অভিজিৎ দাসকর্মকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অভিজিৎ দাসকর্মকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

চ্যাটমোড- এ লেখা কবিতা || অভিজিৎ দাসকর্মকার || Chatty Poems, Avijit Das Karmakar

চ্যাটমোড- এ লেখা কবিতা 

অভিজিৎ দাসকর্মকার 


...আর





গাছ ) ছায়ায় রাজস্থানি কাজ ( ভাগফল cos 90°

        ______________________

          ভাগশেষ ≠পরিধির সন্ন্যাস [স্ত্রী-কৈশোর]

আর

{ অপেক্ষা } ব্রহ্মচর্যে || প্রতিবিম্বে ‍uncont‌‌‍rolled biology‌ ‌


হাতে রইল (কথোপকথন) + পুরাতন মোবাইল নম্বর 

= নিষ্পাপ সময় { কান্না }


একটু আহ্লাদ দিতেই যে চাঁদটি (↑) ঈশান কোণে


তার Hemocyanin-এর  (০)ফলে ঘুমোতে চায় হৃদবাসী কথা...


Blackboard || স্বর ( বর্ণ+ধ্বনি)  ≠ ব্যঞ্জন ( বর্ণ+ধ্বনি) = বাক্য = principal = 8K  পারিশ্রমিক

বুধবার, ২৮ জুলাই, ২০২১

চ্যাটমোড- এ লেখা কবিতা || অভিজিৎ দাসকর্মকার || Chatty Poems, Avijit Das Karmakar

 #জীবন [স র গ ম] ~ চ্যাট (ক)+বিতা

@অভিজি(ত্) দাস~(কর্ম)কার




ছন্দে (ভাসতে) ভা~স~ত~এ

মনে হয়→খরস্রোতা অ্যালজোলামের [ভিতর]

ছোট ছোট সভ্যতা≈ সা |রে|গা|রে|সা|~,তবুও 

অনাসক্ত ≥ যৌবন-এর সাথে {ঘাম আর (+) বীর্য}

সভ্যতার নীচে  ঠিক মৃত[∝]-ও নয়,অথচ

বিরতিহীন ব্রহ্মচর্য-এ 

(বিষ্ণুপুরি বন /কার্লমার্কস/ফ্রয়েড) এবং

ভিষণ জীবিত ∛ of [জটিলতম সঙ্গম], ~এরপর 

∵নিশ্চিন্তে বর্ণগুচ্ছ ≠ [লবনাক্ত] তৃষ্ণা এবং 

ছোঁয়াচে অভিশাপ ≤ অফুরন্ত নিসর্গ ওয়েব, তাই ~

এসো সিরিজে বসি,আর

↓↓

শরীরের সাদা কাগজে জল দিই সবুজ

ক্রা| সু | লে | সি, আর অনন্ত 

চুনসিয়াম খসে পড়ুক রে ||গা ||মা ||গা ||রে ||~

রবিবার, ১১ জুলাই, ২০২১

...আর || অভিজিৎ দাসকর্মকার || চ্যাট মোড- এ লেখা কবিতা, Chat Mode poems

অভিজিৎ দাসকর্মকার || 

চ্যাট মোড- এ লেখা কবিতা, Chat Mode poems



...আর
অভিজিৎ দাসকর্মকার 

গাছ ) ছায়ায় রাজস্থানি কাজ ( ভাগফল cos 90°
        ______________________
          ভাগশেষ ≠পরিধির সন্ন্যাস [স্ত্রী-কৈশোর]
আর
{ অপেক্ষা } ব্রহ্মচর্যে || প্রতিবিম্বে ‍uncont‌‌‍rolled biology‌ ‌

হাতে রইল (কথোপকথন) + পুরাতন মোবাইল নম্বর 
= নিষ্পাপ সময় { কান্না }

একটু আহ্লাদ দিতেই যে চাঁদটি (↑) ঈশান কোণে

তার Hemocyanin-এর  (০)ফলে ঘুমোতে চায় হৃদবাসী কথা...

Blackboard || স্বর ( বর্ণ+ধ্বনি)  ≠ ব্যঞ্জন ( বর্ণ+ধ্বনি) = বাক্য = principal = 8K  পারিশ্রমিক


*


শনিবার, ১০ জুলাই, ২০২১

চ্যাট মোড-এ লেখা কবিতা || অভিজিৎ দাসকর্মকার || "আই-যুগ"-এর কবিতা, Chat Mode

কবিতা ২১০০

অভিজিৎ দাসকর্মকার 



কবিতা ২১০০

অভিজিৎ দাসকর্মকার 

                                                                       _____________

শরীরময়-[ যাপন + ছায়াপথ of (আষ্টেপৃষ্টে) x আদর ] = নতনাভিতলে { রজনিগন্ধা } ∞ বেনারসি +সাদা ambassador 


মাটিতে  বি~(ক্ষত) √দৃষ্টি 

---------------------------------------- = প্রতিনিয়ত তুমি ঘুমিও 

প্রতিবিম্বে ↓(ঝুলন্ত) পরাগরেণু


আমি শুয়ে আছি || অস্তিত্বের সর্বশেষ নির্বাচনি চিহ্নে ®


একটুপরেই প্রাচীন কক্ষপথের ৫৪° সূক্ষ্মকোণে দাঁড়িয়ে থাকবে তত্ত্ব, 

     যার ℅ পরিচয় ≠ + A(জন্ম) - [ B ( অহং) - C ( মৃত্যু) ]



*

শুক্রবার, ৯ জুলাই, ২০২১

~নিউক্লিয়াস,এবং || অভিজিৎ দাসকর্মকার || চ্যাট মোড-এ লেখা কবিতা, Chat Mode poems

 ~নিউক্লিয়াস,এবং

@অভিজিৎ~দাস[কর্(ম)কার]



(০)~এর শূন্যাঙ্কে

ফিশন→একাঙ্ক নিউক্লিয়াস 

মুখের অবয়ব|(~ভেতরে বাগান)>সহজিয়া কবিতায়

{পাখি ওড়ে

চুল ওড়ে}→কথাও

এখন

(১)~~

মাথার (ভেতরে)~দাদা কবিতার কিচকিচানি 


সর্বহারা সন্ধ্যায় (প্রোটিন)÷(লিঙ্গ)+বাতাস

≈ স্ফুলিঙ্গ~~~

এখন 

(২)~~

কাঁপন ≥অভিধান, তবুও 

(% প্ল্যান-ই) মিশে যায় অণুবাগানে,আর

কষ্টের অঙ্ক-বিজ্ঞানে,তখন

আবেগের ফাঁকে~

সেলুলয়েডের ফ্রেম (↓)

দুলন্ত কাচ,অথচ

এখনো 

(৩)~~

চোখের স্বরবর্ণে দুরুদুরু সংসার /

ভাজিত বুকে (শুকনো চর্বির) স্নেহ জাতীয় ঐক্য 

~~~ককটেল~মর্টেল~(আর) ঝিরিঝিরি বৃষ্টি [↓]

℅ (রাস্তা)~ধূ ধূ প্রান্তর

এখন

(৪)~~

আমি এবার 

প্রচন্ড নেশায়→{বমি} করছি≈তুমি কুয়াশা (.....!...!..!....)

(~)সাইরেন নিয়ে 

গজ...গজ.....ফাঁক [maintain] করে এগোচ্ছো~~,অথচ


(৫)~~

বাতাস কলমে (কলমে) শব্দ হয়ে বইছে

মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

অভিজিৎ দাসকর্মকার | চ্যাটমোড-এ লেখা কবিতা | Chat Mode, Avijit Das Karmakar

 # চ্যাট~ব্রাউজ(মোড)

@অভিজিৎ| দাসকর্~মক(আ)র




রেড সিগনাল ||কৌলিন্য মুখোশপরা

মনুষ্যসমাজ [➤] সাবলীল↓

তবুও স্যানিটাইজড

লাল~সবুজ লেবেল ক্রসিং ≈ ঘাম চাপা রুমাল

আদর (cos 90°) || অনায়াসে ফুড়ুৎ(~)

অথচ একপশলা স্বেদনঠোঁট

সাধারন ঘুমগুলো [ ≠ ]  টানটান সময়

ঘাড় ঘোরায় ➤ অর্বাচীন

তাহলে tan 90°= অমিমাংশিত মহব্বতেঁর বাজনা[ ♪ ]

ঠিক ধরেছো,আমার প্রতিবিম্ব || সুদ কষা অঙ্ক

কাল বিকেলেও ↓

ভ্রূর নীচে সাদা-কালো রাত

আর,ভ্রূণের ভগ্নস্তূপ নিয়ে এগিয়ে ( ➤) চোখ | কালসিটে


নিশ্চুপ চোখের কথারাই || দাঁড়িয়ে↓

ঠকাচ্ছিল ≈ গভীর আওয়াজ

তাদের, নত মাথা | সুজনভাজনেসু



*

শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

চ্যাটমোড-এ লেখা কবিতা অভিজিৎ দাসকর্মকার

  চ্যাটমোড-এ লেখা কবিতা

অভিজিৎ দাসকর্মকার



৬]


পকেটের নক্সায় চালচুলোহীন রাত | মননের ভিতর শটশার্কিট |

ভালোবাসা = 2πr ≠ অতিরিক্ত ডাউটফুল চরিত্র

শরীরের বিষমবাহু প্রবচনে বাবাজীকা গ্যান

জ্ঞানের বিনিময়ে > খিদে 

নাইটক্লাবের পিছন-ঘরের দেয়ালে পিছন হয়ে দাঁড়ানো

||

  মনের নীল কোণে মানবিক প্রশ্রয়ের মহিষ & অসুর

focus দূরত্বে দাঁড়িয়ে খোবলান মাংস


আমি (এখন) = সম্ভাব্য মানিসক অন্ধকারে ঢেলে দেয়া শরীর |

বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

চ্যাটমোড-এ লেখা কবিতা অভিজিৎ দাসকর্মকার

চ্যাটমোড-এ লেখা কবিতা

অভিজিৎ দাসকর্মকার


৫]


আবদ্ধ শীত | কলাপাতা রংয়ের অজ্ঞাতবাস |

||

বাড়ির পাশে উস্ কে দেয়া বোকামো 


ঝুরঝুরে মানিব্যাগের কোণে মাথা গুঁজে রয়েছে ↓

হিসেবের গরমিল, অথচ

চলনে বলনে বেসামাল ভাতঘুম ~তার ভিতরে পুলকবাবুর লিরিক্যাল কথাবার্তা ↓

   আর, 

প্লাস্টিক জোনের কাছে দাঁড়িয়ে শপথ নিচ্ছে শরীরের ভাব-সম্প্রসারণ→



মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

চ্যাটমোড-এ লেখা কবিতা-৩ || অভিজিৎ দাসকর্মকার

 চ্যাটমোড-এ লেখা কবিতা

অভিজিৎ দাসকর্মকার




৩]


পকেটে,পকেটে গালিগালাজ | জিভের টসটসানি ↓ 

পালসরেট বাড়ছে

||

    কবিতা হয়ে যাচ্ছে 


দহলীজের বাইরে কিছু সিম্বলিক নায়িকার কোমরের মোচড়

|

U-TURN নিয়েছে মন &~

নদীর আদরে,গোদার ছবিতে অনধিকার প্রবেশ এখন ডরমেন্ট

| চাবুক e-KYC লাগবে |


এবার কাগজের অন্ধকারে, আস্তে আ-সতে চায় ডরপোক শব্দরা |


আমি ফোল্ডারে ফুটেজ সম্মত সালাম-এ-ইস্ক এবং হ্যান্ডজব রেখেছি দস্তানার ভিতর |


যাহ্ (!) সব কী বলা হয়ে গ্যালো?—ক্যানোনা,

প্লাজমায় দরিন্দগী কাৎরা কাৎরা উসখুস করে চলেছে |




সোমবার, ১২ এপ্রিল, ২০২১

চ্যাটমোড-এ লেখা কবিতা || অভিজিৎ দাসকর্মকার

চ্যাটমোড-এ লেখা কবিতা

অভিজিৎ দাসকর্মকার



২]


ঘটনাগুলো ব্রেশিয়ারের অন্ধকারে আত্মসমর্পণ করলো | পিয়ার্স সাবান মাখবো ~(?) ~নাকি আরো গভীর রাতে, লাফ মেরে সাদা কাগজে ন্যাগিং করবো


চলো, ঝাঁপ দিই | লাফ দড়ি / টানাটানির হিসেবে ঢেউয়ের গার্গেল |


ড্যাবড্যাবে সাওয়ার~ অঙ্গ ছেড়ে পালিয়ে যাচ্ছে প্রত্যঙ্গের হোমো-বাথ সিন | 

মনের পাশে বিস্তীর্ন সীমাবদ্ধতা | ডুয়াল সিটিজেনসিপ পাওয়া সদ্য বয়ঃসন্ধি | দরকচা দৃশ্যগুলো শরম-হায়া হারিয়ে ~চুনরি/ সিসিটিভি /য-ফলা ভেঙে 

||

বিছানা করা হচ্ছে,→ এবার 

\

নহবত 


শনিবার, ২ জানুয়ারী, ২০২১

#চ্যাটমোড 3G || অভিজিৎ দাসকর্মকার || "i-যুগের" কবিতা

 #চ্যাটমোড 3G

অভিজিৎ দাসকর্মকার 



হঠাৎই বেয়াদব হলো রাত ≈ ↓

বি.পি.এল দড়িতে বিছানা মাখা চাদর


দূরে, ক্লান্তি, ব্রাহ্মণ্য লাভ করছে | আরো দূরে,বাসি ঘুমগুলো খাঁটি বিকেলের বেঞ্চে বসে | চিনে বাদামের চিনচিনে আওয়াজ~ বাতিল হওয়া নোট | 

শীত, তাই কিছুই টকে যায় নি ~

↓ চিন্তাগুলোর পিছনে অন্ধকার লাগছে? 

আসলে ~ ছাউনির অবয়বে বইছে ১টি মরানদী | কারণ জামার কলারের নীচে সরু সরু আলপথ আমাকে সেলাই করে রেখেছে |

 

সকাল | শূন্য | ক্যাটস আই / কেতুর টানাপোড়েন | বিপন্ন গণিত |

অথচ 

ভুল শব্দ খুঁজতে সরাসরি নাভিতে লাফ | 

মহামান্য অডিয়েন্স↓

বাথটাব & সাবান ফেনায় তাপমাত্রা অজ্ঞান হচ্ছে

আবার রি-জ্ঞান লাভ করছে  




শনিবার, ৭ নভেম্বর, ২০২০

ক্যালেণ্ডারের পাতায় || অভিজিৎ দাসকর্মকার || কবিতা

ক্যালেণ্ডারের পাতায়

অভিজিৎ দাসকর্মকার



 | কীভাবে রাত আস্তে আসতে থাকে ঘড়ির ন্যাড়া পাঁচিল ধরে | চতুর দেয়ালে লঘু মস্তিষ্কের চটচটে ক্যাটালগ | সমস্ত আয়াস ১৮০° ভূগোল হারিয়েছে|যদিও শব্দকর্মী ≈অভিজিৎ দাসকর্মকার 

↓হঠাৎই

সেতারের সুর থেকে জন্ম নিল কারুবাক লগারিদম | আবহ সংগীতে হাসছে গব্বর সিংয়ের সেই মোহিনীময়তা | 

[ * jodio eta akta satire dhormi sabdo bola holo ]


ধারাপত/ সমানুপাত/ সিঁড়িভাঙার সাথে~চলতে চলতে, ইঁউহি কোই মিল গ্যায়া থা,আর এভাবেই 

শরীরের আলগোছে পাল্টে যেতে দেখা গেলো ঐকিক নিয়ম, নিয়মের পিছনে মাঝরাতের আবছায়া মরণদশা, তার সাথে একটু হলুদ/ কুসুম গরম জল, এবং জিনাত সুন্দরীর পিঠে বিন্দু বিন্দু জলকণা আর 

উন্মুক্ত ভোরের বুক থেকে খোসে পড়ছে যুবতী আঁচল, আঁচলের ফাঁক থেকে উঁকি দিচ্ছে ত্রিকোণমিতি |


ক্যালেন্ডারের পাতায় গলনাঙ্ক নামছে শতকরা হারে,তখনও 

কিন্নরের নাচে মিশে যেতে দেখা যায় নদীটির অনিবার্য স্রোতের অনুকূল প্রতিকূল অবস্থা,অথবা 

সরল সুদকষা পেরিয়ে উভচরী খাতার পাতায় অভ্যস্ত পায়চারি করতে, অথচ 


কাউকেই কিছু বলছে না |এদিকে দিন সংখ্যা বেড়ে যাওয়াতে, পাঠক সংখ্যা অসমান চোখের শব্দে প্রতিফলিত হচ্ছে,আর ওদিকে  দূরদর্শনে অনর্গল গেয়ে চলেছে এপাড়ে তুমি রাধে ওপাড়ে আমি |

বুধবার, ৭ অক্টোবর, ২০২০

# পাঁচটি [ শালার ] ব্যবস্থা,আর দরিন্দগী || অভিজিৎ দাসকর্মকার || কবিতা

 # পাঁচটি [ শালার ] ব্যবস্থা,আর দরিন্দগী

অভিজিৎ দাসকর্মকার 



নির্ভরশীল রাস্তার দু'দিকে সুনশান নেপোলিয়ন সাম্রাজ্য, সংহিতা-র  ভাগ নিয়ে স্পাইনাল কর্ড, কর্ড লিভার অয়েল,

এবং

দ্বিতীয় সারির লিভার চেপে যে মেয়েটি রাত্রি যাপন করেছিল হ্যালোজেনের নীচে, লা হল বিলা কুওয়াত্____

ওরা অঙ্গপ্রত্যঙ্গে মহাজনপদের গোনাগুনতি ১৬টি আঁচড় দিয়েছিল___


কলিঙ্গের ময়দানে চণ্ডাল অশোকগাছের দরিন্দগী, টস টস করে পড়েছে সারা মৌর্যযুগ ধোরে__


জানলা থেকে দেখছো(?) মৌজ~ মস্তি~মনে মনে খিস্তি ~হায়নাদের হাসি আর মহিষাসুরমর্দন, উফ্ 

এরপরও

গীতগোবিন্দ বিবর্তিত ~রঙ্গবতী / গজনীর গোড়ার মাটিতে টেবিল বিছিয়ে বসা তুঘলক বংশীয় indecisions , এবং

জিন্দাপীরের প্রাচীর থেকে লক্ষ্য করছে, ওরা 

অন্তর্বাস 

জন্মপথ

বীনা অনুমতিতে একেরপর এক  ভিতরে আসা যাওয়া

↓ হে ঈশ্বর দাগে দাগ বলাচ্ছো (!)


ঝুল পড়া মুকুটহীন রাজার অদর্শলিপি/ গলা চেপে বসা ফাঁসি /নারী ≈ জন্মভূমি 

হাতে রইল

শুধু পাঁচটি [ শালার ] ব্যবস্থা, আর

খাঁ খাঁ করছে দীন-ই-ইলাহীর অক্ষর, এবং

পূর্বাহ্ন ৭:৪৩ মিনিটের পরের অনিবার্য জ্যোৎস্না-শরীরের দহন



*

সোমবার, ৩১ আগস্ট, ২০২০

#অসম্ভব কবিতা কবিতা পাচ্ছে || অভিজিৎ দাসকর্মকার || কবিতা

#অসম্ভব কবিতা কবিতা পাচ্ছে
অভিজিৎ দাসকর্মকার


                 রাত ১০:৩৯
কবিতা লিখবো।
 তাই দই বসিয়েছি।
 ভাবনারা প্রতিফলিত হচ্ছে বৃষ্টিচ্ছায়া অঞ্চলে।
       
                 রাত ১০:৪৭

অনর্গল বয়সের শুকনো পাতাগুলো ছাগলে মড়মড়িয়ে চিবিয়ে চলেছে সেই চোল বংশের রাজত্বকাল থেকে।

                 রাত ১০:৫৩

তৃষ্ণার ভিতরে সভ্যতার বিনির্মান হয়ে আসছে তরাই উপকূল থেকে ব-দ্বীপিয় সমভুমিতে।
 মগজের ভিতরে শিল্প-সমৃদ্ধ অঞ্চল শব্দ গড়িয়ে দিচ্ছে। আর আলাই দরওয়াজা খুলে রাজনৈতিকভাবে ঢুকে পড়েছে ১টি অ্যালুমিনিয়ামের খনিজ আর
প্রভাত চৌধুরীর কবিতা।

                 রাত ১০:৫৬

তাতে সমস্ত ল্যাকটিক অ্যাসিডের অম্লশোধনাগারে স্নায়বিক অক্ষরগুলো মেগাস্থিনিসের খোঁজে
  টেবিলল্যাম্পের আলোর সেই কবেকার পুরনো সরলরেখা ধরে আস্তে আস্তে পশ্চিমবাহিনী হয়ে সার্বভৌম এবং সমভাবাপন্ন সাদা দাগ টানা কুমারী খাতায় চলে এসেছে——

                 রাত ১০:৫৯

    আমার আর খাতার মধ্যে ভৌগলিক সাদৃশ্য দেখা যাচ্ছে।
আমি জুলাই মাসের ইমারত ঠেসিয়ে একশালা বন্দোবস্তে ক্রমশ বিশ্বাসী হয়ে পড়ছি। আর দুধ জমতে জমতে দই তৈরি হয়ে চলেছে___
  অসম্ভব কবিতা কবিতা পাচ্ছে



*

সোমবার, ১৭ আগস্ট, ২০২০

চ্যাটমোড | ভয়(?) জিত→ || অভিজিৎ দাসকর্মকার || তথ্যপ্রযুক্তি যুগের কবিতা

চ্যাটমোড | ভয়(?) জিত→
অভিজিৎ দাসকর্মকার




A.

 ১টি প্রতিসৃত পথ
ক্ষয়াটে মনকোষ : হ্যালোজেন সন্ধ্যা
→ সময় = হারানো মালকোশ
                               ↓
                                অন্তঃ (সত্ত্বা) | পিচ্ছিল পথে
B.

রেডিয়েটেড চাঁদ ≠ মনোকলার ইচ্ছে
ধ্রুপদি সন্ধ্যে ≠ লালন গান
অশান্ত কৃষ্ণকলী (০) পথে মেঘলা আঁচল
→| মোড়াম || মেঘমল্লার

C.

সা-পা (.) তে ঝিমানো তানপুরা
৫টি 🔺 দিয়ে 🔲 পরিবার
আমি(?) | তুমি(?) |সে(?) | তাহারে(→)
তবুও O2↑ বিক্রিত ~জলজ মলাট

সোমবার, ৩ আগস্ট, ২০২০

#১টি তোল্লা না দেয়া কবিতা || অভিজিৎ দাসকর্মকার || কবিতা

#১টি তোল্লা না দেয়া কবিতা
অভিজিৎ দাসকর্মকার



রাত এখন অনেকটাই লঘু । পাশপকেটে এনভেলপ মুড়ে রাখা অনেক আগের থেকে ভালো লাগা কিছু মুহূর্ত, শিহরিত ব্যাসবাক্যসহ ক্ষতচিহ্ন ঘেঁষিয়ে দাঁড়িয়ে।

  এই অসংখ্য গণিত টোকা রইল শহরের গোঁগানিতে।
  যা তা পরিস্থিতি চলছে আজকাল পশ্চিম দেয়াল বরাবর।

এতো শরীর শরীর করা হচ্ছে, কারণ গোটা শরীরেই কাঁথা সেলাই করা হয়েছে আর ঝমঝম করে কতো বানান ভুল স্রেফ জলকাচ করে অবয়বের নিচে মেলা___
এ সমস্ত খনিজ শব্দরা ব্রীজ হয়ে দাঁড়িয়ে।

জনগণ। তলপেট কুঁনিয়ে ওঠা। চশমার ফাঁকের তোল্লা দেয়া কথা।

সেই কবে থেকেই সিনেমায় বৃষ্টি হলে গাঢ় শরীরে বিষ্ণুপুর সাজানো হয়ে যায় অথবা বিকেলের রাস্তায় ঝাঁপিয়ে পড়া বর্ষার ক্যাটস্-আই দৃষ্টি।
দূরে পোলা তো নয়,সে আগুনের গোলার টুকরো টুকরো শব্দ আর বাড়ি ফেরার রসায়নযুক্ত সময়ে ৪:৪০ এর সুপার ফাস্টের ৯৫ টাকার টিকিট হাতে কফি with উর্বশী অথবা মাধবী সিরাপ খাওয়া চলছে____

*

শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

কবিরাজি হাওয়া বদলে ব্যস্ত অভিজিৎ দাসকর্মকার

কবিরাজি হাওয়া বদলে ব্যস্ত
অভিজিৎ দাসকর্মকার


নিরিবিলিতে নিজের বিবর্তনের বৈঠা বেহালায় গা ঘষে , আর   আনছুয়া ঐকিক নিয়মের ২-কাঠা জমি-জরিপের বাইরে
আনদেখা স্নান-মহিলা নিয়ে নিউরোন চর্যাপদ পড়ে এবং

ভুনা অন্ধকারে বিড়াবতীর যুবতী-জ্যোৎস্নারা পায়ে আসছে,
আবার সরে যাচ্ছে___

উল্টোদিকের সংবাদ এখন বিশেষ বিশেষ রূপ ধারণ করেছে

দূরদৃষ্টিহীনতা ক্রমশ দক্ষিণ দিক হয়ে ক্লাবের বিবির কোলে কবিরাজি হাওয়া বদলে ব্যস্ত,
বিধ্বস্ত ধারাপাত রোদের আস্তিনে অদৃশ্য জাবর-ঘুমে;
ঘুমের ঘোরে নিষিদ্ধ স্নায়ুচর, এবং
দক্ষিণি দরজায় মালতি কাকীর ঠকঠকানি, গায়ে অসম্ভব সুন্দর জ্যামিতিক গন্ধ
নাসারন্ধ্র
পালসবিট
রক্তদানার রসুইঘর
পেরিয়ে পেরিয়ে নৈর্ঋতশূন্যপুরে পৌঁছে গেছি, অতঃপর
সিগারেটের টান আর
মনের প্রবণতা মিত্রমৈথুন করছে, এবং

গ্রামের আলপথের অবতলে চোরি ছুপে কোকিলটি হাঠাৎই আবাধ্যপনা সুরু করেছে____


*

শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

গম্ভীর জ্যামিতি আর ভুগোল গড়ে চলেছে____ || অভিজিৎ দাসকর্মকার || কবিতা

গম্ভীর জ্যামিতি আর ভুগোল গড়ে চলেছে____
অভিজিৎ দাসকর্মকার 

আমার মগজের ভিতর ব্রেইল আর ওয়াসিং পাওডার মুন্নি, আস্তে আস-তে তাকায় এবং প্রবেশ করে_______
কারণ রেটিনার পিছনে অন্ধকারের কতোটা পজিটিভ ফেস আর
বুকের অবয়বে বাঁদিকের যন্ত্রণাটাও কতোটা চিনচিন করে।
তারা জানে না আজ কতোটা উভচর চোখের ভাষা___
কারণ, আজ এখানে মেয়েরা এসেছিলো।
  সমবেত ভাবে নদীটির পাতা উল্টাতে উল্টাতে গণতন্ত্র এবং আমাকে কয়েকবার আনকোট দেখেছে
     কখনো নাগাসাকিভাবে উলঙ্গ প্রতিবিম্বিত হতে দেখেছে।
অবাস্তব কিছুই না। যতবার চুপসে গেছি, পাশের বেঞ্চে বসে সেই জুলুষকালের শতপদী শারীরিক ছায়া-মন পড়ে থাকতে দেখেছি।

আমি পাশবালিশের সাথে ম্যানিকুইনকলোনীর অঙ্গ ও উপাঙ্গের  আবদ্ধ আবদ্ধ বরফ সদনে
চিঠিবক্সে ডাক-শব্দ হয়ে, এমনকি
পূর্ণিমাভর্তি ফারাক্কা জ্যোৎস্নায় জেন্টেল, ড্রপ ড্রপ করে চোখে আর কলারে দিয়েছি ____
ঠিক তারই অবাস্তব স্টাইলের সাথে দামী হ্যান্ডলুম এবং ত্বরণ ছাড়ানো হ্যান্ডসেক করে চলেছি
চতুর্দশপদী ইকুয়েশনগুলিতে আতর আতর স্নায়বিকতা অথচ
 পিওনহারা কবিতাগুলো ক্যামন গম্ভীর জ্যামিতি আর
ভুগোল গড়ে চলেছে____

*

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

আমার মগজ নোটোশন দিচ্ছে ____ || অভিজিৎ দাসকর্মকার || কবিতা

আমার মগজ নোটোশন দিচ্ছে ____
অভিজিৎ দাসকর্মকার 


আমার ভিতর ১টা দরিন্দগী দৌরাত্ম্য করছে———

ভাবা যায়, শসা ৩৫ টাকা কিলো সেটাও বলছে না!
অথচ কতো বেসগীটারে লোনাভালা বা তুর্কির ইভিনিং গাজনের সবই চারণভূমিতে ছড়িয়ে।
  প্ল্যানচেটে আনা হয়েছে লুই পাস্তুরকে। তারজন্যও
৫কেজি চাল ১কেজি ডাল, আর

বিদ্রূপাত্মক ভাবে ওয়াইসপ, ট্যাক্স, টোল চালিয়ে যাচ্ছে__

মুড়িতে ৬০ টাকার প্রকল্প হিসেবে দেখা যাচ্ছে গুটেনবার্গ সমকোণে ঠেস দিয়েছে
 ওনার ৬ ঘন্টা জল খাওয়া, হিসি করা বন্ধ। তবে
ইনসিওর্ড আছেন এটাই স্বপ্ন____

 এবার বুঝছি আমার মগজ নোটোশন দিচ্ছে ____

১]  গৃহশিক্ষকতা ≠ সব্জি বিক্রেতা
[ আনটিল লকডাউন উইথড্র ]

২] সেলুন চালক = মোটরগাড়ীর খালাসি = ৯X ৩বেলার
পাত
[ পেট, রাগ করে পিঠে চিটিয়ে গ্যাছে, অথচ বিন্দাস ]

একটা গালি দিতে ইচ্ছে করছে।
কিন্তু পেলবতা মেখে ম্যারিগনেট হয়ে আছি। কবিতা____
 আমার শিক্ষকরা বলেন কবিতায় অভিজ্ঞতা দাও,গালি নয়।

বিষমবাহুগুলো একদিন ২কেজি চাল ২৫০ ডাল ২৫০ মুড়ি ৫টাকার সাবান ৫ টাকার বিস্কুট ডোর-টু-ডোর দিয়ে গ্যাছে,  সঙ্গে ছিলো ৩২-জনের ভুবনমোহিনী দাঁতক্যালানো, দাতা গ্রহিতার সেলফি।

তবে সামাজিক দূরত্বের ফাৎনায় ভূলোক-দুলোক চিকনিভাবে ইউটার্ন নিয়েই অনুশাসনে থাকার কথা আওড়েছে__

করবো
লড়বো
জিতব

বলতে বলতে মহেন্দ্রক্ষণটি বিলিয়মান হয়ে গ্যাছে ক্রমশ__

শুক্রবার, ৩ জুলাই, ২০২০

টিভি_বুকের ব্লা ব্লা || অভিজিৎ দাসকর্মকার || কবিতা

টিভি_বুকের ব্লা ব্লা
অভিজিৎ দাসকর্মকার 



টিভিটা চালাও। লিবার্টি রয়েছে, তবুও বাইরে যাবেন না। কোমার বাঁকিয়ে নেচে নিন। মেয়ের চুল বেঁধে দিন। আমরা ২০ সেকেন্ড অপেক্ষা করছি, ফেসবুকে বোতাম খুলে স্টোরি দিন, উফ্ হাঁপিয়ে উঠলাম ____
এখনো অনেক ব্লা ব্লা বা ব্লক ব্লক বাতেলা ছটফট করছে এক নিশ্বাসে। তার মাঝেই———
  উষ্মা প্রকাশ করছে এই নববর্ষ সংখ্যায়।

সমুদ্রে গতবছর যারা নাইতে গিয়েছিল তাদের ছবি আসছে মেমোরি হয়ে____
নববর্ষের হলুদ শাড়ি। ক্লিন সেভড সঙ্গ-সেলফি। তারসাথে যারা রক্তদানার মধ্যে ছেলেখেলা করছে তাদের ক্রিয়া আর পদে, জোড় ভাঙা চলছে।

 হুমকি আর ভাইরাল এগুলো কি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নয়!__

এইযো ৭ মিনিট ধরে
আগামীর জাতীয় ঐক্য
প্রক্রিয়ার বিবর্তন
পশ্চিমে জোড়-বিজোড় শব্দ-প্যারাসাইট 
এইসব নিয়ে লাইভ করলাম এগুলো কিন্তু কেউই অমেরুদণ্ডী নয়,
সবাই অ্যান্টবডি খুঁজছে।
তবে এরা ব্রাউন সুন্দরীর হাসি টিভিতে দ্যাখে আর ভ্রূ কুঁচকে সেলফি পোস্টায় ____

*

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...