৫৯৯ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
৫৯৯ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৬ আগস্ট, ২০১৮

বাংলা, নবপর্যায়-৫৯৯, অষ্টম বর্ষ, সংখ্যা-১২, পোস্ট-১, ২৬-০৮-২০১৮, রাহুল গঙ্গোপাধ্যায় । ধারাবাহিক কবিতা । প্রকাশিত হবে ২৬ আগস্ট পর্যন্ত

রাহুল গঙ্গোপাধ্যায় । ধারাবাহিক কবিতা । প্রকাশিত হবে ২৬ আগস্ট পর্যন্ত 



হেক্সাম্যাট্রিক্স থেরাপি
----------------------------------------------------------
ঘষাকাচে মনকেমন।কাচপোকা & কাচপাথর
কাচপাহাড় ~ লেগে আছে আণবিক জলছবি
                 < বর্ষা নামছে > < বর্ষা উড়ছে >
           শব্দেরও নৌকোবোধ



শব্দরূপ : রাহুল গঙ্গোপাধ্যায়



বুড়ো শিকড়ের আত্মকথন রাহুল গঙ্গোপাধ্যায় ৷ বাংলা ৷ নবপর্যায়-৫৯৯ ৷ ২৬-০৮-২০১৮


বুড়ো শিকড়ের আত্মকথন
রাহুল গঙ্গোপাধ্যায়



ধুপধাপ শব্দে ঘুম ভেঙে যায় তার।হয়তো তার অংশ থেকে, তারই মতো আরেকবার ভ্রূণ তৈরি করার প্রস্তুতি।ভ্রূণ কিভাবে সৃষ্টি হয়? সৃষ্টিশীল সৃজনশক্তি ছাড়া ভ্রূণ একথা জানেনা।ভ্রূণ ক্রমশঃ সময়ের সাথে বিক্রিয়াকারী জারন ফসলে, এক আগামীর রূপক শিকড়।জটিলতা বাড়ে তখনই, যখন সে ভাবে ~ কেনোই বা এতোসব ভাবছে সে।কিন্তু ছেদচিহ্ন ওই ধুপধাপ চারপেয়ে শব্দগুলো।এতদিন, সে দেখে এসেছে জল → জলতরী ← তড়িৎ → তড়িৎকোষ → কোষীয় → কোষীজনন → অববাহিকা → অ্যামাইনো অ্যাসিড → অ্যামিবা → সরীসৃপ → উভচর।কিন্তু চারপেয়ে?নিরামিষ ও মাংসাশী যতদিন ছিল, সে শুধু সাক্ষ্য দিয়ে গেছে খাদ্যচক্রের, কিন্তু খাদ্যচক্রের দশাও কি পাল্টায়?সে উত্তর খুঁজতে খুঁজতে আরো উঁচু হয়, চেষ্টা করে আস্ত একটা পাহাড় প্রসব করার।কিন্তু সূর্যপিরামিড, সেই ডানা, সেই মেঘছানা, শীতশীত টুপটাপ ~ এরা মানবে কেন।সে সংযত হতে শেখে, আর তখনই তার ফুসফুসে ঢুকে পড়ে নিষিদ্ধ নিষেকের তরল "যুদ্ধ নয়, শান্তি চাই।রাগ নয়, ভালোবাসা চাই"।সে তখনও শেখে নি ভালোবাসার শব্দগুলো ঠিক কিরকম ও কি কি?
যখন বুঝতে পারে, তখন চারপেয়েরা তার আশেপাশে পরস্পর ভালোবাসায় মত্ত।তারা বসত চায়, সে আশ্রয় দেয়।এই গ্রহে, এটাই হয়তো সেই প্রকৃত মহৎ কাজ।চারপেয়ে ছানাগুলোকে, সে হাত বাড়িয়ে মেঘ পেড়ে দেয়।কখনো জল দেয়, আলো ও আগুনকে নিয়ন্ত্রণ করে, নদীকে বলে ঝর্ণা হয়ে রঙিন ম্যাজিক দেখাতে।বাছা আমার সাত রাজার ধন, এক মাণিক / আয় সোনা কোলে আয় ~ কোলে থেকেই তুই বড়ো হয়ে ওঠ, রোদছায়ার জাদুকর হ।
@


সময়-পথিক হাঁটতে থাকে, পক্ষীরাজ চড়ে পাখপাখালি পাল্কিপালক, গল্পদাদুর ঘরে


আজকের কবিতা, কবিতা, দেবাশিস কোনার,

গন্তব্য
দেবাশিস কোনার

বাঁশিতে ফুঁ দিয়ে যেমন ছোটে ফুটবল খেলার মাঠে
যার জানালা যেমন বাতাস তেমন আসে যায়
কি করে যাব অকুস্থলে ভাবছি আর ঘাসের ওপর
বসে থাকা আমার দিকে নজর দিচ্ছে শকুন্তলা
মোহমুগধ আমাকে ভাসিয়ে দেয় জলের আস্তরনে
বদ্ধমূল ধারণা পাল্টে যায় সোনার দিন ধরে রাখা
হয়তো বা সাংকেতিক এই পৌঁছানো সাজানো বাগানে।


শিল্প-সাহিত্যের খবরাখবর । বাংলা ।। নবপর্যায়-৫৯৯ । অষ্টম বর্ষ । ২৬-০৮-২০১৮


' আনন্দ সংবাদ' প্রকাশ 

বাংলাদেশ ; ২৬-০৮-২০১৮ ।।  প্রকাশিত হতে চলেছে  অচ্ছুত (সাহিত্য সবার জন্য) গ্রুপ এর নতুন ত্রৈমাসিক রঙিন  ষোলোপাতার আন্তর্জাতিক পত্রিকা' আনন্দ সংবাদ'।দুই বাংলার  হৃদয়ের মেল বন্ধনে পত্রিকার শুভ আত্মপ্রকাশ ঘটবে আগামী মাসে।এই নিমিত্ত সাধারন সাহিত্য সভা অনুষ্ঠিত হবে ৭/১০/১৮  বাংলাদেশ ঢাকায় বিশ্ব বাংলা কেন্দ্রের দোতলার ভি আই পি সেমিনার হলে।এবং ভারতে কলকাতায় ২৯+৩০/১/১৯ তারিখে দুই বাংলার মেল বন্ধনে বাংলা একাডেমি ও হোটেল হাজার দুযারীর উৎসব কক্ষে সাহিত্য সভা,কবিদের আড্ডা ,কবিতা পাঠ এসব চলবে মিলন অনুষ্ঠানে । প্রিয় পাঠক ও শুভ্যনুধ্যায়ীরা  থাকছেন আমাদের সাথে।নবীন লেখক ও কবিদের সাথে থাকছেন অগ্রজ কবি ও গবেষকদের লেখা ও উপস্হিতি । Nirmalendu Goon Poetlord, Prakritoj Shamimrumi Titonprakritoj, সাহিত্য গবেষক Manahi Kritaniya,কবিতা গবেষক Alok Biswas,দিব্যনয়ন পত্রিকা, কবি Panjab Biswas  চ্যানেল 4ও Probondho Rochona র সম্পাদক সদরুল আইন ও আরো বিশিষ্ট ও গুনীজন । সম্প্রতি পত্রিকার অন্যতম ব্যক্তিত্ব অগ্নিশিখা আরিয়া এই তথ্য জানিয়েছেন । 




আজকের দিন । বাংলা ।। নবপর্যায়-৫৯৯ । অষ্টম বর্ষ । সংখ্যা-১২ । ২৬-০৮-২০১৮

২৬ আগস্ট ২০১৮, ৯  ভাদ্র ১৪২৫ রবিবার সূর্যোদয় ৫টা. ১৯ সূর্যাস্ত ৫টা. ৫৯  


শ্রদ্ধাঞ্জলি~
জন্ম – মাদার টেরেজা, নিগমানন্দ সরস্বতী 
প্রয়াণ- অজিতকৃষ্ণ বসু,  মন্মথ রায়




।। শান্তি ।। 

৫৯৯ ২৬-০৮-২০১৮ আবৃত্তির কবিতা

 আবৃত্তির কবিতা 


শীবু শীল শুভ্র
কবিতা: অহনার চিঠি (১৭)
------------------------♥♥♥-------------------
পত্রময় জ্বালাতন চঞ্চল মনে করিয়া স্মরণ
অহনা লিখেছে চিঠি তার মনের মতন!
পড়েছি চিঠি যাহা, ছন্দময় লেখার ভাষা
বনমালী হয়ে বুঝেছি, তোমার সুপ্ত লেখা।
চোখের কোনের জলে, পুরোনো সেই দিন-গুলি
ঘূণে ধরেছে মোর, অসমাপ্ত কথার বুলি!
অহনা তোমার কথা, ভাবিয়া আপন মনে
ফেলে আসা দিন-গুলি, মনে পড়ে নির্জনে?
সময়ের কাছে হারিয়েছি, চোখের কিছুটা দৃষ্টি
অহনা তোমার চিঠিগুলো, সাদা-কালো জীবনের সৃষ্টি!
সময়ের কাছে অসহায়, থেকে ও যেন-নেই
তুমিই সুখি অহনা, পরপারে গিয়েছো যেই।
তোমার শ্বশানের পাশে, অনেকক্ষণ রয়েছি বসে
স্মৃতি-তে তুমি অহনা, সারাক্ষন থাকো পাশে!
তুমি নেই অহনা, হয়তো আর বাঁচবো-না?
আমি ও আসতেছি, ধরাধামে আর থাকবো-না।




Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...