পত্রিকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পত্রিকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

মধ্যবর্তী পত্রিকার কবিতার আড্ডা ,Madhyaborty,

মধ্যবর্তী পত্রিকার কবিতার আড্ডা 



নিজস্ব সংবাদদাতা, কলকাতা:  গতকাল ২৬ নভেম্বর বিকেলে কলকাতা কলেজ স্ট্রিটের কফি হাউসের ত্রিতলে সি গুহ মেমোরিয়াল গ্যালারিতে  ( বই- চিত্র সভাঘরে)  অনুষ্ঠিত হল ' মধ্যবর্তী ' পত্রিকার কবিতা আড্ডা । আড্ডার প্রারম্ভে আহ্বায়ক কবি বিমান মৈত্র মধ্যবর্তী পত্রিকার উদ্দেশ্য ও আদর্শ ব্যাখ্যা করেন । পত্রিকা সম্পাদক বিশ্বরূপ দে সরকার তাঁর দীর্ঘ বক্তব্যতে বাংলা কবিতার গতিপথ ও তার নতুন চিন্তাধারা ও ভবিষ্যতের কবিতা প্রসঙ্গে জোর দেন । তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে জানান বর্তমান যাঁদের উপেক্ষা করে ভবিষ্যৎ তাদের বুকে তুলে নেয় ও ধীরে ধীরে সঠিক মূল্যায়ন পায় । কবি অপূর্ব সাহা পরবর্তী বক্তব্যতে সম্পাদকের কথার সুরের পুনরাবৃত্তি ঘটান ।

      আড্ডাতে বিশেষ আকর্ষণ ছিল কবিদের  কবিতা পাঠ । পাঠে অংশ নেন পল্লব বরন পাল,  নন্দিতা সেন বন্দোপাধ্যায়,  নীলিমা সরকার,  কমল তরফদার, দেবাশিস লাহা  কেতকী বসু,  নীলিমা সরকার,  সোমনাথ মুখার্জি,  ত্রিদিবেশ দে,  রথীন সান্যাল,  কুশল মৈত্র  , বন্দিশ ঘোষ, সুমিত বসু,  সঞ্জয় মুখার্জি,  দেবশ্রী দে,  অরিন্দম চট্টোপাধ্যায়,  কানাইলাল জানা,  বিমল রায়,   মৃন্ময় ভৌমিক,  অপূর্ব সাহা,  কৌশিক চক্রবর্তী, বিমান মৈত্র,  নীলম সামন্ত ও নীলাঞ্জন কুমার । অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি  নীলাঞ্জন কুমার,  কৌশিক চক্রবর্তী ও নীলম সামন্ত ।

বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

শব্দ মাঝি পত্রিকা, সংস্কৃতি সংবাদ , Shabdo Majhi

শব্দ মাঝি পত্রিকা প্রকাশ  ।। সংস্কৃতি সংবাদ 



নিজস্ব সংবাদদাতা,কলকাতা ।। শব্দ মাঝি পত্রিকার প্রথম সংখ্যা,মূলত ঈদ সংখ্যা উত্তর বঙ্গের বিশিষ্ট কবিদের উপস্থিতিতে প্রকাশিত হলো। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কবি ও আবৃত্তিকার অমৃত দেবনাথ। কবি নীলাঞ্জন কুমারের শুভেচ্ছা বার্তা পাঠ করেন অমৃত দেবনাথ। পত্রিকার মোড়ক উন্মোচন করেন কবি, প্রবন্ধকার এবং উত্তর বঙ্গের লিটিল ম্যাগাজিনের সম্পাদক গৌরাঙ্গ সিনহা,কবি ও সাংবাদিক সঞ্জয় সোম,কবি, প্রবন্ধকার সুবীর সরকার, কবি ও শাদ্বল পত্রিকার সম্পাদক নৃপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কবি শ্যামলেন্দ্র চক্রবর্তী,বিশিষ্ট আইনজীবী ও সাহিত্য অনুরাগী উমাপদ রক্ষিত,কবি ও শিক্ষক হরিলাল ঘোষ,প্রাক্তন শিক্ষক, প্রবন্ধকার ও রায়ডাক পত্রিকার সম্পাদক ক্ষীতেন্দ্র মোহন সরকার,প্রাক্তন প্রধান শিক্ষক ও সাহিত্য অনুরাগী পরেশনাথ রায়, হরিদাস পাল। এরপর বাংলা কবিতা বিষয়ে আলোচনা করেন সুবীর সরকার, নৃপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য,হরিলাল ঘোষ, সঞ্জয় সোম।লিটিল ম্যাগাজিন নিয়ে আলোচনা করেন গৌরাঙ্গ সিনহা। রাজবংশী কবিতা নিয়ে আলোচনা করেন বঙ্গরত্ন কবি  কমলেশ সরকার এবং কবি পীযূষ সরকার।

এছাড়াও দর্শকাসন অলঙ্কৃত করেছেন এবং স্বরচিত কবিতা পাঠ করেন  কবি উত্তম দেবনাথ,কবি অনন্ত রায়,কবি জয় দাস,কবি মৌটুসী রায়, কবি যতীন বর্মা,কবি ও সাংবাদিক মনোজ বর্মন, সাংবাদিক ও শিক্ষক তপন কুমার আইচ। এছাড়াও কিছু সাহিত্য প্রেমী মানুষ।



বুধবার, ২ জানুয়ারী, ২০১৯

প্রকাশিত হল আবহমানের বিশেষ সংখ্যা । নিজস্ব সংবাদ । বাংলা । ০২-০১-২০১৯

পত্রপত্রিকার সংবাদ 
প্রকাশিত হল আবহমানের বিশেষ সংখ্যা  । নিজস্ব সংবাদ ।  বাংলা । ০২-০১-২০১৯ 

সম্প্রতি প্রকাশিত হল আবহমানের নতুন অনলাইন সংখ্যা। এই বিশেষ সংখ্যাটি শুধুমাত্র কবিতা সংখ্যা।
বিশেষ সংখ্যার লিংক- https://abahamanspecialissue.blogspot.com/
কবিতায় আছেন- অলোকরঞ্জন দাশগুপ্ত পার্থপ্রতিম কাঞ্জিলাল গৌতম চৌধুরী দীপক রায় একরাম আলি চৈতালী চট্টোপাধ্যায় বুবুন চট্টোপাধ্যায় চন্দন ঘোষ বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বিপুল চক্রবর্তী মণিশংকর বিশ্বাস অভীক ভট্টাচার্য শুভেন্দু চট্টোপাধ্যায় শুভ্র বন্দ্যোপাধ্যায় হিন্দোল ভট্টাচার্য ওবায়েদ আকাশ সমরেশ মণ্ডল প্রসূন মজুমদার পূর্বা মুখোপাধ্যায় অরিজিৎ চক্রবর্তী দীপঙ্কর মুখোপাধ্যায় মৃন্ময় চক্রবর্তী অমিত সরকার অরণ্যা সরকার সুবীর সরকার প্রদীপ কর কুন্তল মুখোপাধ্যায় পার্থজিৎ চন্দ রিমি মৎসুদ্দি দুর্জয় আশরাফুল ইসলাম রাজদীপ রায় প্রসূন প্রামাণিক অরুণাভ রাহারায় জ্যোতির্ময় মুখার্জি বেবী সাউ বৈশাখী রায় চৌধুরী গৌরব চক্রবর্তী বিধান সাহা দীপ্তিপ্রকাশ দে অভিজিৎ বেরা কস্তুরী সেন স্রোতস্বিনী চট্টোপাধ্যায় ওয়াসিম মাকীম জাভেদ সরোজ দরবার তন্ময় ভট্টাচার্য দেবরাজ চক্রবর্তী পম্পা দেব রাজর্ষি দে ঈশানী বসাক রবীন বসু তন্ময় চট্টোপাধ্যায় রুমা তপাদার শ্রীজাতা গুপ্ত নীপবীথি ভৌমিক
সম্পূর্ণ কাব্যপুস্তিকা- গৌরাঙ্গ শ্রীবাল-এর 'বুনো কচুর ঢাউস পাতা '


  

রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

বই আলোচনা । বাংলা ।। নবপর্যায়-৬০৬ । অষ্টম বর্ষ । ০২ -০৯-২০১৮ । আলোচনায় : রাহুল গঙ্গোপাধ্যায়

পত্রিকা "দহগ্রাস"

বাংলা সাহিত্যে চিরকালই অতিচালাকি ছিলো।কিন্তু, সাময়িকী-কে প্রশ্রয় দিলে ~ একটা স্ট্যান্ড পয়েন্ট এসে পৌঁছাই আমরা।যারা এই সময়কে ধরতে পারছেন না, বলছেন "আঙুরফল টক"।অর্থাৎ, দুর্বোধ্য / অশ্লীল / জটিল, ইত্যাদি ভৌত প্রবচন আমদানি করে ~ বাংলা সাহিত্যের ব্যক্তিগত মালিকানা ও দখলদারিকে কায়েম রাখতে চাইছেন।অতীতেও এসব ছিলো।অতীতেও এসব আমদানির কাউন্টার রিঅ্যাকশন্ ছিলো ~ কখনো দায়িত্ব নিয়ে, কখনো স্রেফ খেয়ালে।বেদ / গীতা / চর্যাপদ / কালিদাস /পয়ার / চন্ডিদাস / মাইকেল / রবীন্দ্রনাথ / জীবনানন্দ / বিনয় / হাংরি / শ্রুতি : ইত্যাদি কতো চাই।এই কাউন্টারকরণের জায়গাটি যেন আবহমান কালের।স্বপ্রকাশের কথা বা স্বআবিষ্কার, যা এই ডিজিটাল সময়ের চরমতম শ্লোগান, আরো উস্কে দিচ্ছে কাউন্টার রিঅ্যাকশন্।যেমন : 'দহগ্রাস' পত্রিকার উদ্বোধনী সংখ্যাটি ~ যার প্রচ্ছদেই রয়েছে "কাব্যমার্গ ঢালাইয়ের কবিতা ডোজার" কথাটি।১১জন কবির কবিতায় সমৃদ্ধ সংখ্যা ~ যেন একটি টিম : যারা কবিতার বুলডোজার চালিয়ে কাব্যমুক্তি পুনর্দখলের দাবি জানাচ্ছে
প্রথমেই মলয় রায়চৌধুরী ওপেন করছেন ~ মলয়দাস বাউলের দেহতত্ত্ব (বানানটি যদিও দেহতত্ব আছে)।বর্তমান মধ্যবিত্ত দোগলাপন (দোদুল্যমানতা) : ঘটছে ডোমনী থেকে সাম্রাজ্যবাদের সাফোকেশন্।২য় গোড়াপত্তনকারী হলেন অনুপম মুখোপাধ্যায় ~ রমণডাঙা কবিতাগুচ্ছ নিয়ে।৩য় কবি চয়ন দাশ, বর্ধমানে বাড়ি, প্রমিসিং : কারন, কবিতা নিয়ে প্রচুর প্রশ্ন ও দ্বন্দ্ব, তার ভিতর প্রতিনিয়ত।শিরোনাম ~ আরেকটা উত্তল সাঁকোর কবিতা।তার যাপন নিয়ে, নির্ভয়ে তুলছেন অমোঘ বিদ্যুৎের মতো প্রশ্নচিহ্ন।যেনো নিজেকে পুড়িয়ে শুদ্ধতার পরিসর।মৌমিতা মিত্র (চিনতাম না।কিন্তু ইচ্ছে করে, কারন : লেখনীটি খাসা ও সৎ) ~ সোফিয়া লিখেছেন।শুরুতেই রয়েছে, সোফিয়া লরেন নয়, সোফিয়া রোবোটকে নিয়ে।দলদাস, আনুগত্যের পূর্বশর্ত।যান্ত্রিকতার দলদাস হয়ে ওঠা মানুষেরা, যদি ঘুম ভাঙে।পরবর্তী মিডল্ অর্ডার : সুব্রত ঘোষ ~ বিপ্লবী কবিতা নিয়ে।কবির কবিতা নিয়ে আলোচনা করি, এটা এই অধমের কাছে দুঃসাধ্য।তবে, "যৌথ স্বর্গগুলো খোদাই আছে হরি মুদির দোকানে / - রামকিঙ্কর বেইজ টু, ছ্যাকরাগাড়ির রেজোলিউশন" ~ কবিতাটির এটুকুই যথেষ্ট।এবারে দেখা যায়, কৌস্তুভ গাঙ্গু্লীর কবিতা ~ প্রত্ন অর্গান।খননে অভিষিক্ত হোক নবীন শুদ্ধতা, শুদ্ধ সময়।অ্যাডভারটাইজমেন্টে বলা আচ্ছে দিন নয়।"বাস্তুকার পিরামিডকে উল্টে দিলে / আমি এক চতুর্থাংশ দ্বার প্রত্ন খুঁড়েছি" ~ এক অমোঘ সত্যের কথা।এরপর যেন, উইকেটরক্ষক - ব্যাটসম্যানের ভূমিকায় শুভ আঢ্য, এই সময়ের গুরুত্বপূর্ণ কবি।লিখেছেন ~ অযৌন জনন, কবিতা এবং কিছু অসংলগ্নতা।শক্তি নিত্য, কিন্তু অনিত্য শক্তির প্রয়োগ।শুভ-র দীর্ঘ কবিতায়, কথাটি বড়ো ধারাবাহিক।এবারে যাঁরা আসছেন ~ টেইলএন্ডার নন্, আমরা বলবো বোলার (বোদ্ধারা বলেন : প্রকৃত ম্যাচ উইনার্স)।যেমন, শানু চৌধুরী ~ রুস্তম & সদকা।দুটি কবিতাতেই মনে হয়, অনায়াসে ১৫০ কি.মি. / প্রতি ঘন্টা ~ "ভাঙাঘড়ির স্বর কেটে তুলে নেওয়া / জলের গজল / এইতো তোমার কানন!"।এরপর, রাহুল গাঙ্গুলী ~ মানে এই লেখক : ২টি সম্পূর্ণ অরাজনৈতিক কবিতায়।তারপর, মণিদীপা সেন : ২টি কবিতায় ~ ননসেন্স & একটি পাওয়ার কাট এবং....। "ঋতুমতী হওয়ার আগের কিছুদিন শিবলিঙ্গকে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে কথাটা ভেঙে দেখলেই শিখে নেওয়া সহজ যে চিরসত্যের উক্তি পরিবর্তনে সময়ের কাল"।শেষের কবি শুভম চক্রবর্তী ~ আদিম বিবর গন্ধ।এক বিশেষ দিনকালের সূর্যছায়া যেন।"তোমাকে তুমুল করার পর / চিৎ হয়ে শুয়ে পড়ি, জানলা খোলা থাকে"

দহগ্রাস স্রেফ বুলডোজারই চালাচ্ছে নয়, খুঁড়ে আনছে ডোমনীর শুদ্ধ সচ্ছতা।শুভেচ্ছা ও ভালোবাসা জানাই গোটা টিম-কে।পরিশেষে সনৎ মাইতির সৃষ্ট প্রচ্ছদকে কুর্ণিশ


Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...