৬০০ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
৬০০ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৭ আগস্ট, ২০১৮

আজকের দিন । বাংলা ।। নবপর্যায়-৬০০ । অষ্টম বর্ষ । সংখ্যা-১৩ । ২৭-০৮-২০১৮


২৭ আগস্ট ২০১৮, ১০  ভাদ্র ১৪২৫ সোমবার সূর্যোদয় ৫টা. ২০ সূর্যাস্ত ৫টা. ৫৯


।। শান্তি ।। 

বুড়ো শিকড়ের আত্মকথন রাহুল গঙ্গোপাধ্যায় ৷ বাংলা ৷ নবপর্যায়-৬০০ ৷ ২৭-০৮-২০১৮ ৷


বুড়ো শিকড়ের আত্মকথন
রাহুল গঙ্গোপাধ্যায়

কেটে যাচ্ছে গড়পড়তা সময়, বৃত্তীয় বিন্দুগুলোকে অনুসারী যাপন করে।এঁকে যাচ্ছে রঙপেনসিলের রাস্তা ~ স্বযাপনের কাঠপেন্সিল-স্কেচ।আসলে ধ্রুবতারা যখন বড়ো হয়ে ওঠে, হয়তো তার প্রতিফলনও আকারে বেড়ে যায়, না কি কম ~ এই সব জটিল কোলাহলে সকলকে আশ্রয় দিতে চায় : মাচানতলার অধুনা ভ্রূণ, আমাদের এই গল্পের নায়ক।কোলাহলমুখর আশপাশ / একেএকে সূর্য থেকে চাঁদতারা, আর তাদের ছায়া ~ এটাই হয়তো সভ্যতার ক্রমপরিবর্তন।সে ভাবে আর, বেড়ে ওঠা বয়স তাকে দেখায় ও ভাবায়।মাটির উষ্ণতার ওঠানামায় সে বুঝতে তার বয়স, চারপেয়েদের তৈরি করা শীত বা শীতলতা।এভাবেই একদিন কোলাহল সমীকরণে সে দেখে চারপেয়ে কিছুকিছু হঠাৎ কেমন দুপেয়ে হয়ে হেঁটে বেড়ানো শুরু করেছে।এক বিস্মিত আওয়াজ / অথবা তাদের, তাকে কেন্দ্র করে মেঘবৃষ্টিরোদ-কে ডাকা বা ঘুম পাড়ানো।বড়ো আদর অনুভব করে সে।সে বুঝতে পারে, গোটা মাটিটাকেই সে ছায়া দিয়ে / ঢেকে / না ঢেকে / চুমু খেয়ে / হাত বুলিয়ে ~ জাদুকাঠি আগলে রাখছে।আর এটাই তার সভ্যতাকে কথা দেওয়া আশ্রয়।এই ব্রহ্মাণ্ড কতোই না জানি রঙঘোরে মশগুল।জোনাকির টিপ আর নানান্ শব্দের আবহাওয়ায়, নিজেকে কোনো বিস্মরণের আড়াল নয়।বরং ভালোবাসাবাসির গুহায়, তার হাত বিস্তৃত ও সবল।কথা বলে সে, শব্দের সাথে ও বিপরীত শব্দের সাথে।আস্তেআস্তে মনকেমন করা ঘুমের ঘোরে সে ঘুমিয়ে যায় অনেকক্ষন ধরে, অনেককাল ধরে।মনেমনে ঘুরে আসে রঙিন প্রজাপতির পিঠে চড়ে, মেঘছানা আর নূরপরিদের ছমছমানি দেশ থেকে।মশগুল সবাই।মশগুল সব সবুজ, সমস্ত সাতরঙা ভালোলাগার মাটিবেশ / জল / আকাশ।





বিপ্লব গঙ্গোপাধ্যায়ের ২টি কবিতা ৷ বাংলা ৷ নবপর্যায়-৬০০ ৷ ২৭-০৮-২০১৮



বিপ্লব গঙ্গোপাধ্যায়ের ২টি কবিতা

যেখানে যতিচিহ্ন নেই

যেখানে যতিচিহ্ন নেই
তার ঠিক কয়েক কদম দূরে থেমে আছে
আমাদের উষ্ণতার বোধ
রঙ বদলাতে বদলতে কখন নেমে আসছে
সায়াহ্নের সহবাসী আলো
চোখ থেমে যাওয়ার পর
আলোর কোন গতিবেগ নেই।


আঁধার কানালী

রাত ফিরিয়ে দিয়েছে তার সমস্ত বন্ধুতা
প্রশ্নাতীত শব্দে সুরক্ষিত আছে
আমাদের নিজস্ব আড়াল

কেউ কিছুই দেখতে পাচ্ছে না এখন
আমার স্পর্ধা নেই
অন্ধকার ধানখেতের গায়ে
স্বপ্নের আফর রুয়ে যাই…..


দেবজ্যোতি রায়৷ বাংলা ৷ নবপর্যায়-৬০০ ৷ আজকের কবিতা, কবিতা ৷ ২৭-০৮-২০১৮,

দেবজ্যোতি রায় 
খণ্ডদৃশ্য 


একটা ছায়া তার চোখ থেকে নেমে মিশে যাচ্ছে 
অন্ধকারে একটা গাছের দেহে । একটা সাদা ব্রা ।
অস্পষ্ট লোকের মতো পেটিকোট । ঊরু থেকে কণ্ঠা পর্যন্ত 
মুণ্ডুহীন বিস্তৃত হাসি ।
বুকের মধ্যে যে চোখ টিপলে 
একটি ডিম্বাকৃতি টেবিল 
নিচে দুই পা 
সাপের মতোন গাছেদের জন্ম প্রক্রিয়ায় 
বোটানির ক্লাসের ধবধবে সাতাশ বছর 
এইসব শিরা উপশিরা গাছেদের পঞ্চেন্দ্রিয়ের
মধ্যেই আছে উত্থান পতন অভিসন্ধি মর্মভেদ ।
দুই পা আরও অসহিষ্ণু হয়ে গাছেদের জাইগোট প্রক্রিয়ায় অচ্ছেদ্য 
এইসব বন্ধন বোঝাপড়া ও ভুবনডাঙার মাঠ ।
হেসে উঠলে অন্ধকার তার ছায়া একটা গাছকে ঘিরে 
নদী ভুবনডাঙার মাঠে নদী ছিলো কি !
এখন ডুবন্ত নদীতে সেই বালক একটা 
প্রচ্ছদহীন ডাল ধরে ঝোলে ছায়াটা 
প্রগল্ভতার সঙ্গে মিশে যাচ্ছে তার শরীরে ।
কী বেগতিক এই ঊরু থেকে নাছোড়বান্দা 
নাভিদেশ ও বক্ষবন্ধনী পর্যন্ত 
ঠোঁট একদা উষ্ণ ছিলো এখন অগ্ন্যুৎপাত শেষে শরীর বেয়ে নেমে যাচ্ছে সাপের শীতল হাসি 
ও স্রোত ।
ঘুম !
না ঘুম নয় ।
পর্বতের শীর্ষদেশে একা এই জাগরণ ।
ঈশ্বরপুত্রীদের সঙ্গে খেলাচ্ছলে শরীরের মেদ মাংস মায়ার এই পবিত্র অন্ধকার থাকুক দেয়াল 
পোকাজন্ম ও টানারিকশা ঘিরে ।
একটা নীল মাছি বহুক্ষণ উড়ে 
জগৎটা ওই দিদিমণিসমেত ফের ঢুকে যাচ্ছে 
আমার মধ্যে নাচার ।#


জীবনানন্দ সভাঘরে অণু কবিতা কার্নিভাল ৷ বাংলা ৷ নবপর্যায় -৬০০ ৷ ২৭-০৮-২০১০



শিল্প-সাহিত্যের খবরাখবর । বাংলা ।। নবপর্যায়-৬০০ । অষ্টম বর্ষ । ২৭-০৮-২০১৮



তমালিকা পন্ডাশেঠের ৬২তম জন্মদিন 
রাহুল গঙ্গোপাধ্যায় 


গত ৬ই আগস্ট জাতীয় গ্রন্থাগারের ভাষাভবন, কলকাতায় অনুষ্ঠিত হলো কবি ও রাজনীতিবিদ প্রয়াতা তমালিকা পন্ডাশেঠের ৬২তম জন্মদিন উপলক্ষে এক সাহিত্যানুষ্ঠান।প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ।উপস্থিত ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তপন বন্দ্যোপাধ্যায়, অমর মিত্র, সাংবাদিক ও কলামিস্ট শঙ্করলাল ভট্টাচার্য, সংবাদ পাঠিকা ও গায়িকা ইন্দ্রাণী ভট্টাচার্য, প্রমুখ।সাহিত্যচর্চার জন্য পুরষ্কৃত হলেন কবি শ্যামলকান্তি দাশ এবং কবি নলিনী বেরা।পুরো অনুষ্ঠানটির আয়োজক ছিলেন সংবাদ সাপ্তাহিক আপনজন।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...