সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

মহাত্মা গান্ধীর মহাপ্রয়ান দিবস পালন || প্রতিবেদনে: ড. শান্তনু পাণ্ডা

মহাত্মা গান্ধীর মহাপ্রয়ান দিবস পালন: 

প্রতিবেদনে: ড. শান্তনু পাণ্ডা

আজ মেদিনীপুর শহরে শরৎপল্লীর  হরিজন কলোনিতে জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৪ তম মহাপ্রয়ান দিবস পালন করলো সংকল্প ফাউন্ডেশন।  তাঁর কাজ ছিল সমাজের দরিদ্র ও অবহেলিত মানুষদের মূলস্রোতে নিয়ে আসা।মহাত্মা গান্ধীর আর্দশ ছিলো অহিংসা, কিন্ত ১৯৪৮ সালে ৩০শে জানু য়ারী বিরলাহাউসে রাত্রিকালীন পথসভা করে ফেরার সময়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরন করেন।এই বেদনাদায়ক মৃত্যু দেশবাসী মেনে নিতে পারে নি আজও। আজ উনার মূর্তিতে মাল্যদান ও বাচ্চাদের মধ্যে চকলেট বিতরন করা হয় সংগঠনের পক্ষ থেকে। স্বাগত ভাষন দেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা, সংক্ষিপ্ত ভাবে কর্মজীবন তুলে ধরেন ডিরেক্টর ডঃশান্তনু পান্ডা ও সম্পাদিকা পারমিতা সাউ। এছাড়া উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি পিন্টু সাউ,ওসদস্য অনীশ সাউ।

 


বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

বিপ্লবী ক্ষুদিরামের ১৩২ তম জন্মদিন পালন || বিশেষ প্রতিবেদন || ড.শান্তনু পাণ্ডা

 

বিপ্লবী ক্ষুদিরামের ১৩২ তম জন্মদিন পালন

বিশেষ প্রতিবেদন~ ড.শান্তনু পাণ্ডা



সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে  তরুণ বিপ্লবী ক্ষুদিরামের ১৩২ তম জন্মদিন পালিত হলো। 

ক্ষুদিরাম বসুর মা লক্ষ্মী প্রিয়া দেবী কখনো ভাবতেই পারেননি মাত্র তিন মুঠো খুদের বিনিময় তিনি যাকে বিক্রি করে দিয়েছেন সে বড় হয়ে অখন্ড ভারতের স্বাধীনতা ও বিপ্লবী আন্দোলনের সবথেকে উজ্জ্বল নক্ষত্রের মধ্যে একটি হয়ে তরুণ প্রজন্মকে বিপ্লবের ধারা ও পথ দেখিয়ে যাবেন যুগ যুগ ধরে বাংলার গর্ব ও বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিন ।আজ আমরা সকাল ন'টায় কালেক্টরেট  মোড়ে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করা হয় ।এখানে সংক্ষিপ্ত ভাষণ দেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা #গোপাল সাহা মহাশয় এরপর আমরা #ক্ষুদিরাম বসুর ছেলেবেলা যেখানে কাটিয়েছেন ।সেই হবিবপুরের বাড়ির মূর্তিতে মাল্যদান করা হয় এবং ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ।আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক সুদীপ কুমার খাড়া ,সমাজসেবী সুস্মিতা পাল ,সমাজসেবী নন্দিতা দে, পরিবেশবিদ মণিকাঞ্জন রায়।   ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা #গোপাল সাহা ,কার্যকরী সভাপতি #পিন্টু সাউ সহ-সভাপতি #ইন্দ্রদীপ সিনহা কনভেনার নরোত্তম দে ,সম্পাদিকা পারমিতা সাউ ,সদস্য অনিশ সাউ ,ও অর্ণব পাত্র। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দেবনাথ মাইতি ও সময় বাংলার সাংবাদিক রঞ্জু।

সংবাদ: ড. শান্তনু পাণ্ডা

মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে মেদিনীপুর শহরে পদযাত্রা

বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে মেদিনীপুর শহরে পদযাত্রা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর || এইডস্ দিবসে মানুষকে সচেতনতার বার্তা দিতে পদযাত্রা হলো মেদিনীপুর শহরে। মঙ্গলবার সকালে বিশ্ব এইডস্ দিবসে এই রোগ সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে মেদিনীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে এবং অন্যান্য সংগঠনের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো একটি সচেতনতা মূলক পদযাত্রা ও পথসভা। এদিন সকালে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে পঞ্চুর চক,হেড পোস্ট অফিস রোড, গান্ধী মোড়,বিদ‍্যাসাগর মোড় হয়ে আবার গন্ধীমোড়ে এসে পথসভার মধ‍্য দিয়ে শেষ হয়।

সচেতনতা মূলক মাইক প্রচার ও বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দেওয়া হয়। সংকল্প ফাউন্ডেশনের আহ্বানে এদিনের পদযাত্রায়  সংকল্প ফাউন্ডেশনের পাশাপাশি  মেদিনীপুর  সমন্বয সংস্থা, জঙ্গলমহল উদ‍্যোগ,, হেল্পিংহ‍্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি, শ্রদ্ধা ফাউন্ডেশনের সদস্য-সদস‍্যারা উপস্থিত ছিলেন।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংকল্প ফাউন্ডেশনের অন‍্যতম উপদেষ্টা সমাজসেবী গোপাল সাহা, সংকল্প ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদিকা পারমিতা সাউ, পিন্টু সাউ,রত্না দে, নরোত্তম দে,ড.শান্তনু পান্ডা, ইন্দ্রদীপ সিনহা, মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর শহর ইউনিটের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক মৃত‍্যুঞ্জয় খাটুয়া, অমিতাভ দাশ, অরূপ দাস, জঙ্গলমহল উদ‍্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক সুব্রত মহাপাত্র, সুদীপ কুমার খাঁড়া, নরসিংহ দাস, হেল্পিংহ‍্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ সুদীপ্তা দে,শ্রদ্ধা ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন বিকাশ ধাড়া,জয়দীপ ঘোষ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিমা রানা, মুনমুন ঘোষ, বিশ্বজিৎ সাউ,অর্ণব পাত্র,অনীশ সাউ সহ অন‍্যান‍্য সমাজকর্মীরা। পথসভায় বক্তব্য রাখেন গোপাল সাহা,মৃত‍্যুঞ্জয় খাটুয়া, সুদীপ কুমার খাঁড়া, সুদীপ্তা দে প্রমুখ। সভা সঞ্চালনা করেন ড.শান্তনু পান্ডা। কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান সংকল্প ফাউন্ডেশনের সম্পাদিকা পারমিতা সাউ।

শুক্রবার, ৩ জুলাই, ২০২০

আম্ফান বিধ্বস্ত সুন্দরবনে আলো ট্রাস্টের ত্রাণ বিতরণ...

আম্ফান বিধ্বস্ত সুন্দরবনে আলো ট্রাস্টের ত্রাণ বিতরণ 
      
নিজস্ব সংবাদদাতা,কুলতলী, দক্ষিণ ২৪ পরগণা ||
কোলকাতা কেন্দ্রীক ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন আলো ট্রাস্টের পক্ষ থেকে আজ সুন্দরবন এলাকার দক্ষিণ ২৪ পরগণা
জেলার অন্তর্গত কুলতলী ব্লকের বৈকুন্ঠপুর গ্রামের 50 টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হলো। ত্রাণ হিসেবে শুকনো খাবার তুলে দেওয়া হয়। যেমন চিড়া, মুড়ি, বাতাসা, সয়াবিন, সিমুই, বিস্কুট, গায়ে মাখা সাবান, কাপড় কাচা সাবান, কোলগেট, ধূপ, দেশলাই ও মাস্ক। ত্রাণসামগ্রী বিতরণ শুরুর আগে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। পাশাপাশি করোনা আবহে স্বাস্থ্য সচেতনতার বার্তা দেওয়া হয়।উপস্থিত ছিলেন আলো ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা, সমাজসেবী হরিপদ কুইলা, বীনাপাণি কুইলা, নমিতা কুইলা ও সুব্রত দাস।
 সমস্ত শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আগামীদিনে
সুন্দরবনে তাঁদের সংগঠনের উদ্যোগে আরও ত্রাণ সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে বলে জানান আলো ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা।পাশাপাশি কমলবাবু আরও জানান,এই গ্রামের পঞ্চাশটির টির বেশি শিশুর হাতে আগামীদিনে আলো ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বুধবার, ২৪ জুন, ২০২০

মেদিনীপুর প্রান্তিক সংস্থার পক্ষ থেকে ত্রাণ বিতরন

মেদিনীপুর প্রান্তিক সংস্থার পক্ষ থেকে ত্রাণ বিতরন

কনকাবতী; ২৩-০৬-২০২০ || প্রান্তিক সংস্থার পক্ষ থেকে ত্রাণ বিতরন করা হল কনকাবতী গ্রাম পঞ্চায়েত এর ফুলপাহাড়ী গ্রামে ৷ সংস্থার পক্ষ থেকে পারমিতা মণ্ডল , ফারুক মল্লিকরা জানান প্রায় ২৫ টি দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ । এই কাজে সহযোগিতা করেন মনিকাঞ্চন রায় , লোধা সংগঠনের সদস্যা জোৎস্না মল্লিক ।

বুধবার, ২ জানুয়ারী, ২০১৯

প্রকাশিত হল আবহমানের বিশেষ সংখ্যা । নিজস্ব সংবাদ । বাংলা । ০২-০১-২০১৯

পত্রপত্রিকার সংবাদ 
প্রকাশিত হল আবহমানের বিশেষ সংখ্যা  । নিজস্ব সংবাদ ।  বাংলা । ০২-০১-২০১৯ 

সম্প্রতি প্রকাশিত হল আবহমানের নতুন অনলাইন সংখ্যা। এই বিশেষ সংখ্যাটি শুধুমাত্র কবিতা সংখ্যা।
বিশেষ সংখ্যার লিংক- https://abahamanspecialissue.blogspot.com/
কবিতায় আছেন- অলোকরঞ্জন দাশগুপ্ত পার্থপ্রতিম কাঞ্জিলাল গৌতম চৌধুরী দীপক রায় একরাম আলি চৈতালী চট্টোপাধ্যায় বুবুন চট্টোপাধ্যায় চন্দন ঘোষ বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বিপুল চক্রবর্তী মণিশংকর বিশ্বাস অভীক ভট্টাচার্য শুভেন্দু চট্টোপাধ্যায় শুভ্র বন্দ্যোপাধ্যায় হিন্দোল ভট্টাচার্য ওবায়েদ আকাশ সমরেশ মণ্ডল প্রসূন মজুমদার পূর্বা মুখোপাধ্যায় অরিজিৎ চক্রবর্তী দীপঙ্কর মুখোপাধ্যায় মৃন্ময় চক্রবর্তী অমিত সরকার অরণ্যা সরকার সুবীর সরকার প্রদীপ কর কুন্তল মুখোপাধ্যায় পার্থজিৎ চন্দ রিমি মৎসুদ্দি দুর্জয় আশরাফুল ইসলাম রাজদীপ রায় প্রসূন প্রামাণিক অরুণাভ রাহারায় জ্যোতির্ময় মুখার্জি বেবী সাউ বৈশাখী রায় চৌধুরী গৌরব চক্রবর্তী বিধান সাহা দীপ্তিপ্রকাশ দে অভিজিৎ বেরা কস্তুরী সেন স্রোতস্বিনী চট্টোপাধ্যায় ওয়াসিম মাকীম জাভেদ সরোজ দরবার তন্ময় ভট্টাচার্য দেবরাজ চক্রবর্তী পম্পা দেব রাজর্ষি দে ঈশানী বসাক রবীন বসু তন্ময় চট্টোপাধ্যায় রুমা তপাদার শ্রীজাতা গুপ্ত নীপবীথি ভৌমিক
সম্পূর্ণ কাব্যপুস্তিকা- গৌরাঙ্গ শ্রীবাল-এর 'বুনো কচুর ঢাউস পাতা '


  

রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮

চুনী কোটাল সাহিত্য সম্মান ২০১৮ ৷ কলকাতা



কলকাতা ; ২৯-১২-২০১৮ || কলকাতায় কফিহাউসের বই-চিত্র সভাঘরে এক সুন্দর সাহিত্যে সন্ধ্যার বাতাবরণ তৈরি হয়ে ছিল চুনী কোটাল স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে ৷ সাথে ছিল প্রবহমান সাহিত্য উৎসব ৷ চুনী কোটাল ছিলেন লোধ উপজাতির এক সংগ্রামী নাম ৷ এই সম্প্রদায়ের প্রথম গ্রাজুয়েট ছিলেন তিনি ৷ এই উৎসবের আয়োজক প্রবহমান সম্পাদক মৃণাল কোটাল হলেন তাঁর ভাইপো ৷ সকলের বক্তব্যে বার বার উঠে এসেছে প্রয়াত চুনী কোটালের জীবনকাহিনির কথা ৷ উঠে এসেছে এইসব উপজাতি সম্প্রদায়ের পিছিয়ে থাকার নানান দিক অন্বেষণের সূত্র ৷ মৃণাল তাঁর বক্তব্যে বলেন, " চুনী কোটাল এক সামাজিক অবক্ষয়। এই লড়াই সকলের নারী ও শিক্ষার পাশপাশি সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন।" অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ৷ রবীন্দ্র গবেষক ও জাতীয় শিক্ষক ডঃবিবেকানন্দ চক্রবর্তী ৷ নলিনী বেরা বিনোদ ঘোষাল ঋজুরেখ চক্রবর্তী রেহান কৌশিক অর্ণব সাহা অজিতেশ নাগ প্রমুখ ৷ সংগীত পরিবেশন করেন রিদ্ধি লাহিড়ী ও অপূর্ব সামন্ত ৷ আবৃত্তি বৃষ্টি মুখোপাধ্যায় ও পূবালী ধর ৷ কবিতা পাঠের মধ্যে দিয়ে অনবদ্য সেজে উঠেছিল এই স্মৃতি সম্মান অনুষ্ঠান ও প্রবহমান সাহিত্য উৎসব - ২০১৮ ৷ প্রদান করা হয় সাহিত্য সম্মান ৷ সেগুলি এইরূপ~
মনোরঞ্জন ব্যাপারী"
 চুনী কোটাল স্মৃতি সম্মান২০১৮
রোশেনারা খান চুনী"
 কোটাল স্মৃতি সম্মান ২০১৮
রাখি নাথ কর্মকার "
চুনী কোটাল স্মৃতি সম্মান
বেবী সাউ" ( উনি কাজ থাকার জন্য আসতে পারেন নি।।
উনার জন্য শুভেচ্ছা।)
চুনী কোটাল স্মৃতি সম্মান২০১৮
----------%--------%-----------%------
চুনী কোটাল সমাজকৃতি সম্মান২০১৮
প্রাপক- সুব্রত মহাপাত্র
চুনী কোটাল সবুজপত্র সম্মান- ২০১৮
প্রাপক - শব্দ সাঁকো
কথায় কথায় সামাজিক বঞ্চনা নানা সমস্যার দিক তুলে ধরে নানা ভাবে সকলে।।
আগামী দিনে এই প্রচেষ্টা আরো বড় করে চুনী কোটাল কে সকলের সামনে উপস্থাপনের মধ্য দিয়ে,নারী শিক্ষাকে আরো দ্রুততম ভাবে সামজে ছড়িয়ে দেওয়ার তাগিদ চুনী কোটাল।।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...