"আ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
"আ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

শব্দব্রাউজ ১৫২ || নীলাঞ্জন কুমার

     শব্দব্রাউজ ১৫২ || নীলাঞ্জন কুমার



 

 শব্দব্রাউজ ১৫২ । নীলাঞ্জন কুমার


তেঘরিয়ার বিপাশা আবাসন কলকাতা ১৫।৪। ২০২১সকাল ৮টা ১০মিনিট । পয়লা বৈশাখে যতই দাবদাহ আসুক,  গোটা দিন সব ভুলে কাটিয়ে দেওয়া যায়  ।  শুভ নববর্ষ বলতে বাধা থাকে না ।


শব্দসূত্র  :  এসো হে বৈশাখ


এসো বৈশাখ,  নতুন হয়ে
এসো আনন্দ,  সারাক্ষণ
এসো শান্তি,  এই কামনা ।


এসো হে ,   নব আনন্দে
এসো হে,  জীবনানন্দে
এসো হে,  উচ্ছ্বলতায় ।


এসো বৈশাখ,  নব আহ্বানে
এসো বৈশাখ,  সুখময়তায়
এসো বৈশাখ,  বৈচিত্র্যের আনন্দে । 

বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

চ্যাটমোড-এ লেখা কবিতা || অভিজিৎ দাসকর্মকার || ৪]

 চ্যাটমোড-এ লেখা কবিতা

অভিজিৎ দাসকর্মকার



৪]


বাম দিকে হেলে রয়েছে বৃহস্পতিবার | বাইরে,পাড়ার লেনে,শীতের অক্ষরবিন্যাস | মচমচে ভাষায় বাসন মাজা চলেছে |

টিভিতে প্রশারিত হচ্ছে ↓

ওয়াসিং পাওডার~বিবেক 

, কূটকচালি থেকে দ্যায় আরাম;এবং

পিছনে কাঠি করা,আরাম কা মামলা হ্যায়


ও মা রে___

এ-পাশ /ও-পাশ /ধপাস করে স্বপ্নের মধ্যেই চুল পড়েছে | আহ্লাদী নাভির পাড়ভেঙে নদী বইছে | পাতার পর পাতা চিত্রনাট্য ↓

  চড়ুইভাতি 

   স্যালাড

চড়তি যাওয়ানি,

তারপর কবিরাজি দোকানে হুশ খেয়ে, চৈতন্যে দেখি

ঘড়িটির সাথে অকাতরে জলজ্যান্ত রাত রাফ-খাতায় অবসর নিচ্ছে |



বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ৯৫ || নীলাঞ্জন কুমার || "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৯৫ || নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা


শব্দব্রাউজ ৯৫। নীলাঞ্জন কুমার


তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ৩।২।২০২১ সকাল ৯টা ৫০ মিনিট । ' আহ্বান ' শব্দটির ভেতর আন্তরিকতার ছাপ লেগে থাকে । স্থির লক্ষ্য নিয়ে আহ্বানকে  কি উপেক্ষা করা যায়?  সে কারণেই তো মানুষ একজোট হয় । নতুন জীবন গড়ে তোলে ।


শব্দসূত্র  :  আহ্বান শোন আহ্বান


মাঠঘাট বন পেরিয়ে যে আহ্বান ছুটে চলে,  সে কখনো কি দাঁড়ায়?  তাই সর্বত্র গর্জন ওঠে ক্ষোভে বিক্ষোভে  । মানুষ যা চায় তা পায়না বলেই মানুষের সামনে আহ্বান এগিয়ে আসে । মানুষ পথে নামে । শ্লোগান দেয় আর আহ্বানের গান গেয়ে ওঠে । কার কোন আহ্বান টেনে নিয়ে যাবে মানুষকে,  সে কি কেউ আগে থেকে বোঝে?  মাঠ ঘাট বন পেরিয়ে তাই ছুটে চলা,  আহ্বানের সঙ্গে মিশে বাকি সকলকে আহ্বান জানাতে ।


শোন,  যে পদধ্বনির জন্য আজও অপেক্ষা তার শব্দ এলে সব সিদ্ধিলাভ  হবে । শোন,  সব কিছুকে উপেক্ষা করো না । আহ্বান শোনার জন্য কান পাতো । তবে ফলাফল পাবে ।



আহ্বান করো । ডাকো । যত জোরে পারো । দেখবে তোমার সামনে সকলে।





বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৫৪ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৫৪

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা


কুবাই ব্রিজ; ২৭-০১-২০২১; সন্ধ্যা ৬:৩৮; সেকুজেন-এ টিপ ৷ তোমাকে করে তুলছে ৷ ডিজিটাল ৷৷ ভালো ৷ হয়ে উঠেছো ৷ ডিজিটাল ৷৷ স্বাস্থ্যসাথী কার্ডের চিপ ৷ ব্যাংক-এর পাশবই ৷ আর এসবের সাথে সম্পর্কিত লম্বা লাইন ৷ হাসছে ৷৷ হাসছে ৷ তোমার পরিণতি নিয়ে ৷৷ তোমরা হাসছো ৷ কখনো কখনো ঝগড়া করছো ৷ রেগে যাচ্ছো ৷ মজা করছো ৷৷ তোমরা তো দেখছি পাগল !! তোমাদের পাগলামিও ডিজিটাল ৷ ফোন ক্যামেরাই বন্দী হয়ে ৷ মিডিয়ায় ৷ ছড়িয়ে যাচ্ছে সব ৷৷ দ্রুত ! হা হা হা || শান্তি ||

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...