দৈনিক বাংলা ডেস্ক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দৈনিক বাংলা ডেস্ক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৩০ জুন, ২০২১

বই আলোচনাঃঅচেনা সময়ের কাব্য,অমিতাভ সরকার || দৈনিক বাংলা ডেস্ক, Amitava Sarkar

বই আলোচনাঃঅচেনা সময়ের কাব্য,অমিতাভ সরকার

দৈনিক বাংলা ডেস্ক




বর্তমান অতিমারীকালীন অচেনা সময়ে 

চেনা মানুষের মুখোশের আড়ালে  অচেনা মানবমননের  সূক্ষ্ম বিশ্লেষণের পাশাপাশি 
এই  সামাজিক পরিস্থিতিতে মানুষের দ্বন্দ্ব, দ্বিধা, কষ্ট,অর্থ অন্বেষণের জন্য প্রবল জীবন-সংগ্রাম, প্রেম,বিরহ,অনুভাবের এক মনোজ্ঞ দৃষ্টান্ত  হিসাবে নিদর্শন রেখে চলেছে অমিতাভ সরকারের কাব্যগ্রন্থ 'অচেনা সময়ের কাব্য'।চৌষট্টি পৃষ্ঠার এই বইএর পঞ্চাশের অধিক কবিতা নতুনত্বের দাবী রেখে চলে,যেখানে ভূমিকাও একটি কবিতা যেখানে বলা হয়েছে,'মনের চোরাকুঠুরীর তালা খুলে গেছে হঠাৎই।চাবিটা তালার গায়ে ঝোলানো।কেউ কি তালাটা আর লাগাবে?'তাছাড়া শিরোনামযুক্ত কবিতায় 'সময়ের আলপিন শব্দ' প্রভৃতি লাইন এবং 'অদ্ভুত খেলা','অর্থনীতির সূত্র','মৎসাবতার','খবরে গণিত' প্রভৃতি কবিতার নামকরণও যথেষ্ট  আধুনিক,বাস্তব এবং জীবনধর্মী।কাব্যগ্রন্থের  'জরা','প্রেম','পর্বত-প্রান্তরের ডাক','আকাঙ্ক্ষা','বিষ','রোজানা','বৃষ্টি-ছোঁয়া' 'আজব যুদ্ধ','ডাস্টবিন' প্রভৃতি রচনায়  কালের অসহিষ্ণুতা,মুঠোফোনে  বন্দী ক্ষয়িষ্ণু সমাজ,গৃহকোণে আবদ্ধ জীবন,প্রকৃতিচেতনা,নিসর্গের প্রতি অমোঘ  আগ্রহ যেন মনের সমস্ত ক্ষুদ্রতাকে তুচ্ছ করে প্রকৃতির বিশালতায় সামিল হওয়ার ভাবনা কবিচেতনায় চিত্রিত হয়ে ফুটে উঠেছে 'মাটির টানে','মুক্তি ','পারে ফেরা' প্রভৃতি কবিতায়।সমগ্র কাব্যগ্রন্থ জুড়ে যেন এক চেনাজানা রহস্যের অমোঘ  খোঁজ চলেছে,যা আমাদের মনের মধ্যেও  অবিরতভাবে সন্তরণশীল।বইএর ভাষা সহজ সরল।বইটির দাম এই দুর্মূল্যের বাজারে  মাত্র পঞ্চাশ টাকা।পাঠকদের ভালো লাগবে।



বইটির  প্রকাশক ওরিয়েন্ট বুক কোম্পানি,৯ শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা-৭০০০৭৩।প্রচ্ছদ এঁকেছেন শ্রী শঙ্খজিৎ জানা।

শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

কবি জামাল দ্বীন সুমন || ব্যক্তিত্ব || দৈনিক বাংলা ডেস্ক

কবি জামাল দ্বীন সুমন 

ব্যক্তিত্ব

দৈনিক বাংলা ডেস্ক





  কবি জামাল দ্বীন সুমন ১৯৬১ সালের ৪ আগস্ট রাজশাহী জেলার বানেশ্বরে জন্মগ্রহণ করেন। পিতাঃ ডাঃ শামসুদ্দীন আহমেদ মাতাঃ কামরুন নেছা। তিনি ১৯৮৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ এম এ ডিগ্রি অর্জন করেন। কর্মক্ষেত্রে তিনি দুর্গাপুর ডিগ্রি কলেজে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের টিউটর হিসেবে কাজ করছেন। তিনি আশির দশক থেকে কবিতা, ছোটগল্প,প্রবন্ধ,  নাটক, রম্য রচনা ও গান লিখছেন। এছাড়া সাহিত্যের ছোট কাগজ "অনির্বাণ" সম্পাদনা করে আসছেন। তিনি বাংলাদেশ বেতারের একজন নাট্যকার, গীতিকার,রম্য লেখক এবং বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের "সাহিত্য আসর"অনুষ্ঠানের উপস্হাপনা করে আসছেন।বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর লেখা নিয়মিত ভাবে প্রকাশিত হয়ে আসছে। তাঁর রচিত কাব্যগ্রন্হঃ নিদ্রাহীন পথ, জ্যোৎস্নার পথ ধরে,হৃদয়ে চৈত্রঝড় প্রকাশিত হয়েছে।
আগামীকাল দৈনিক বাংলায় প্রকাশিত হবে তাঁর কবিতা ৷

শনিবার, ১০ অক্টোবর, ২০২০

শারদ অনুষ্ঠানে রঘুবংশ || দৈনিক বাংলা ডেস্ক

 শারদ অনুষ্ঠানে রঘুবংশ || দৈনিক বাংলা ডেস্ক

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর, ১০ অক্টোবর || আজ মেদিনীপুর ফিল্ম সোসাইটি হলে উদযাপন করা হল রঘুবংশ শারদ অনুষ্ঠান ৷ হাতে হাতে স্যানিটাইজার দিয়ে দৈহিক দূরত্ব বজায় রেখে শহরের কবি সাহিত্যিক শিল্পীরা অংশ নিলেন সমসময়ের চিন্তন বিনিময়ে ৷


প্রায় চল্লিশ জনের উপস্থিতিতে আন্তরিকতায় পরিপূর্ণ এই অনুষ্ঠানটিকে ঘিরে উপস্থিত ব্যক্তিবর্গের আগ্রহ ছিল প্রশংসার যোগ্য ৷ অনুষ্ঠানে প্রকাশিত হয় রঘুবংশ পত্রিকার সপ্তম বর্ষ শারদ সংকলন ৷ সম্পাদক শ্রীকান্ত ভট্টাচার্য বলেন প্রায় ১০টি জেলার কবিসাহিত্যিকরা লেখা পাঠিয়ে সম্মৃৃৃৃৃদ্ধ করেছেন পত্রিকাকে ৷ অনুষ্ঠানে এবার প্রথমবারের মতো সংবর্ধনার আয়োজন করা হয় ৷ সংবর্ধনা দেওয়া হয় বিশিষ্ট গবেষক ড.শান্তনু পান্ডা এবং তথ্যপ্রযুক্তি যুগের পথপ্রদর্শক কবি সৌমিত্র রায়কে ৷ কবিতাপাঠ করেন অরবিন্দ মুখোপাধ্যায় মৃৃৃত্যুঞ্জয় জানা পার্থসারথি শ্যাম প্রমুখ ৷ বক্তব্য রাখেন সুদীপকুমার খাঁড়া মনিকাঞ্চন রায় পাঞ্চালী চক্রবর্তী প্রমুখ ৷ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রীতা বেরা ৷ সমাপ্ততি ভাষণ দেন  রঘুবংশ সংস্থার নবনিযুক্ত উপদেষ্টা ইন্দ্রদীপ সিনহা ৷

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...