শিল্প-সাহিত্যের খবরাখবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিল্প-সাহিত্যের খবরাখবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

অন্য ক্যানভাস-এর ২০বর্ষ, শারদ-১৪২৭ সংখ্যা (অনলাইন) প্রকাশ


অন্য ক্যানভাস-এর ২০বর্ষ, শারদ-১৪২৭ সংখ্যা (অনলাইন) প্রকাশ



 মেদিনীপুর, ৩১ অক্টোবর || প্রকাশিত হল অন্য ক্যানভাসএর ২০বর্ষ, শারদ-১৪২৭ সংখ্যা (অনলাইন)। সংখ্যাটি একযোগে প্রকাশিত 'বাইফোকালিজম্ ' এর পাতাতেও। ফেসবুকের পর্দায় টাচ্ করে প্রকাশ করলেন কবি অচিন্ত্য নন্দী। উপস্থিত ছিলেন কবি সিদ্ধার্থ সাঁতরা, সঙ্গীত শিল্পী সমীর মহান্তি, চিত্র শিল্পী প্রসেনজিৎ মন্ডল, আলোকচিত্র শিল্পী রাকেশ সিংহ দেব, কবি ও সমাজ সেবিকা, রীতা বেরা এবং সম্পাদক, বিশ্ব বন্দ্যোপাধ্যায় প্রমুখ।এই সংখ্যায় রয়েছে ভারত ও বাংলাদেশের কবিতা গুচ্ছ। কবি শ্যামল কান্তি দাশ,গৌর শংকর বন্দ্যোপাধ্যায়,প্রভাত মিশ্র, ধীমান চক্রবর্তী, অমিতাভ মৈত্র, শাহীন রেজা,শান্তা মারিয়া, সৌমিত বসু, তৌফিক জহুর, সৌর মন্ডল, সিদ্ধার্থ সাঁতরার কবিতা ছাড়াও অনেক কবিতাই উল্লেখযোগ্য । সপ্তদ্বীপা অধিকারী র গল্প অবশ্যই মন কাড়ার মতো। রয়েছে  অচিন্ত্য নন্দী, অলোক বিশ্বাস এবং রুবী আদক পান্ডার তিনটি অসাধারন গদ্য। কবিতা,গদ্য ছাড়াও পশ্চিমবঙ্গ ও বহির্ভারতের বিশিষ্ট চিত্র শিল্পীদের আঁকা ছবি এবং আলোকচিত্রীদের ছবিগুলি প্রসংশাযোগ্য।আছে  বর্ষীয়ান কবি মোহিনী মোহন গঙ্গোপাধ্যায় এর সাক্ষাৎকার। অন্য ক্যানভাসএর এই সংখ্যাটিতে বিশ্ব বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছদ ও অলংকরণ আরো মাত্রা যোগ করেছে।

মুক্তি পেল "প্রয়াস উপত্যকা"-র শর্ট ফিল্ম "দূরত্ব" || নিজস্ব প্রতিবেদন

মুক্তি পেল "প্রয়াস উপত্যকা"-র শর্ট ফিল্ম "দূরত্ব"




আজ দুপুরে প্রয়াস উপত্যকা-র শর্ট ফিল্ম "দূরত্ব" মুক্তি পেল ভার্চুয়াল মাধ্যমে | কাহিনি- কবিতা মাইতি, সংলাপ ও নির্দেশনা- শ্রীকান্ত ভট্টাচার্য | অভিনয়ে~ বৃষ্টি মুখোপাধ্যায় হারাধন দুয়ারী ও অন্যান্য শিল্পীবৃন্দ | গীতিকার- তাপস মাইতি সুরকার- সমীর মহান্তী শিল্পী~ অঙ্কিতা রায় |"PRAYAS UPATYAKA" youtube চ্যালেনের নিম্নলিখিত লিংকে ক্লিক করুন ! ইউটিউব, ফেসবুক, সোসাল মিডিয়া এবং তথ্যপ্রযুক্তি যুগের এই স্বপ্রকাশ পরিসরকে ধন্যবাদ জানান আই-সোসাইটির কর্ণধার সৌমিত্র রায়  |

শুক্রবার, ২৯ মে, ২০২০

চলে গেলেন কবি শম্ভু রক্ষিত || i-সোসাইটির বিনম্র শ্রদ্ধা

চলে গেলেন কবি শম্ভু রক্ষিত


i-সোসাইটি লিটারেরি নেটওয়ার্কের পক্ষ থেকে পরম শ্রদ্ধা জানাই প্রিয় কবিকে ৷ বিদেহী কবি-আত্মার শান্তি কামনা করি ৷ || শান্তি ||

রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮

কলকাতার কফিহাউসে আই- সোসাইটি দিবসের আড্ডা । বাংলা । ১৬-০৯-২০১৮


কলকাতার কফিহাউসে আই- সোসাইটি দিবসের আড্ডা 



কলকাতা ; ১৬-০৯-২০১৮ ; আই-সোসাইটি নিউজ ।। গত ১৫ সেপ্টেম্বর শনিবার কলকাতার কফিহাউজে অনুষ্ঠিত হল আই-সোসাইটির সাপ্তাহিক সাহিত্য-আড্ডা । প্রযুক্তি, যোগ ও কবিতার মেলবন্ধনে আনন্দময় জীবনের প্রচারের জন্য সপ্তাহের শনিবার দিনটিতে আই-সোসাইটি দিবস পালন করা হয় । হয় আড্ডা, গান, কবিতাপাঠ, অনলাইন লাইভ, এম-কোলাজ চর্চার কর্মশালা ইত্যাদি । গতকাল কফিহাউসের এই আড্ডায় আড্ডা চা-কফি-খাওয়াদাওয়ার ফাঁকেই চলে "রেডিও আই-সোসাইটি ইন্টারন্যাশনাল''-এর ফেসবুক লাইভ । লাইভে কবিতা পড়েন তাপস রায় সুশীল পাঁজা অলোক বিশ্বাস প্রমুখ । শান্তিময় মুখোপাধ্যায় শোনান তাঁর বাংলাদেশ সফরের অভিজ্ঞতার কথা । শেষের দিকে বাংলা কবিতার বিবর্তনে আই-সোসাইটির ভূমিকা তথা আই-চিন্তন, কাব্যযোগ ইত্যাদি কনসেপ্ট নিয়ে বিস্তারিত আলাচারিতা চলে প্রেমাঙ্কুর মৈত্র এবং সৌমিত্র রায়-এর মধ্যে । উপস্থিত ছিলেন সমরেশেন্দু বৈদ্য প্রগতি মাইতি স্বপন শর্মা প্রমুখ । 











প্রকাশিত হল 'কবিতা পাক্ষিক' শারদ সংকলন ৷ বাংলা ৷ ১৬-০৯-২০১৮

কবিতা পাক্ষিকের রুফ টপ চ্যানেলে প্রকাশিত হল শারদ সংকলন 


১৬-০৯-২০১৮ ; কলকাতা ; আই-সোসাইটি নিউজ ॥ ১৫ সেপ্টেম্বর কবিতা পাক্ষিকের শারদ সংকলন প্রকাশিত হল ৷ শারদ সংকলন প্রকাশ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ছিলো কবিতা পাক্ষিকের রুফটপ চ্যানেলে ৷ সুজিত সরকার নাসের হোসেন অলোক বিশ্বাস মুরারি সিংহ স্বপন শর্মা শাল্যদানী তুলি রায় প্রমুখ উপস্থিত ছিলেন ৷ বরাবরের মতো অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শান্তিময় মুখোপাধ্যায় ৷ কবিতাপাঠ ও বক্তব্যে অংশগ্রহণ করেন অন্যান্যরা ৷ অনুষ্ঠানে অংশ নিয়ে আপ্লুত কবি অলোক বিশ্বাস ৷ তিনি বলেন, 'আজ কবিতা পাক্ষিক-এর অনুষ্ঠানটিতে অংশ নিতে পেরে মন ভরে গেলো ৷ ঘরোয়া অনুষ্ঠান কিন্তু ভীষণ প্রাণবন্ত ৷ অনুষ্ঠানে আপ্যায়নও ছিলো মুগ্ধতায় ভরা " ৷ অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান  প্রভাত চৌধুরী এবং যূথিকা চৌধুরী ৷ 









বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮

কবিতা ক্যাম্পাস-এর আয়োজনে কবিতা উৎসব৷ বাংলা ৷ ১৩-০৯-২০১৮

কবিতা ক্যাম্পাস-এর আয়োজনে কবিতা উৎসব

১৩-০৯-২০১৮ ; কলকাতা ৷৷ ১২ তারিখ সন্ধ্যায় জীবনানন্দ সভাঘরে কবিতা ক্যাম্পাস পত্রিকা আয়োজন করেছিল কবিতা উৎসবের ৷ এই উৎসবে উপস্থিতি ছিলো যথেষ্ট উৎসাহব্যাঞ্জক ৷ প্রবীণ এবং নবীনের সমাবেশে দারুণভাবে সফল এই উৎসব ৷ উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত কবিও ৷ উৎসবে প্রকাশিত হল কবি কুমারেশ চক্রবর্তীর কবিতার বই 'আমার বৃষ্টির ভাষা ' ৷ কবিকে অভিনন্দন জানিয়েছেন কবি পবিত্র মুখোপাধ্যায়,সাহিত্য গবেষক ড.সুমিতা চক্রবর্তী, কবি সুধীর দত্ত, আলোচক ও সুবিখ্যাত অনুবাদক বৌধায়ন মুখোপাধ্যায়, প্রিয় অনুজ কবি মানিক মাজি ও সঞ্চালক কবি-সম্পাদক অলোক বিশ্বাস । কাব্যগ্রন্থ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ড. দীপংকর বাগচী, কবি ও শিল্পী শ্যামল জানা, কবি সৈয়দ হাসমত জালাল এবং গবেষক ড.সুমিতা চক্রবর্তী । প্রাবন্ধিক পারমিতা ভৌমিকের সংগীত পরিবেশনও ছিল এক বাড়তি আকর্ষণ । এ ছাড়া তরুণ কবিদের মধ্যে উল্লেখযোগ্যভাবে সৌরভ চন্দ্র, সৌরভ বিশাই, মানিক মাজি, অমৃতেন্দু মন্ডল, সত্যবান বিশ্বাস, প্রবীর মন্ডল ও আরও অনেকেই ।

রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮

'একক মাত্রা ' সেপ্টেম্বর সংখ্যার মোড়ক উন্মোচন । বাংলা-৬১৩ । ০৯-১০-২০১৮

'একক মাত্রা ' সেপ্টেম্বর সংখ্যার মোড়ক উন্মোচন




'একক মাত্রা ' সেপ্টেম্বর সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান সুসম্পন্ন হল বইচিত্র সভাঘরে। প্রধান বক্তা বিভাস চক্রবর্তী বক্তব্য রাখলেন নাটক ও বাস্তবতা নিয়ে। শ্রোতাদের সংগ্রহের জন্য রাখা ছিল একক মাত্রার নানা নতুন পুরনো সংখ্যা।'একাকিত্ব' বিষয়ক সংখ্যার ছটি প্রচ্ছদ নিবন্ধের এক ঝলক।আনুষ্ঠানিক প্রকাশ ৮ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টা। বইচিত্র গ্যালারি। পত্রিকার ছবিগুলি এঁকেছেন রুমা চৌধুরী।

সমিধ পত্রিকার এমদাদ উল হক স্মরণসংখ্যা প্রকাশ পেতে চলেছে । বাংলা-৬১৩ । ০৯-০৯-২০১৮

সমিধ পত্রিকার এমদাদ উল হক স্মরণসংখ্যা প্রকাশ পেতে চলেছে


৯ সেপ্টেম্বর রবিবার বহরমপুর সাংবাদিক সংঘ সভাঘর-এ প্রয়াত কবি ও সম্পাদক এমদাদ উল হক স্মরণসন্ধ্যা অনুষ্ঠানে সমিধ পত্রিকার এমদাদ উল হক স্মরণসংখ্যা প্রকাশ পেতে চলেছে।বিকাল ৪-৩০।এই সংখ্যার প্রচ্ছদ অঙ্কন করেছেন কবি নাসের হোসেন । উপস্থিত থাকবেন প্রভাত চৌধুরী যূথিকা চৌধুরী প্রমুখ ।

শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

প্রকাশিত হল নির্মাল্য ঘরামীর ছোটগল্পের বই ৷ বাংলা-৬০৫ ৷ ০১-০৯-২০১৮

প্রকাশিত হল ছোটো গল্পের বই " সাত রঙের মানুষ"
রাহুল গঙ্গোপাধ্যায়ের প্রতিবেদন

নৈষ্ঠিক একাদেমীর পরিচালনায় আজ, রবিবার, 26শে আগস্ট, কোচবিহার রেডক্রস ভবনে,  প্রকাশিত হল নির্মাল্য ঘরামীর ছোটগল্পের বই 'সাত রঙের মানুষ'। সংক্ষিপ্ত অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন করেন কবি অমর চক্রবর্তী। বইটি নিয়ে মূল আলোচনা করেন মুজনাই সাহিত্য পত্রিকার সম্পাদক শৌভিক রায়। ছোটগল্পকার হিসেবে নির্মাল্য ঘরামীর গ্রন্থের গল্পগুলির নানা দিক উঠে আসে তাঁর আলোচনায়। ছোটগল্প কি ও কেন এবং ছোটগল্পের সার্থকতা ঠিক কোথায় সেদিকে দৃষ্টিপাত করে বইটির সাফল্য কামনা করেন তিনি। কবি বিবেক চৌধুরী ও সাহিত্য ব্যক্তিত্ব দ্বিজেন সিংহের আলোচনাতেও উঠে আসে বইটির নানা দিক। বক্তব্য রাখেন তিতির পত্রিকার সম্পাদক সঞ্জয় সাহা। নির্মাল্য ঘরামীর গল্প পাঠ ও স্থানীয় কবিদের কবিতা পাঠও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। নৈষ্ঠিক একাদেমির পক্ষে কবি অজিত অধিকারী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে নৈষ্ঠিক একাদেমীর পক্ষ থেকে উত্তরবঙ্গের কবি-লেখকদের বই প্রকাশের সুখবর জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্ষিয়ান কবি আব্দুল্লাহ মিঞা।

শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

এমদাদ উল হক স্মরণ সন্ধ্যা । বাংলা ।। নবপর্যায়-৬০৪ । অষ্টম বর্ষ । ৩১-০৮-২০১৮

এমদাদ উল হক স্মরণ সন্ধ্যা
বহরমপুর ; ৩১-০৮-২০১৮ ; স্টাফ রিপোর্টার ।। ৯ সেপ্টেম্বর ২০১৮ রবিবার বহরমপুর সাংবাদিক সংঘ এফ ইউ সি মাঠ সন্নিকট বেলা ৪ টা ।সমিধ সাহিত্য পত্রিকার শ্রদ্ধাঞ্জলি । উপস্থিত থাকছেন কবি ও কথা সাহিত্যিক প্রভাত চৌধুরী যূথিকা চৌধুরী   ।।



বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮

শিল্প-সাহিত্যের খবরাখবর । বাংলা ।। নবপর্যায়-৬০৩ । অষ্টম বর্ষ । ৩০-০৮-২০১৮

কলেজস্ট্রিটে বিশেষ প্রদর্শনী ১-৪ আগস্ট 


কলকাতা ; ৩০-০৮-২০১৮ ।। লিটল ম্যাগাজিন ও মুদ্রণকে কেন্দ্র করে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হল কলকাতার কলেজস্ট্রিটে ।  কবি সুস্নাত চৌধুরী আয়োজন করেন এই প্রদর্শনীর । মুদ্রণ কৌশল, কুশল, প্রকরণ, ইতিহাস, ঐতিহ্য, নান্দনিকতা নিয়ে এই প্রদর্শনী গত বছর ২০১৭ সালের অক্টোবরে এক কর্মশালা অনুষ্ঠিত হয় হুগলি উত্তরপাড়ায় ।  তার ধারাবাহিক প্রদর্শনী এই আয়োজন  এই প্রদর্শনী চলে ১-৪ আগস্ট ২০১৮ পর্যন্ত কলেজ স্ট্রিটে  । পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের  বিশিষ্ট ব্যক্তিত্বরা এই প্রদর্শনীর প্রশংসা করেছেন ।  




ফটো~ মনিরুল মনির 


বুধবার, ২৯ আগস্ট, ২০১৮

অনুকবিতার কার্নিভাল।আয়োজক কবিতা ক্যাম্পাস। বাংলা ।। নবপর্যায়-৬০২ । অষ্টম বর্ষ । ২৯-০৮-২০১৮


গত ২৬শে আগস্ট, ২০১৮ কলকাতার জীবনানন্দ সভাঘরে অনুষ্ঠিত হলো অনুকবিতার কার্নিভাল।আয়োজক কবিতা ক্যাম্পাস ~ 

একটি বিশেষ প্রতিবেদন :

বিশ্বসাহিত্যে অনুকবিতার চর্চা বহুদিনের।সে আমাদের বৈদিক শ্লোকওই হোকা, বা হাইকু, বা তানকা, বা ট্রিওলেট ইত্যাদি।কাকে বলবো অনুকবিতা, না কি কবিতারও অনু হতে পারে?বাংলা সাহিত্যে অনু কবিতার চর্চা এই পর্যন্ত কতোটুকু? এইসব আলোচনা নিয়েই গত ২৬শে আগস্ট, ২০১৮ কলকাতার জীবনানন্দ সভাঘরে অনুষ্ঠিত হলো অনুকবিতার কার্নিভাল।আয়োজক ছিলো কবিতা ক্যাম্পাস।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দিল্লী থেকে আগত কবি শ্রী গৌতম দাশগুপ্ত।এছাড়া বিশেষ অতিথি ছিলেন দিল্লী হাটার্স পত্রিকার সম্পাদক কবি দিলীপ ফৌজদার, কবি তৃপ্তি সাঁতরা এবং কবি প্রশান্ত গুহমজুমদার।প্রথমেই কবিতা ক্যাম্পাস সম্পাদক কবি শ্রী অলোক বিশ্বাসের সংক্ষিপ্ত ভাষনের পর, রাখি বন্ধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা । রাখী পরিয়ে দেন কবি জয়শ্রী ঘোষ এবং সৌমিত্র রায়।অতিথিরা সংক্ষেপে কবিতা ক্যাম্পাসের সাথে তাদের আত্মীয়তার কথা তুলে ধরেন।অনুকবিতা চর্চাতেও বা তারা এলেন কিভাবে একথাও আমরা জানতে পারি। কবিতাপাঠের মাঝে কবি শান্তিময় মুখোপাধ্যায় পরিবেশন করেন গান ।উপস্থিত অতিথি কবিদের সাথে বহু অগ্রজ ও অনুজ কবির কবিতাপাঠের পাশাপাশি মনোরম ও গুরুত্বপূর্ণ আলোচনা হয় অনুকবিতার উপর।কবিতা পাঠ করেন উমাপদ কর, অমিত কাশ্যপ, দেবাশিস লাহা, দেবাশিস বন্দোপাধ্যায়,সঞ্জয় ঝষি, বিশ্বজিৎ,সৌমিত্র রায়,রঞ্জন মৈত্র, সব্যসাচী হাজরা, ভাস্বতী গোস্মামী প্রমুখ।উঠে আসে ১৯১৬ সালে কবিগুরুর জাপান যাত্রা, তারপর তার হাইকু নিয়ে কাজ।উঠে আসে বিদেশে অনুকবিতার কাজ, মিনিমালিস্ট পোয়েট্রি মুভমেন্ট, ইমেজিস্ট আন্দোলন, এদেশে ৬০র দশকে হওয়া সংহতি আন্দোলন থেকে iসোসাইটি কৃত শব্দব্রাউজ, ই পোয়েমস্, চ্যাটি পোয়েমস্ ইত্যাদি কথা।উঠে আসে ইউরোপ ও বাংলা সাহিত্যের প্রকৃতিগত বৈচিত্র্য, যে কারনে অনুকবিতা চর্চার ফারাক।উঠে আসে, পাই কবিতা নিয়ে পাইতা ইত্যাদি নানাবিধ কাজের ধারা।আলোচনায় অংশগ্রহণ করেন কবি প্রদীপ চক্রবর্তী, কবি অনিন্দ্য রায়, কবিতা ক্যাম্পাস সম্পাদক কবি অলোক বিশ্বাস এবং কবি সুজিত সরকার।কবি সুজিত সরকার তুলে ধরেন তাঁর বিখ্যাত অনুকবিতা "দেওয়াল তুললেই ঘর / ভাঙলেই পৃথিবী"।তিনি আরো বলেন কবিগুরুর প্রতি শ্রদ্ধা রেখেই বলা যায়, তাঁর প্রথমদিককার কবিতাগুলির তুলনায় শেষের দিকের কবিতাগুলি অনেকটাই মেদচর্বিহুল ও অনেক বেশী গভীর, যে কারনে আজ অনেক পাঠকের কাছেই তাঁর প্রথম কবিতাগুলি খুব একটা নতুন কিছু বার্তাময়তার নয়।অনুষ্ঠানে প্রকাশিত হয় দিল্লী হাটার্স পত্রিকার ১৪তম সংখ্যা।প্রকাশ করেন কবি রঞ্জন মৈত্র এবং অধুনা দিল্লীবাসী কবি ভাস্বতী গোস্মামী।এছাড়াও, কবিতা ক্যাম্পাস থেকে প্রকাশিত হয় কবি অনিন্দ্য ঘোষের অষ্টম কাব্যগ্রন্থ "কলহের নাম কাবেরী"।গোটা অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সম্পাদক অলোক বিশ্বাস নিজে।কবিতা ক্যাম্পাসের যাত্রাপথ আগামী দিনে আরো মসৃণ হোক, iসোসাইটির পক্ষ থেকে এই কামনা জানাই। 


প্রতিবেদক : রাহুল গঙ্গোপাধ্যায় 


সোমবার, ২৭ আগস্ট, ২০১৮

জীবনানন্দ সভাঘরে অণু কবিতা কার্নিভাল ৷ বাংলা ৷ নবপর্যায় -৬০০ ৷ ২৭-০৮-২০১০



শিল্প-সাহিত্যের খবরাখবর । বাংলা ।। নবপর্যায়-৬০০ । অষ্টম বর্ষ । ২৭-০৮-২০১৮



তমালিকা পন্ডাশেঠের ৬২তম জন্মদিন 
রাহুল গঙ্গোপাধ্যায় 


গত ৬ই আগস্ট জাতীয় গ্রন্থাগারের ভাষাভবন, কলকাতায় অনুষ্ঠিত হলো কবি ও রাজনীতিবিদ প্রয়াতা তমালিকা পন্ডাশেঠের ৬২তম জন্মদিন উপলক্ষে এক সাহিত্যানুষ্ঠান।প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ।উপস্থিত ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তপন বন্দ্যোপাধ্যায়, অমর মিত্র, সাংবাদিক ও কলামিস্ট শঙ্করলাল ভট্টাচার্য, সংবাদ পাঠিকা ও গায়িকা ইন্দ্রাণী ভট্টাচার্য, প্রমুখ।সাহিত্যচর্চার জন্য পুরষ্কৃত হলেন কবি শ্যামলকান্তি দাশ এবং কবি নলিনী বেরা।পুরো অনুষ্ঠানটির আয়োজক ছিলেন সংবাদ সাপ্তাহিক আপনজন।

রবিবার, ২৬ আগস্ট, ২০১৮

শিল্প-সাহিত্যের খবরাখবর । বাংলা ।। নবপর্যায়-৫৯৯ । অষ্টম বর্ষ । ২৬-০৮-২০১৮


' আনন্দ সংবাদ' প্রকাশ 

বাংলাদেশ ; ২৬-০৮-২০১৮ ।।  প্রকাশিত হতে চলেছে  অচ্ছুত (সাহিত্য সবার জন্য) গ্রুপ এর নতুন ত্রৈমাসিক রঙিন  ষোলোপাতার আন্তর্জাতিক পত্রিকা' আনন্দ সংবাদ'।দুই বাংলার  হৃদয়ের মেল বন্ধনে পত্রিকার শুভ আত্মপ্রকাশ ঘটবে আগামী মাসে।এই নিমিত্ত সাধারন সাহিত্য সভা অনুষ্ঠিত হবে ৭/১০/১৮  বাংলাদেশ ঢাকায় বিশ্ব বাংলা কেন্দ্রের দোতলার ভি আই পি সেমিনার হলে।এবং ভারতে কলকাতায় ২৯+৩০/১/১৯ তারিখে দুই বাংলার মেল বন্ধনে বাংলা একাডেমি ও হোটেল হাজার দুযারীর উৎসব কক্ষে সাহিত্য সভা,কবিদের আড্ডা ,কবিতা পাঠ এসব চলবে মিলন অনুষ্ঠানে । প্রিয় পাঠক ও শুভ্যনুধ্যায়ীরা  থাকছেন আমাদের সাথে।নবীন লেখক ও কবিদের সাথে থাকছেন অগ্রজ কবি ও গবেষকদের লেখা ও উপস্হিতি । Nirmalendu Goon Poetlord, Prakritoj Shamimrumi Titonprakritoj, সাহিত্য গবেষক Manahi Kritaniya,কবিতা গবেষক Alok Biswas,দিব্যনয়ন পত্রিকা, কবি Panjab Biswas  চ্যানেল 4ও Probondho Rochona র সম্পাদক সদরুল আইন ও আরো বিশিষ্ট ও গুনীজন । সম্প্রতি পত্রিকার অন্যতম ব্যক্তিত্ব অগ্নিশিখা আরিয়া এই তথ্য জানিয়েছেন । 




শনিবার, ২৫ আগস্ট, ২০১৮

শিল্প-সাহিত্যের খবরাখবর । বাংলা ।। নবপর্যায়-৫৯৮ । অষ্টম বর্ষ । ২৫-০৮-২০১৮

সিনেটেল ওয়েলফেয়ার ট্রাস্টের পাশে পি সি চন্দ্র গ্রুপ 
আল্পনা বন্দোপাধ্যায় ; ২৫-০৮-২০১৮ আই-সোসাইটি ।।  ১২ আগস্ট সিনেটেল ও পি সি চন্দ্র গ্রুপের উদ্যোগে পি সি চন্দ্র গার্ডেনের অডিটোরিয়ামে পি সি চন্দ্র অ্যাওয়ার্ড পেলেন বেশ কিছু শিল্পী কলা কুশলী। তাদের ভেতর ছিলেন শিল্পী গীতা নাগ, সহ-পরিচালক শ্রী সমীর চক্রবর্ওী, ক্যামেরা ম্যান গৌর কর্মকার, স্বপন নন্দী।পি সি চন্দ্র অ্যাওয়ার্ড পেলেন প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট শ্রী দুলাল সাহা, শিল্পী পুতুল চক্রবর্ওী, মিস শেফালী, শিবানী ভট্টাচার্য্য, শিল্পী নিমাই লাহিড়ী, ক্যামেরা ম্যান বাপী শেঠ প্রভৃতি। সিনেটেল ওয়েলফেয়ার ট্রাস্টে ১ লাখ টাকা অনুদান দিলেন শিল্পী চিরন্জিত চক্রবর্ওী। সেই চেক গ্রহন করলেন সম্পাদক শ্রী প্রনব চৌধুরী । ধন্যবাদ পি সি চন্দ্র গ্রুপ এই গুনীদের অসময়ে পাশে দাড়ানোর জন্য। সন্চালনায় ছিলেন রিমি সেন।







আজ  বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের অনুষ্ঠান সন্ধ্যা ৬ টায় 




শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮

শিল্প-সাহিত্যের খবরাখবর । বাংলা ।। নবপর্যায়-৫৯৭। অষ্টম বর্ষ । ২৪-০৮-২০১৮

ছড়াকার দিলতাজ রহমানকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পদক

বাংলাদেশ ;  ২৪-০৮-২০১৮ ; আই-সোসাইটি নিউজ ।। গত ১১ আগস্ট বাংলাদেশের ' কিশোরগঞ্জ ছড়াকার সংসদের' ৩৪ বছর পূর্তি  উপলক্ষে ছড়াকার দিলতাজ রহমানকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পদক  সম্মাননা দেওয়া হল । কথাসাহিত্যে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হল বলে সংসদ কর্তৃপক্ষ জানিয়েছেন ।


বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮

দেহলিজ-এর দ্বিতীয় সংখ্যা। বাংলা ৷ অষ্টম বর্ষ ৷নবপর্যায়৫৯৬

দেহলিজ-এর দ্বিতীয় সংখ্যা প্রকাশ





সম্প্রতি ১৮ই আগস্ট, ২০১৮ প্রকাশিত হলো দিল্লীর সাহিত্যকর্ম সংক্রান্ত অনলাইন পত্রিকা দেহলিজ-এর দ্বিতীয় সংখ্যা।এটি একটি অনন্য প্রকাশ, কারণ এর সম্পাদকীয়তে বর্ণিত স্পষ্টতর উদ্দেশ্য, যার এক এবং একটাই উদ্দেশ্য ~ তুলে আনা সেই সাহিত্য, যা দিল্লীর এবং যেখানে সর্বত্র পাওয়া যাবে দিল্লীস্থিত বাংলার রস ও গন্ধ।সম্পাদকীয়-র কিছু অংশ খুব গুরুত্বপূর্ণ, "ডায়াস্পোরা নিয়ে কথা হয়, দিল্লীর বাংলা শব্দে হরিয়াণভি ঠাট্, বরিশালের গাংচিল আর রংপুরের লালমাটির মতোই স্পষ্ট।তো জাহির হে, বাংলাকে শুদ্ধ বলতে যত প্রয়াসই হোক, আমরা আরাবল্লির মাটির গন্ধকে কি করে ভুলে যাই?"।এর আগে দেহলিজের প্রথম সংখ্যাটি প্রকাশিত হয় দিল্লী রবীন্দ্রভবনে রবীন্দ্রজয়ন্তীর দিন।প্রকাশ করেন দিল্লীর বাংলা কবিতার প্রাণপুরুষ ও দিল্লী হাটার্স পত্রিকার সম্পাদক, কবি শ্রী দিলীপ ফৌজদার।দিল্লীর লেখক কমিউনিটি দ্রুত ডেভেলপ হওয়ার ভিতরেই শুরু হলো দেহলিজ পত্রিকার পথ চলা।নিজস্ব ডোমেন সহযোগে তাদের ঠিকানা http://www.dehlij.com


সংবাদদাতা : রাহুল গঙ্গোপাধ্যায় , আই-সোসাইটি নিউজ

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...