৫৯৭ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
৫৯৭ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮

আজকের কবিতা ৷ বাংলা ৷ নবপর্যায়-৫৯৭ ৷ ২৪-০৮-২০১৮

প্রতিবিম্ব
********
           শান্তনু পাত্র

জোরালো লাইট।
একই জামা। একই প্যান্ট।
একই হাত। পা। চোখ। মুখ।
সেম স্টাইল।
সামনে দাঁড়িয়ে।
ওর ডানহাতে ঘড়ি।
আমার বাঁহাতে।
স্বচ্ছ কাচ। পারদের ওপারে। তুমি।

গুরু বানালাম। তোমাকে।
সেদিন থেকে। আমি। তোমার হাতে।

তারপর। আমি। বেশ উঠছি।
খ্যাতি ছড়িয়ে পড়ছে।

একদিন। গভীর রাতে।
কাচ ভাঙার শব্দ।
উঠে দেখি।
আয়না। ভেঙে পড়ে আছে।

প্রতিবিম্ব। আমার ভিতর। জ্বলছে।


বাংলা, নবপর্যায়-৫৯৭, অষ্টম বর্ষ, সংখ্যা-১০, পোস্ট-১, ২৪-০৮-২০১৮, রাহুল গঙ্গোপাধ্যায় । ধারাবাহিক কবিতা । প্রকাশিত হবে ২৬ আগস্ট পর্যন্ত

রাহুল গঙ্গোপাধ্যায় । ধারাবাহিক কবিতা । প্রকাশিত হবে ২৬ আগস্ট পর্যন্ত 




নিওলিথিক্যাল গোলোক
--------------------------------------------------------------
|| চারাগাছ ||
চার্জারে ঢুকে পড়ছে জীবন
                 ? ____ ? 
চোখ & তড়িৎ।চোখ & তড়িৎ।চোখ & তড়িৎ
                    >><<
তড়িৎচোখ ~ কোষীয় অবয়ব মুছে আগ্নেয়পাথর





শিল্প-সাহিত্যের খবরাখবর । বাংলা ।। নবপর্যায়-৫৯৭। অষ্টম বর্ষ । ২৪-০৮-২০১৮

ছড়াকার দিলতাজ রহমানকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পদক

বাংলাদেশ ;  ২৪-০৮-২০১৮ ; আই-সোসাইটি নিউজ ।। গত ১১ আগস্ট বাংলাদেশের ' কিশোরগঞ্জ ছড়াকার সংসদের' ৩৪ বছর পূর্তি  উপলক্ষে ছড়াকার দিলতাজ রহমানকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পদক  সম্মাননা দেওয়া হল । কথাসাহিত্যে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হল বলে সংসদ কর্তৃপক্ষ জানিয়েছেন ।


আজকের দিন । বাংলা ।। নবপর্যায়-৫৯৭ । অষ্টম বর্ষ । সংখ্যা-১০ ।পোস্ট-৬ । ২৪-০৮-২০১৮

২৪ আগস্ট ২০১৮, ৭  ভাদ্র ১৪২৫ শুক্রবার সূর্যোদয় ৫টা. ১৯ সূর্যাস্ত ৬টা.  




শ্রদ্ধাঞ্জলি~
আবির্ভাব  – শ্রীমদ্‌কৃষ্ণানন্দ স্বামীজী,   হীরেন্দ্রনাথ দত্ত





Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...