হীরক বন্দ্যোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হীরক বন্দ্যোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

নারী দিবসের গল্প || হীরক বন্দ্যোপাধ্যায়

নারী দিবসের গল্প

হীরক বন্দ্যোপাধ্যায়



বুড়ো আঙুল ভাব,কড়ি আঙুল আড়ি।টুসুর সঙ্গে আমার কড়ি আঙুলের সম্পর্ক।কিন্তু আশ্চর্যের বিষয় হল দুজন দুজনকে কড়ি আঙুল দেখানো মাত্র টুসু চলে আসে আমার ঘরে।

ঘরে টুসুর জন্য বিভিন্ন ফ্লেভারের ক‍্যাডবেরি,লজেন্স রাখা আছে।টুসুর ক্লাস ফোর।লরেটো।টুসু একটার বেশি নেয় না।

তুলে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় আবার কড়ি আঙুল দেখিয়ে বেরিয়ে যায়।আমরা সামনা সামনি বাড়িতে থাকি ।টুসুর বাবা সুমিত কাজের জন্য বাইরে থাকে।তিন চার মাস বাদে বাড়ি এলে টুসু আর আমাকে পাত্তা দেয় না।বাবার সঙ্গে তখন তার যত গল্প।মায়ের সঙ্গে তার সম্পর্ক ভালো না।সারাক্ষণ পড়তে বলে।একদিন সকালে নীল রঙের ফতুয়ার সঙ্গে সাদা পায়জামা পরে ব্রাশ করছি,দেখি স্কুল বাসের জন্যে অপেক্ষা করছে টুসু।আর নাচ প্র‍্যকটিস করছে।বেচারির অন্য কোনো সময় নেই।

লেখাপড়ার খুব চাপ  ।

হঠাৎ টুসু দেখতে পায় হলুদ জামা আর বেগুনি জিনস পরা একটি মেয়ে।গাড়ি থেকে নেমে এগিয়ে আসছে।এগিয়ে এসে আমার নাম জিজ্ঞেস করল।টুসু নাচতে নাচতে নিয়ে আসে আমার কাছে।

নীলাঞ্জনাকে আমার দরজা চিনিয়ে দেয়।

আমি দরজা খুলে আকাশ থেকে পড়ি।

টুসু একবার আমার দিকে তাকায়, একবার নীলাঞ্জনার দিকে।তারপর কড়ি আঙুল দেখিয়ে

ধীরে ধীরে সিড়ি দিয়ে নেমে যায়।

রবিবার, ১ নভেম্বর, ২০২০

মাটির প্রদীপ || হীরক বন্দ্যোপাধ্যায় || কবিতা


মাটির প্রদীপ

হীরক বন্দ্যোপাধ্যায়



আমি ছিলাম মাটির প্রদীপ আর তুমি রোজ সন্ধ‍্যেবেলা তেল ঢেলে দিয়ে যেতে গায়ে

সলতে পাকাতে ,তুলসী তলাতেই

মানাতো বেশ,আমি জ্বলতে জ্বলতে বলতাম

অন্ধকার দূর হোক...আলো জ্বলুক ... আলো ...ঘরভর্তি আলো নিয়ে তুমি হ ও  আলোর রোশনাই....

তোমার পেটে যেদিন সন্তান এলো

অফিস থেকে ফিরেই তোমার স্বামী আনন্দে আত্মহারা হয়ে কোলে তুলে নাচালো খুব

তুমি বল্লে করো কী,কেউ এসে পড়বে...

আসলে আমি সেদিন ই  বুঝলাম

আলো সম্পর্কে শেষ কথা বলা হয় নি এখনো


এখন আর সলতে পাকাও না

তেল দিতে আসোনা

আর আসবেই বা কি করে, তুলসী তলাটায় তো নেই, সেখানে এখন ফ্ল্যাট বাড়ির বাথরুম

তোমার ও  সময় কাটে টি ভি  র পর্দায়

তবু তুমি মাঝে মাঝে বারান্দায় এসে দাড়াও

হাফিয়ে উঠলে কিংবা আকাশে 

নিম্নচাপ হলে আর এদিকে ওদিকে চোখ ঘুরিয়ে

খোঁজো, আমি জানি তুমি কি চাইছো তখন

আলো,এক টুকরো আলো...কিন্তু সখি

তা কি আর সম্ভব ?সম্ভব না

কেন ? তুমি তাও জানো....




বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

সঙ্গীত পরিক্রমা || হীরক বন্দ্যোপাধ্যায় || কবিতা

সঙ্গীত পরিক্রমা
///////////
হীরক বন্দ্যোপাধ্যায়


আমি আজ গানের ভেলায় ভেসে বেড়াবো
'ওগো কমলিকা তুমি বুঝিলে না কেন হায়'
অখিলবন্ধু গাইছেন, তোমার ভুবনে ফুলের মালা
আমি কাদি সাহারায় ....
এখন রাত্রি অনুসরণ করছে দিনকে
একটি যন্ত্রণার ধুমকেতু
অবিরাম বর্ষণে ভেসে যাচ্ছে ভোর ও সন্ধ‍্যা
নি:সঙ্গতার মধ্যে একে একে শিল্পী উঠে আসছেন মঞ্চে, শ‍্যামলমিত্র থেকে মানবেন্দ্র
মান্না থেকে শচীনদেব ,বিশাল শূন্যতার মাঝে
এসে ধরা দিচ্ছেন কিশোরকুমার থেকে হেমন্ত
বিসর্জনের বর্ণমালা ,স্বর্গ যা এনে দেয় তার চেয়ে
একটুখানি বেশী, ক্রমশ পৃথিবীর মানচিত্রটি
বদলে যাচ্ছে,রাস্তা নেই যাওয়ার
গানের সুর পুরো আকাশ জুড়ে
এমন সব বাজনা বাজবে আজ আমার জানা ছিল না
স্মরণীয় হয়ে থাকলো ,অদৃশ্য এই ছায়া পরিক্রমা...

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

হীরক বন্দ্যোপাধ্যায় এর কবিতা || মুখে আগুন দাদা💐 হীরক

হীরক বন্দ্যোপাধ্যায় এর কবিতা

মুখে আগুন দাদা💐 হীরক 



আমার কষ্টের কথা কাউকে বলবো না বলে একদিন যে শপথ করেছিলাম
আজ তার শেষ দিন, যা ছিল সর্বস্ব দিয়েছি
যা ছিল না তাও
কিছু কি খেলাপ হলো ,তুমি কি ক্ষমা করবে আমায়...এ দেশের লোক গুলো খুব ভালো
কলের মিস্ত্রি বাগানের মালি ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার মাষ্টার থেকে খন্দকার
সবাই ভালো বন্ধুর মতো বিচরণ করে
চোখে জল এসে যায়
সবাই ভালো বলে বুকে জড়িয়ে ধরলাম
ভিক্টোরিয়া জাদুঘর পাতাল ট্রেন শহীদ মিনার
সব দেখে এসে এখন আমি গাছতলায়...
তবে কয়েকজন মুখে আগুন দেওয়ার জন্য
এখানো কসরত করে যাচ্ছে
পাটকাঠি নিয়ে আসছে
কথা বলতে কষ্ট হচ্ছে, তাকাতে গেলে চোখে হাজার পাওয়ারের বাল্ব
তবু শুনতে পাচ্ছি
আপনি আমাদের বান্ধব আমাদের মেহমান
রক্তের কুটুম পয়সা কড়ি সরিয়ে রেখেছি তাই
তাবলে আপনার এই দুঃখের দিনে
মুখে একটু আগুন দেবোনা....

বুধবার, ৩ জুন, ২০২০

১০ টি অণুকবিতা || হীরক বন্দ্যোপাধ্যায়

হীরক বন্দ্যোপাধ্যায় এর ১০ টি অণুকবিতা



১|  সন্ধ্যা

      তারপর একদিন সন্ধ্যা হয়
      স্লেজপথে সূচেরা এফোড় ওফোড় হয়

২| ভাষা

.  কবিতার ভাষা অভিধানে থাকে না কখনো
     মানুষ ভালোবাসা ভুলে যায়
    অপমান ভোলেনা কখনো

৩| ম‍্যাসাজের মুখ

 ভ‍্যানিলা ম‍্যাসাজের পর
   আলগা মাটির নীচে ফ্লাইট মিস হয়
   জেব্রা পারাপার সহজ হয়ে ওঠে

৪|  দ্বিতীয়া

     দ্বিতীয়া থেকে সপ্তমীর দিকে যেতে যেতে
    শরীরে বাউল লেগে যায়

৫| যে যার নিজের মতো বাজে
   
        যে যার নিজের মতো বাজে
        যদিও ডট কম দুনিয়া থেকে নেমে আসে
        একটি গর্ভবতী পিরামিড

৬|     প্রতীক্ষা অন্তহীন

          জবরদখল হয়েছে সুখী মরশুম
         বিষণ্নতার দিনগুলি উজ্জ্বল জিরাফের
        চোখে বালিশ ভেজায়...

৭|    দেরাজে রঙিন হাওয়া

          সাদাকালো প্রতিপক্ষ
          টিপছাপ দিয়ে ফিরছে চাবির গুচ্ছ
         বেলঘরিয়া ফ্লাইওভার...

৮|     ওয়েবসাইট

         আমাকে ওয়ারড্রোব দাও,আমি আলমারি
         সাজাবো,গূঢ় বিস্ময়ে ভূতভবিষ‍্যতহীন
        শীর্ষাসনের চিহ্নটুকু মুছে ফেলব তখন...

৯|    বিশ্বাস

         চাই নি এমন বিশ্বাস যাতে ভয়ের মধ্যে
          ঘুমিয়ে পড়তে হয়, চাই নি শূন্যতা, এত
           রক্তপাত এতো ধ্বংস যাতে
          জয়ের প্রদীপ জ্বালার আগেই
           নিভে যেতে হয়......

১০|     মুক্তি


            যে শিশু হাত দিয়ে আকড়ে ধরছে                     আকাশ তার হাতে দাও রক্তজবা
            হে প্রিয়ব‍্যাকুলতা,সবুজ টিয়া
              ঝুলন্ত টবে মানিপ্ল‍্যান্ট আজ একটু
              গেরস্থালি হোক,কষ্ট শ্রম অভিনিবেশ...

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...