ তরুণ, যুবা ও ক্ষুদে কিশোর (আমাদের আদরের ভ্রাতুষ্পুত্র) রাজবীর এর সহযোগিতায়, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক ড. বিবেকানন্দ চক্রবর্তী মহাশয় এবং আমাদের শুভানুধ্যায়ী নিতাই দাসের আন্তরিক সহায়তায়, মেদিনীপুর নগরবাসীর আগ্রহে এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগে স্বাধীনতার প্ল্যাটিনাম জয়ন্তী সূচনা উৎসব এবং মেদিনীপুর এর আপনজন ঋষি অরবিন্দ ঘোষ এর সার্ধশত জন্মদিবস কোভিড ও বন্যার্ত জেলার প্রতি সহমর্মিতা জানিয়ে অনাড়ম্বরে এবং অন্তরের শ্রদ্ধায় স্মরণ ও পালন করল দ্য ভয়েস অব মিদনাপুর। জাতীয় পতাকা উত্তোলন করেন, উদ্যোগ এর পক্ষে, ডা. বাসুদেব চক্রবর্তী  এবং ডা. আনিসুর হক। উপস্থিত ছিলেন সর্পবন্ধু দেবরাজ, সৌম্যজিৎ ধল, শুভদীপ মানা, অর্ণব মহাপাত্র, শানু ঘোড়ই প্রমুখ। উদ্যোগের পক্ষে অরিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, আমাদের উদ্যোগের  পক্ষে মেদিনীপুর নগরবাসীর আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে শিবদেব মিত্র এই জাতীয়তা বোধের স্মারক এই ১০৬ ফুট সুউচ্চ  ৬০০ বর্গফুটের জাতীয় পতাকা উত্তোলনের দাবিতে জনমত গঠনে পথে নামেন। হাত বাড়ানোর প্রতিশ্রুতি আদায় ও নতুন পতাকা নির্মাণের বন্দোবস্ত করেন। অবশেষে পুর কর্তৃপক্ষের সীমাবদ্ধতাকে মান্যতা দিয়ে এবং রাষ্ট্রীয় মর্যাদার কথা মাথায় রেখে আমাদের উদ্যোগের পক্ষে, অনাড়ম্বরে স্বাধীনতার প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ সূচনা ও ঋষি অরবিন্দ ঘোষের সার্ধশত জন্মদিবস পালন করা হয়ে থাকে। উদ্যোগের পক্ষে মুখপাত্র শিবদেব মিত্র পুর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং শহরবাসীর মধ্যে জনমত গড়ে তোলার জন্য সংবাদমাধ্যমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এলাকার স্থানীয় বাসিন্দা তাপস সাহু জানিয়েছেন, 'অনেকদিন জঞ্জাল হয়ে পড়েছিল এই উদ্যান। সাপখোপের উৎপাত বাড়ছিল। তবুও তো পরিস্কার হল।' এলাকার অপর বাসিন্দা ডা. শুভাশীষ ঘোষের কথায়, খুব ভালো উদ্যোগ তোমাদের। কি অবস্থা হয়ে পড়ে আছে সেই কবের থেকে। কোনো প্রয়োজন হলে বলো। প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুর পৌরসভার ১৫০ বর্ষ পূর্তি উপলক্ষ্যে নগরের সৌন্দর্যায়নের লক্ষ্যে ২০১৮ সালের ৬ মে প্রতিষ্ঠিত হয়, এই পতাকা স্তম্ভ। উদ্বোধন করেন তদানীন্তন পৌরপিতা প্রণব বসু।

শনিবার, ১৪ আগস্ট, ২০২১

ফেসবুক গ্রুপের সহযোগিতায় বিয়ের প্রীতিভোজে রক্তদান ৷৷ সংস্কৃতি সংবাদ, Sanskriti sambad

ফেসবুক গ্রুপের সহযোগিতায়  বিয়ের প্রীতিভোজে রক্তদান

সংস্কৃতি সংবাদ





নিজস্ব সংবাদদাতা,গোপীবল্লভপুর,ঝাড়গ্রাম... ফেসবুক গ্রুপ আমরকার ভাষা আমারকার গর্ব-এর সহযোগিতায় ও ঝাড়গ্রাম জেলার  গোপীবল্লভপুর-১ ব্লকের ছাতিনাশোল এলাকার টিকায়েৎপুর গ্রামের শর্মা পরিবারের উদ্যোগে বিয়েবাড়ির প্রীতিভোজে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন টিকায়েৎপুর গ্রামের বাসিন্দা স্বাস্থ্যকর্মী অকেশ শর্মা এবং ছাতিনাশোলের কমলাশোলের বাসিন্দা বর্ণালী জানা। নিজের বিয়ের প্রীতিভোজে রক্তদান শিবির আয়োজনের ইচ্ছের কথা অকেশ শর্মা কিছুদিন আগে সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ "আমরকার ভাষা আমারকার গর্ব"-এর পরিচালকদের জানান।এই ইচ্ছার কথা জানতে পেরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সুবর্ণ রৈখিক ফেসবুক গ্রুপের সদস্যরা। পরিকল্পনা মতো শনিবার বিয়ের প্রীতিভোজের দিন অকেশ বাবুদের বাড়িতে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। শিবিরে মোট ২১ জন রক্তদাতা রক্তদান করেন তাঁর মধ্যে সাতজনই নতুন রক্তদাতা। এই শিবিরে রক্তদান করেন ফেসবুক গ্রুপের সক্রিয় সদস্য, গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের অধ্যাপক তথা পাত্র-পাত্রী উভয়ের শিক্ষক সৌকত আলি সা।সৌকত বাবু বলেন, এই এলাকায় তাঁর দেখা বিয়ে বাড়ির অনুষ্ঠানে এটাই প্রথম রক্তদান শিবির।এই ধরনের শিবির আরও অন্যান্যদের উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।সৌকতবাবু আরোও জানান এই শিবিরে রক্তদান করতে পেরে তিনি সহ সমস্ত রক্তদাতারাই খুশি। রক্তদাতাদের পক্ষে তিনি এই ধরনের আয়োজন করার জন্য ফেসবুক গ্রুপ ও শর্মা পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন।পাত্র অকেশ শর্মা জানান,নিজে স্বাস্থ্যকর্মী হওয়ার কারণে তিনি বিভিন্ন সময়ে রোগীর আত্মীয়দের রক্তের প্রয়োজনে সমস্যায় পড়তে দেখেছেন।সেসব দেখেই নিজের বিয়েতে রক্তদান শিবির করার পরিকল্পনা তাঁর মাথায় আসে।  নিজের স্বামীসহ শ্বশুরবাড়ি ও ফেসবুক গ্রুপের এই ধরনের উদ্যোগে খুশি নববধূ বর্ণালী জানা শর্মা। শিবিরের স্থানীয় এলাকাসহ মহাপাল, জুনশোলা, বালিপাল, হাতিবাড়ি,একডাল তেঁতুলিয়া,শ্যামসুন্দরপুর, সাঁকরারি, গোপীবল্লভপুর সহ অন্যান্য এলাকার রক্তদাতারা রক্তদান করেন। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে ফেসবুক গ্রুপের পক্ষ থেকে শিবিরে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ পাল, সুদীপ কুমার খাঁড়া,আনন্দ বিশুই , সৌকত আলি সা, কিশোর কুমার রক্ষিত, অনিমেষ সিংহ,প্রমিশ প্রতিম পাঁজা, নরসিংহ পৈড়া, পবন খামরি,উৎপল জানা,সনুপ ঘোষ সহ অন্যান্যরা। ফেসবুক গ্রুপের পক্ষ থেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে সুবর্ণ রৈখিক ভাষায় লেখা বেশকিছু পুস্তক, গাছের চারা এবং পুষ্পস্তবক উপহার হিসেবে তুলে দেওয়া হয়। অন্যদিকে সবুজায়নের বার্তা দিতে শর্মা পরিবারের পক্ষ থেকে রক্তদাতা ও অতিথিদের হাতে একটি করে চারাগাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এদিনের শিবির থেকে রক্ত সংগ্রহ করেন গোপীবল্লভপুর ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ।

শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থিয়েটার গ্রুপের উদ্যোগে করোনা সচেতনতা অভিযান || সংস্কৃতি সংবাদ, Nandakumar

পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থিয়েটার গ্রুপের উদ্যোগে করোনা সচেতনতা অভিযান || সংস্কৃতি সংবাদ, Nandakumar




নিজস্ব সংবাদদাতা, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর ৷৷ করোনার তৃতীয় ঢেউ আসার আগেই সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামলেন নন্দকুমার থিয়েটার গ্রুপের সভাপতি সাবিনা পারভীন ও সম্পাদক সেখ আমেদুল্লা (রকি) ও অন্যান্য সদস্য-সদস্যারা এবং শুভানুধ্যায়ীরা। শুক্রবার নন্দকুমার বাজারে পথ চলতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন গাড়ির চালকদের মাস্ক, স্যানিটাইজার ও সাবান  বিতরণ করা হয়। পাশাপাশি কোভিভ সচেতনতা বিষয়ক কার্টুন ও পথনাটক উপস্থাপন করা হয় সংস্থার পক্ষ থেকে। করোনা মহামারির কারনে জনজীবন বিপর্যস্ত। দীর্ঘ প্রায় দেড় বছর প্রায় স্তব্ধ হয়ে রয়েছে সামাজিক মেলবন্ধন। করোনার প্রথম ঢেউ-এর মানুষ কিছুটা স্বাভাবিক হতে শুরু করতে না করতেই দ্বিতীয় ঢেউ এর প্রভাব শুরু হয়ে যায়। আবার আসতে চলেছে তৃতীয় ঢেউ। অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। দিন মজুরি করে দিন গুজরান করে এমন মানুষ সব থেকে অসহায় হয়ে পড়েছে। আর এই তৃতীয় ঢেউ এর ফলে শিশুদের উপর প্রভাব বেশি পড়তে পারে বলে বিশেষজ্ঞদের অনুমান। তাই মানুষদের আরো বেশি করে সচেতন করতে তাঁরা এই প্রয়াস গ্রহণ করেছেন বলে জানান,সংস্থার কর্ণধার সেখ আমেদুল্লা । তিনি আরো জানান,করোনা মহামারির সময় প্রথম থেকেই তাঁদের নন্দকুমার থিয়েটার গ্রুপের সদস্য- সদস্যারা অসহায় মানুষদের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হয়েছে এবং কোভিড আক্রান্ত মানুষদের বাড়িতে বিভিন্ন পরিষেবা পৌঁছে দিয়েছে। পাশাপাশি সাফাই অভিযান,বৃক্ষরোপণ কর্মসূচি,স্বনির্ভর দলের মহিলাদের বিভিন্ন ফ্রী প্রশিক্ষণ প্রদানের মতো সমাজসেবা মূলক কাজগুলো তাঁরা দীর্ঘ ৬ বছর ধরে নাট্য ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি  সমানতালে করে চলেছেন। সেখ আমেদুল্লা আরো বলেন,লোকালয় কিংবা বাজারে অনেক মানুষকেই এখনও দেখা যায় বিনা মাস্কে ঘুরে বেড়াতে। করোনা মহামারির ভয়াবহতা রুখতে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। অবশ্যই ব্যবহার করতে হবে মাস্ক ও স্যানিটাইজার। তাই নন্দকুমার থিয়েটার গ্রুপের পক্ষ থেকে তাঁরা এই উদ্যোগ গ্রহণ করেছেন। এদিনের এই করোনা সচেতনতা অভিযানে থিয়েটার গ্রুপের সদস্যদের পাশাপাশি  উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে, নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দে, নন্দকুমার থানার এস আই কমল কৃষ্ণ সরকার, বাসুদেবপুর মহারাজ নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এন সি সি অফিসার ভবতোষ ভূঁঞা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। থিয়েটার গ্রুপের পক্ষ থেকে আহ্বান জানানো হয়,"প্রত্যেকে মাস্ক স্যানিটাইজার ব্যবহার করুন দূরত্ব বজায় রাখুন ও নিজেদের সুস্থ রাখুন ও সুস্থ সমাজ গড়ে তুলুন"।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...