৫৯৫ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
৫৯৫ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২২ আগস্ট, ২০১৮

জল-চক্র ; জল-যোগ ,সৌমিত্র রায়, স্তুতি-কাব্য । বাংলা । নবপর্যায় ~৫৯৫ । ২২-০৮-২০১৮

জল-চক্র ; জল-যোগ
--------------
সৌমিত্র রায়

)স্তুতি-কাব্যঃ~ বিলাপ-যাপন(

ঠোঁট কি একার ; পাখির আছে ; গান শোনাবে ; মন ভোলাবে ;
ঠোঁট আকাশের ; ঝলসানো মেঘ ; দূর সংকেত ; বজ্র রবে ;

আচমন । ঠোঁটে জল । জলে ঠোঁট ।
ঠোঁট । পাখি । গান । মন । সংকেত ~

জলে কেন ; দাগ ; কান্নার ; কারা কাঁদে ; কারা ; কৈশিকীয় ক্রিয়ায় ; হে কান্না ; তাঁর কাছে যাও ; চিন্তন-খামে ; দ্বিমেরু ভ্রামক ; দ্রবীভূত করো তাঁর ; পাষাণ হৃদয় ; যাবে ; কার কাছে যাবে ; ঠিকানা কোথায় ?

বাষ্পীভবন \ বাষ্পত্যাগ
সৃষ্টি-চক্রে ; লিটল ম্যাগ
বৃষ্টিপাত
তুষারপাত
কার কবিতা ;
কার যেন হাত !!  

প্রাকৃতিক সম্পর্কের শান্তি বলয় । এক আঁচল রোদ্দুর । ঘাসের আঁচল । ঘাস । আঁচল । ঘাসফড়িং । ঠিকরে ছড়াচ্ছে আনন্দ । তার পায়ের কাঁটা থেকে । একটা ছাগলের জিভে । ঘাসের আত্মোৎসর্গ । গাছের শিকড়ে তার বন্দনা-ধ্বনি । নিভৃত উচ্চারণ । গাভীর শ্বাস-প্রশ্বাসে আঁচলের নড়ন । কার আঁচল । কার ?

প্রশ্ন-চিহ্ন, দুটো @ কথা~ অনেক  

চিন্তারা বায়বীয় । কান্নার বন্ধনী ) ইতিহাস ~ চড়ুই, নীলদাড়ি সুইচোরা পাখি, হুডেড সিল, ট্রি ক্যাঙ্গারু, চিল, শকুন, প্যারাপাখি, গয়লা হাঁস... এক আঁচল রোদ্দুর । কার আঁচলে কান্নার দাগ । কান্না । কার ?

কান্না একার ; পাখির আছে ?
কান্না ফেরে ; বন্যা হয়ে ; আমার কাছে ; তোমার কাছে
তার যে কোথায় যাওয়ার ছিল~
কার কাছে ?
ওই নারী তুই, তুই যে ধরা
কান্না যে তোর আঁচল ভরা ; ব্রহ্মলোকে  
কান্নাটাকে দে উপহার   
তাঁর কাছে
তাঁর কাছে
    
...চলছে...  ) ; মেদিনীপুর ; ২১-০৮-২০১৮ ; ২২-৩৬ ।। শান্তি ।।





ব্যঞ্জনা-র বার্ষিক উৎসব


ব্যঞ্জনা-র বার্ষিক উৎসব কলকাতায় 



কলকাতা ; ২২-০৮-২০১৮ ; আই-সোসাইটি ৷৷ ১৯‌‌‌শে অগাস্ট ,২০১৮,রবিবার ‍ সন্ধ্যায়, বিড়লা আকাদেমি অফ আর্ট এ্যান্ড কালচারে অনুষ্ঠিত হল কলকাতার অন‍্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'ব‍্যঞ্জনা'-র বার্ষিক অনুষ্ঠান "উৎসব"। পরিপূর্ণ প্রেক্ষাগৃহে ব‍্যঞ্জনা-র কলকাতা, আসানসোল, চিত্তরঞ্জন ও ঝাড়গ্ৰাম শাখার সদস্য-সদস‍্যা ছাড়াও "বাচিক স্বজন (মালদা জেলা)" ও কলকাতার "সমকাল" গোষ্ঠির সদস্যরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মঞ্চ নাটক, নাচ, গান, কথানাটক, কবিতা ও কথার জমজমাট এই অনুষ্ঠান দর্শক শ্রোতাদের তিন ঘন্টা মন্ত্রমুগ্ধ করে রাখে। অনুষ্ঠানে বিশেষভাবে সম্বর্ধিত করা হয় প্রখ‍্যাত আবৃত্তি শিল্পী বঙ্গভূষণ শ্রী পার্থ ঘোষকে। শারীরিক অসুস্থতা নিয়েও শ্রোতাদের অনুরোধে বেশ কিছু কবিতা ও কথা শোনান তিনি। কবিতা শোনান তাঁর ভাবশিষ‍্যা আবৃত্তিকার শ্রীমতি মলি দেবনাথ ও। অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলাদেশের প্রখ‍্যাত কবি তথা সাংবাদিক সুলতান আহমেদ সোনা বলেন দুই দেশের মেলবন্ধনের কথা, সাংস্কৃতিক আদানপ্রদানের ও সামঞ্জস‍্যের কথা। এই অনুষ্ঠানে এই বছর থেকে শুরু হওয়া দুটি স্মৃতি সম্মান প্রদান করে 'ব‍্যঞ্জনা'। ডাঃ নরেন্দ্র কুমার মজুমদার স্মৃতি সম্মানে সম্মানিত হন তরুণ কবি ও সমাজদরদী শ্রী অর্ঘ‍্য রায়, সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে তাঁর অবদানের জন্য এবং রাজদীপ মল্লিক স্মৃতি সম্মানে ভূষিত হন প্রখ‍্যাত আবহ শিল্পী শ্রী শান্তনু বন্দ‍্যোপাধ্যায়, আবহ ও যন্ত্রসংগীত শিল্পে তাঁর অবদানের জন‍্য। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা ও বিন‍্যাসের দ্বায়িত্বে ছিলেন ব‍্যঞ্জনা-র প্রতিষ্ঠাতা- সম্পাদক আবৃত্তিকার শর্মিষ্ঠা দত্ত রায়।

শিল্প-সাহিত্যের খবরাখবর । বাংলা ।। নবপর্যায়-৫৯৫ । অষ্টম বর্ষ । ২২-০৮-২০১৮ ।



রানাঘাটে সাহিত্য সমাগম এবং গুণীজন সংবর্ধনা 

রানাঘাট ; ২২-০৮-২০১৮ ; আই-সোসাইটি ।।  গত ১২ আগস্ট বিশিষ্ট সাহিত্যিক ও শিল্পীদের উপস্থিতিতে একটি মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হল রানাঘাটে । বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কবি অরুনকুমার চক্রবর্তী প্রমুখ বিশিষ্টজন । অনুষ্ঠানে সাহিত্য আলোচনা ও গুণীজন সংবর্ধনা দেওয়া হয় । 

অরুনকুমার চক্রবর্তী প্রমুখ বিশিষ্টজন 
 



আজকের দিন । বাংলা ।। নবপর্যায়-৫৯৫ । অষ্টম বর্ষ । সংখ্যা-৮ । ২২-০৮-২০১৮

২২ আগস্ট ২০১৮, ৫  ভাদ্র ১৪২৫ বুধবার সূর্যোদয় ৫টা. ১৮ সূর্যাস্ত ৬টা.   


শ্রদ্ধাঞ্জলি~
জন্ম – রমেশচন্দ্র সেন।  প্রয়াণ- অরুণ মিত্র । 




আজকের কবিতা । বাংলা ।। নবপর্যায়-৫৯৫ । অষ্টম বর্ষ । ২২-০৮-২০১৮ । শান্তনু পাত্র

আজকের কবিতা


স্বাধীনতা
*********
           শান্তনু পাত্র

নিখিলের চা দোকানে
গরম চা আর সিগারেটের ধোঁয়া
মিলেমিশে একাকার।

আর একটু পরেই
ধূপের ধোঁয়া বন্দেমাতরম গাইবে
আর তিনটি রঙ থেকে ঝরে পড়বে
রক্তজবা অথবা সাদা ফুল।

তারও একটু পরে গোধূলি সেতু
অন্ধকারের সাথে হ্যান্ডসেক করবে।

স্বাধীনতার বয়স বাড়ছে
পক্বকেশ দুর্বল শরীর
তার জন্য বাসে ট্রেনে
একটা করে সংরক্ষিত সিট রেখে দাও।







Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...