অমিত কাশ্যপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অমিত কাশ্যপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

২টি কবিতা || অমিত কাশ‍্যপ || আজকের কবিতা

২টি কবিতা

অমিত কাশ‍্যপ






শ‍্যামনগর

শ‍্যামনগরের পাশেই রাধিকাপুর হতে পারত
ওই হল না, এমনটাই হয় 
তন্ময়বাবু হাসিখুশি মানুষ, বউ বেজায় গম্ভীর 
খিটিমিটি হয়, আবার মানিয়েও নেন
ওই, বাজারে গিয়ে যা হয়, খুচরো সমস্যা 

ফলের পরে জল খাবেন না 
রাতে গুরুপাক নয়, টক খাওয়াও নিষেধ 
মানিয়ে নেন, তন্ময়বাবু শ‍্যামনগরের মাঝামাঝি 
নামলেন, নামল ঝমঝম করে রাত্রি 
শীত জড়িয়ে ধরল, বলল, আসুন স‍্যার

###

রাধিকাপুর

নামটা ভালো লাগতে, উন্মুখ হয়ে 
জানালার পাশে এলেন, ট্রেন মৃদুগতির
নামলে নামতে পারতেন, সে হবার নয়
মৃদু থেকে গতিময়, সাঁঝ থেকে 
নীরব অন্ধকার, মৃদু আলোয় গ্রামীণ পথ

গ্রামীণ পথের পাশে হয়তো পাল পাড়া 
পাল পরিবার, এখনো ঠাকুর হয় হয়তো
একচালা, পুজো হয়, মোড়ে মণ্ডপ করে 
হ‍্যাজাকের মৃদু আলোয় উদ্ভাসিত মায়ের মুখ 
কত কথা মনের পাশে জমা হয়, রাধিকাপুর


###

85 এ, শম্ভু বাবু লেন, কলকাতা 14, ফোন 9007490211


মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার মানচিত্র ছিঁড়ে মধুমাস । অমিত কাশ্যপ

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার 



মানচিত্র ছিঁড়ে মধুমাস । অমিত কাশ্যপ । সারঙ্গ প্রকাশনী । পন্ঞ্চাশ টাকা । 


কখনো কখনো কোনো কোনো কবির কবিতায় অমোঘ ব্যন্জ্ঞনা উঠে আসে অজান্তে । সে ব্যন্জ্ঞনার ভেতরে জড়িয়ে থাকে অবধারিতভাবে কবিতা , তখন সে স্বাদ অত্যন্ত স্বাদু হয়ে ওঠে ভাবনায় মননে ও চেতনায় । কবি অমিত কাশ্যপের কবিতার সিগনেচার তেমনই,  যেমন: ' ঘর রূপ নিতে থাকে অখন্ডমন্ডলাকার/  ঈশ্বর ঘুরে চলেন সাবলীল ' ( ' ঘুম- ৪), '   আমি রাই,  ও কালা/  ও আর বাঁশি বাজায় না/  মোবাইলে ডেকে নেয় '। ( ' জল বিলাশ - ১৩') ।

                কবির কবিতা দীর্ঘ দিন ধরে পড়ে চলার কল্যাণে বুঝতে পারি তাঁর ধীরে ধীরে কবিতার ভেতরে ঢুকে পড়ার গতিপ্রকৃতি । তাঁর কবিতা লেখার অনবরত অভ্যেসের কারণে যে কবিতার জন্য অনিবার্য তাগিদ ফুটে ওঠে তার যদি সুদিকটি দেখি তবে বুঝে নেব সেই কারণেই তিনি প্রাণবন্ত ও গতিশীল । ফলে সচেতন ভাবে কবিতায়  কুশলী পরিবর্তন করতে পারেন ,  মোচড়  দিতে পারেন ইচ্ছেমতো  ।

                কবির ' মানচিত্র ছিঁড়ে মধুমাস ' কার্যত সেই অভ্যেসের ফসল । তাঁর কবিতা জোর করে বুঝতে হয় না,  আপনিই অনুরণিত হয় । তার প্রকৃষ্ট উদাহরণ:  ' হাত বাধ্য থাকলেও শরীর নয়/  শরীর ছুঁয়ে যায়  কৃষ্ণ গহ্বর থেকে সমুদ্র মন্থন '  ( ' শরীর- ৪' ) ,  বিশ্বাসী শহর/  হাতে হাতে মানববন্ধনের ইস্তাহার ছড়িয়ে যাচ্ছে । ' ( ' ক্যানভাস- ৪')। না,  কিছুতেই প্রচ্ছদকার সৈকত নায়ককে প্রশংসা করা গেল না প্রচ্ছদকর্মের জন্য । কাব্যগ্রন্থের ইমেজ টেনে আনে না ।

সোমবার, ১০ আগস্ট, ২০২০

চিয়ার্স || অমিত কাশ‍্যপ || কবিতা

চিয়ার্স
অমিত কাশ‍্যপ


একটা ভুল বোঝাবুঝি নিয়ে
আক্ষেপ কর না
ধরে নাও এটা একটা দুর্ঘটনা
কেটে গেছে, জুড়ে গেছে আগের মতো
রাতের পরে সোনালি দিন যেমন হেসে ওঠে

আমরা তো চিরটা কাল গৃহবন্দি থাকব না
প্রিয় মুখগুলো আবার ভেসে উঠবে
আমরা আবার সামনে দাঁড়িয়ে বলব
রাতের আঁধার এমনই, কেটে গেছে
আসুন সবাই চিয়ার্স করি



বুধবার, ২৯ জুলাই, ২০২০

তাড়া নেই || অমিত কাশ‍্যপ || কবিতা

তাড়া নেই
অমিত কাশ‍্যপ

এখন আর তাড়া নেই, নিশ্চিত জীবন ভাবতে
গলার কাছে কি যেন জমা হয়
প্রতিবেশী, পরিজন, সব
ভালো আছে তো

প্রভাতবাবু সকালে ভ্রমণে বেরন, অনিমেষবাবুও
এখন আর যান না, বাজারে দেখা হত কমলবাবু সঙ্গে
হয় না, সব কেমন আছেন, জানা নেই
আমি কি ভালো আছি

প্রশ্ন জাগে, এক মহাপরিবর্তনের সূত্রপাত
নাকি, মহাপ্রলয় আসন্ন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...