শ্রীকান্ত ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শ্রীকান্ত ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৬ জুন, ২০২১

রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশ,Srikanta Bhattacharya

 রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশ




মেদিনীপুর শহরের হাতারমাঠে আই-সোসাইটির কার্যালয় ও আয়ুর্বেদচর্চা কেন্দ্রে প্রকাশিত হল রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা ৷ অনুষ্ঠান শুরুহয় ক্ষুদে কবি সায়নদীপ পান্ডার কবিতা পাঠের মধ্য দিয়ে। রঘুবংশ পত্রিকার  অন্যতম সদস্য প্রাবন্ধিক  ড. শান্তনু পাণ্ডা  প্রারম্ভিক কথা বলে সবাই স্বাগত জানান।  উপস্থিত ছিলেন পত্রিকার উদ্বোধক কবি ও চলচ্চিত্র বার্তা পত্রিকার সম্পাদক সিদ্ধার্থ সাঁতরা, তিনি  রঘুবংশ পত্রিকা কে দেশ পত্রিকার সংগে তুলনা করে বলেন খুব উন্নত মানের ও গুণমান সম্পন্ন হযেছে। পত্রিকা গোষ্ঠীর সংশ্লিষ্ট সবাই কে উনি শ্রদ্ধা নিবেদন করেন। নয়ন পত্রিকার সম্পাদক ও ছড়াকার  বিদ্যুৎ পাল এবং কবি  অরুণ দাস পত্রিকার শ্রীবৃদ্ধি কামনা করেন।   এছাড়া কবিতা পাঠ করেন কবি ও সম্পাদক সৌমিত্র রায়, কবি ও শিক্ষক  মৃত্যুঞ্জয় জানা, কবি  তাপস মাইতি, কবি ও রঘুবংশ পত্রিকার  সম্পাদক শ্রীকান্ত ভট্টাচার্য সবাই কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সমগ্র অনুষ্টানটি সঞ্চালনা করেন সমাজ কর্মী রীতা বেরা।

সোমবার, ২১ জুন, ২০২১

যোগাসনের ভ্রুণ || শ্রীকান্ত ভট্টাচার্য || IDY,Poem,

যোগাসনের ভ্রুণ

শ্রীকান্ত ভট্টাচার্য



নাম

প্রহর 

দন্ড,পথিবীর বুক খোলা বরষায়,,,৷  

প্রহর, মানুষ ব্যাধির স্তব ঘাঁটছে হাত মন ধরে, 

লগ্ন,কবিরাজ যোগাসনের ভ্রুণ

বুদ্ধের কথকতা লিখে উঠছি

শেষের প্রায় এই মুহূর্ত।

শনিবার, ১৯ জুন, ২০২১

সেও আমিই || শ্রীকান্ত ভট্টাচার্য || কবিতা || Srikanta Bhattacharya

 সেও আমিই

শ্রীকান্ত ভট্টাচার্য



বড় সুন্দর হয়ে পড়ছি

        ফাগুন রাতে ৷

শরীর মনের ছেলেমানুষি শরীরি

ফাঁক-ফোকর থেকে বেরিয়ে

পড়ছে,

সামলানো অজুহাতের নিচে আবাল্য

ভাবনাগুলো চাঁদোয়ালে দুলছে;

তারপরটুকুর অবিশ্বাস্য আমি

এখনও আমি, শেষ যদি হয়

সেও আমি ৷

সোমবার, ৮ মার্চ, ২০২১

বিষ্ণুপুরে রঘুবংশ প্রকাশ || সংস্কৃৃৃৃৃতি সংবাদ

বিষ্ণুপুরে রঘুবংশ প্রকাশ



০৭ মার্চ বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে প্রকাশিত হলো রঘুবংশ পত্রিকার বইমেলা সংখ্যা। উপস্থিত ছিলেন সভাপতি ড. শান্তনু পাণ্ডা, প্রধান অতিথি বিদ্যুত পাল, কবি কার্তিক  , জয়ন্ত চট্টোপাধ্যায়। আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি কার্তিক ঢক ও অনান্য অথিতি। সঞ্চালনা করেন সাহিত্যিক  সুব্রত পন্ডিত । সার্বিক পরিবেশনায় মৃৃৃৃৃৃৃত্যুঞ্জয় জানা।

শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

মুক্তি পেল "প্রয়াস উপত্যকা"-র শর্ট ফিল্ম "দূরত্ব" || নিজস্ব প্রতিবেদন

মুক্তি পেল "প্রয়াস উপত্যকা"-র শর্ট ফিল্ম "দূরত্ব"




আজ দুপুরে প্রয়াস উপত্যকা-র শর্ট ফিল্ম "দূরত্ব" মুক্তি পেল ভার্চুয়াল মাধ্যমে | কাহিনি- কবিতা মাইতি, সংলাপ ও নির্দেশনা- শ্রীকান্ত ভট্টাচার্য | অভিনয়ে~ বৃষ্টি মুখোপাধ্যায় হারাধন দুয়ারী ও অন্যান্য শিল্পীবৃন্দ | গীতিকার- তাপস মাইতি সুরকার- সমীর মহান্তী শিল্পী~ অঙ্কিতা রায় |"PRAYAS UPATYAKA" youtube চ্যালেনের নিম্নলিখিত লিংকে ক্লিক করুন ! ইউটিউব, ফেসবুক, সোসাল মিডিয়া এবং তথ্যপ্রযুক্তি যুগের এই স্বপ্রকাশ পরিসরকে ধন্যবাদ জানান আই-সোসাইটির কর্ণধার সৌমিত্র রায়  |

শনিবার, ২৭ জুন, ২০২০

খোলা আকাশের নীচে "খোলা আকাশে" প্রকাশ || সংস্কৃৃৃৃতি সংবাদ

খোলা আকাশের নীচে "খোলা আকাশে" প্রকাশ


নিজস্ব সংবাদ ; মেদিনীপুর ; ২৪-০৬-২০২০ || আজ মেদিনীপুরের জেলা পরিষদ প্রাঙ্গনে উন্মুক্ত আকাশের নীচে ভার্চুয়াল লাইভের মাধ্যমে অনুষ্ঠিত হল "খোলা আকাশে" পত্রিকা প্রকাশ ৷ পত্রিকাটির সম্পাদক শ্রীকান্ত ভট্টাচার্য ৷ ভার্চুয়াল লাইভে অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন সৌমিত্র রায় ৷ অনুষ্ঠানের শুরুতেই স্যানিটাইজার হাতে দিয়ে বরণ করে নেওয়া হয় অতিথিদের ৷ অতঃপর পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন ছড়াশিল্পী বিদ্যুৎ পাল এবং বাচিক শিল্পী রত্না দে ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপত্যকা সম্পাদক তাপস মাইতি ৷ কবিতাপাঠ করেন, বক্তব্য রাখেন সায়নদীপ পাণ্ডা সৌম্যদীপ রায় নরোত্তম দে শান্তনু পাণ্ডা মৃৃৃৃত্যুঞ্জয় জানা অরবিন্দ মুখোপাধ্যায় প্রমূখ ৷ বট-শিরীষের সবুজ আবহে জেলা পরিকল্পনা ভবনের প্রাঙ্গনটি কবিতার ধ্বনিতে মুছে ফেলে করোনাপর্বের যাবতীয় গ্লানি ৷ ভার্চুয়াল মাধ্যমে অপরপ্রান্তে ছিলেন "খোলা আকাশে" পত্রিকার অসংখ্য গুণগ্রাহী ৷

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...