অর্ঘ্য রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অর্ঘ্য রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২২ আগস্ট, ২০১৮

ব্যঞ্জনা-র বার্ষিক উৎসব


ব্যঞ্জনা-র বার্ষিক উৎসব কলকাতায় 



কলকাতা ; ২২-০৮-২০১৮ ; আই-সোসাইটি ৷৷ ১৯‌‌‌শে অগাস্ট ,২০১৮,রবিবার ‍ সন্ধ্যায়, বিড়লা আকাদেমি অফ আর্ট এ্যান্ড কালচারে অনুষ্ঠিত হল কলকাতার অন‍্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'ব‍্যঞ্জনা'-র বার্ষিক অনুষ্ঠান "উৎসব"। পরিপূর্ণ প্রেক্ষাগৃহে ব‍্যঞ্জনা-র কলকাতা, আসানসোল, চিত্তরঞ্জন ও ঝাড়গ্ৰাম শাখার সদস্য-সদস‍্যা ছাড়াও "বাচিক স্বজন (মালদা জেলা)" ও কলকাতার "সমকাল" গোষ্ঠির সদস্যরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মঞ্চ নাটক, নাচ, গান, কথানাটক, কবিতা ও কথার জমজমাট এই অনুষ্ঠান দর্শক শ্রোতাদের তিন ঘন্টা মন্ত্রমুগ্ধ করে রাখে। অনুষ্ঠানে বিশেষভাবে সম্বর্ধিত করা হয় প্রখ‍্যাত আবৃত্তি শিল্পী বঙ্গভূষণ শ্রী পার্থ ঘোষকে। শারীরিক অসুস্থতা নিয়েও শ্রোতাদের অনুরোধে বেশ কিছু কবিতা ও কথা শোনান তিনি। কবিতা শোনান তাঁর ভাবশিষ‍্যা আবৃত্তিকার শ্রীমতি মলি দেবনাথ ও। অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলাদেশের প্রখ‍্যাত কবি তথা সাংবাদিক সুলতান আহমেদ সোনা বলেন দুই দেশের মেলবন্ধনের কথা, সাংস্কৃতিক আদানপ্রদানের ও সামঞ্জস‍্যের কথা। এই অনুষ্ঠানে এই বছর থেকে শুরু হওয়া দুটি স্মৃতি সম্মান প্রদান করে 'ব‍্যঞ্জনা'। ডাঃ নরেন্দ্র কুমার মজুমদার স্মৃতি সম্মানে সম্মানিত হন তরুণ কবি ও সমাজদরদী শ্রী অর্ঘ‍্য রায়, সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে তাঁর অবদানের জন্য এবং রাজদীপ মল্লিক স্মৃতি সম্মানে ভূষিত হন প্রখ‍্যাত আবহ শিল্পী শ্রী শান্তনু বন্দ‍্যোপাধ্যায়, আবহ ও যন্ত্রসংগীত শিল্পে তাঁর অবদানের জন‍্য। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা ও বিন‍্যাসের দ্বায়িত্বে ছিলেন ব‍্যঞ্জনা-র প্রতিষ্ঠাতা- সম্পাদক আবৃত্তিকার শর্মিষ্ঠা দত্ত রায়।

বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮

কলকাতার শিশির মঞ্চে রূপশালীর ১০ বছরের বার্ষিক উৎসব । বাংলা । আই-সোসাইটি -৫৮৯ । ১৬-০৮-২০১৮

কলকাতার শিশির মঞ্চে রূপশালীর ১০ বছরের বার্ষিক উৎসব


কলকাতা ; ১৬-০৮-২০১৮ ; স্টাফ রিপোর্টার ।।   ১০ আগস্ট কলকাতার শিশির মঞ্চে রূপশালীর ১০ বছরের বার্ষিক উৎসব পালিত হল। সংস্থার কর্ণধার কবি রিনা গিরি জানান, এইটি আসলে সূচনা, সারা বছর ধরে কলকাতা, শান্তিনিকেতন ও গোবরডাঙ্গা তে মোট ১০ অনুস্ঠানের মাধ্যমে ১০ বছর পালিত হবে। ১০ তারিখের এই আয়োজনে একত্রে ১০ জন কবির কবিতা পাঠ দিয়ে শুরু হয় এই অনুস্ঠান অংশগ্রহন করেন কবি কৃষ্ণা বসু, সৈয়দ হাসমত জালাল,সুজিত দাস,সৌভিক বন্দ্যোপাধ্যায়, ঋজুরেখ চক্রবর্তী,  অর্ঘ্য রায়, তাপস রায়,সুমিতাভ ঘোষাল, তন্ময় চক্রবর্তী, বিশ্বজিৎ আকুড়ে। মুখেমুখি রবীন্দ্রনাথ শীর্ষক উপস্থাপনায় অংশগ্রহন করেন মুনমুন মুখার্জি, সত্যজিৎ  বিশ্বাস, সুবর্ণ গাঙ্গুলী। উপস্থিত ছিলেন অতনু পাল, আশিস গিরি, আজিজুল রহমান, সন্দীপ দত্ত,ইরা ভঞ্জ প্রমুখ। রূপশালী স্মারক সম্মান প্রদান করা হয় তরুণ কবি অনুক্তা ঘোষাল কে। প্রকাশিত হয় রূপশালী স্মারক পুস্তিকা। এই আয়জনে ৩০ জন তরুণ জেলার কবির অনু কবিতা পাঠ আলাদা মাত্রা যোগ করে। সংগঠনের পক্ষে ছোট্ট বিতান সকলকে ধন্যবাদ জানান।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...