Shabdo Browse লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Shabdo Browse লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

শব্দব্রাউজ ৬৪২।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-642, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৬৪২।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-642, Nilanjan Kumar



শব্দব্রাউজ- ৬৪২ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৩১। ১০। ২২। সময় সকাল সাতটা চল্লিশ মিনিট ।


শব্দসূত্র: পলাশ আগুন স্বপ্নে



পলাশ স্বপ্ন ঘুমের মধ্যে । আগুন আনে । কিন্তু ফাগুন কোথা? এই অগোছালো উত্তুরে হাওয়ায় স্বপ্ন ভাসতে ভাসতে এগোয় । আমি নিঃস্ব হতে ছুটি ইচ্ছেরিক্সো নিয়ে হাততালি দিতে দিতে পলাশ বনে । সর্বনাশের আর কি কোন বাকি থাকে!



মন - আগুন থামতে জানে না । মিষ্টি যন্ত্রণা দুষ্টু করতে করতে সারা শরীরে জড়ায় । পলাশ ফুল তুমি আমার সখি হবে? 



স্বপ্ন । আগুন । পলাশ । পলাশ । আগুন ।স্বপ্ন । আত্মা । শান্তি । আনন্দ ।


সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

শব্দব্রাউজ ৩৫৫ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-355, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৩৫৫ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-355, Nilanjan Kumar



শব্দব্রাউজ ৩৫৫ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড কলকাতা । সকাল সাড়ে আটটা ।

শব্দসূত্র  :  সেয়ানে সেয়ানে জীবন

সেয়ানে সেয়ানে যে জীবন তা জন্ম থেকেই । সুতরাং কেউ প্রকৃত খুশি নয় । নাটুকে উল্লাস কিংবা দেঁতো হাসি হেসে নিজের ভালো থাকা এখন অভ্যাসে । যে সেয়ানা তাকে চিনতে সময় লাগে না । সেও অভ্যাস ।

সেয়ানে সেয়ানে শতেক মিলমিশ করে কি যে আনন্দ পাওয়া যায় ! যারা বোঝে তারা বোঝে । বাইরে যাবার ইচ্ছে নেই বলে,  তারা মত্ত । আহারে জীবন!

গতানুগতিক মানুষের জীবন জলের ধারার মতো । কখন যে থাকে কখন যে মুছে যায় ।

বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

শব্দব্রাউজ ২৯২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-292, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ২৯২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-292, Nilanjan Kumar



শব্দব্রাউজ ২৯২ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন  তেঘরিয়ার বিপাশা আবাসন সকাল ৮টা ১৫ মিনিট ৮। ৯ । ২১ মিনিট ।



শব্দসূত্র  : শোধ বোধ


সব শোধ হয়ে গেলে আপনা থেকে পড়ে স্বস্তির নিঃশ্বাস ।  জীবনে তখন আলাদা স্বাদ ।



বোধোদয় থাকে হরেক সুষমা । তাকে জমা করি গোপন কোটরে ।


সোমবার, ২১ জুন, ২০২১

শব্দব্রাউজ ২১৮ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ২১৮ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse, Nilanjan Kumar

শব্দব্রাউজ ২১৮ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ২০। ৬। ২০২১ সকাল সাড়ে দশটায় ।



শব্দসূত্র  : তাপে অনুতাপে


তাপে জ্বলি । তাড়িত হই । ক্রোধ
উঠে আসে প্রকাশ্যে । নিঃস্ব সময়
আরো তাপে জ্বালায় ।


অনুতাপ তাপের পর আসে । আমায়
ক্ষমো হে ক্ষমো । মনে আনন্দ ক্ষমা
চাওয়ার পর । অনুতাপের স্নান নির্মল
করে তোলে ।

রবিবার, ২০ জুন, ২০২১

শব্দব্রাউজ ২১৭ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ২১৭ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse, Nilanjan Kumar

শব্দব্রাউজ ২১৭|| নীলাঞ্জন কুমার


বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড  কলকাতা ১৯। ৬।২০২১ সকাল ৮টা ৫০ মিনিট ।



শব্দসূত্র: সংখ্যা ভিত্তিক


সংখ্যায় ধরে থাকি মুহূর্ত,  পল ।
সেকেন্ড মিনিট পেরিয়ে পেরিয়ে
কখন যে প্রহরে পৌছোয়! মুহূর্তের
স্বাদ বদল হয় তবু সংখ্যা ধ্রুবক হয়ে
আঁকড়ে থাকে ।


কোন কিছু ভিত্তি করে সব পরিকল্পনা
গড়ে নিলে,  সাফল্য সামনে দেখা যায় ।
হয়তো সাফল্য সব,  শেষ কথা।

শনিবার, ১৯ জুন, ২০২১

শব্দব্রাউজ ২১৬ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ২১৬ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse, Nilanjan Kumar

শব্দব্রাউজ ২১৬ || নীলাঞ্জন কুমার


বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ১৮। ৬। ২০২১সকাল আটটা পন্ঞ্চাশ মিনিট ।


শব্দসূত্র:  পৃথিবীর পথ


১।

পৃথিবীর স্নেহছাপ মেখে এই বেশ ।
স্বপ্নের গতি সারাক্ষণ শুভ হয়ে যায় ।


২।

পথ চতুর্দিকে ।
শুধু খুঁজে নিতে হয় আসল দরোজা ।

শুক্রবার, ১৮ জুন, ২০২১

শব্দব্রাউজ ২১৫ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ২১৫ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse, Nilanjan Kumar

শব্দব্রাউজ ২১৫ || নীলাঞ্জন কুমার


বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ১৭। ৬।  ২১ সকাল সাড়ে দশটায়



শব্দসূত্র:  বৃষ্টির শব্দ মাধুর্য


যে শব্দ মনে ধরে রাখতে চাই
তার সঙ্গে বৃষ্টির শব্দের মিলমিশ ।
বৃষ্টির টিপটিপ কোন কি গানের কথা
মনে আনে?


শব্দ ভাবনা ছুঁয়ে যায় । ভাবনা বিষয়
ছোঁয় । প্রতিটি শব্দের মানে খোঁজার
ইচ্ছে নেই । আছে শব্দ নির্যাস , যার
স্বাদ নিয়ে যাই ।

মাধুর্য এমনি আসে না।

শব্দ শিখিয়ে নেয় ।

মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

শব্দব্রাউজ ২১২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ২১২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse, Nilanjan Kumar

শব্দব্রাউজ ২১২ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ১৪ । ৬। ২০২১ সকাল সাড়ে আটটা ।


শব্দসূত্র  :  অন্ধকার জড়িয়ে আছি


অন্ধকার । সর্বাঙ্গে জড়িয়ে নিজেকে অন্ধকারের
সঙ্গী করে তুলি । বড় বেশি অদৃশ্য হওয়ার মতো
সময় আমার কাছে আজন্ম ছড়ান বলে,  তাদের
নিয়ে শান্তি পাই  । অন্ধকার আমায় প্রেম করে ।
আমি তাকে ভালোবাসি একাত্ম হয়ে ।


এই আমি জড়ালাম অন্ধকারের চাদর । নিজেকে
নিঃস্ব দেখাতে গিয়ে সব অহংকার জলান্ঞ্জলী
দিলাম । আহা! এইতো আমার সাধনা ।


আছি অজ্ঞাতে । ভাবনার ভেতর দিয়ে ।

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || শব্দব্রাউজ~ সৌমিত্র রায়

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার 


তার  । সৌমিত্র রায় । আই সোসাইটি ।
একশো টাকা ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই সময়ে ' ব্রাউজ ' শব্দটির  বেশ প্রচলন হয়েছে ডিজিটাল দুনিয়ায় ।      ' 'ব্রাউজ' শব্দটির অর্থ  অন্বেষণ কিংবা খোঁজা । যার এক যথার্থ দিক তুলে ধরার চেষ্টা করেছেন কবি সৌমিত্র রায় তাঁর ' শব্দব্রাউজ ' কাব্যগ্রন্থের মাধ্যমে । সৌমিত্রর অন্বেষণ সেই অন্বেষণ , যাকে দৃশ্যের মাধ্যমে দেখে দর্শনে রূপান্তরিত করার প্রয়াস করে একদম নতুন ডিকসনের মাধ্যমে । যেমন: ' ছাইগাদের ছাই । জমির উর্বরতা দানের অপেক্ষায় । তার উপর বেড়ে ওঠা স্বল্পায়ু ঘাসেরা কোন গ্লানি আঁকছে না ৷ সমস্ত অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সে শুধু সবুজ হাসি হেসে চলেছে ৷ শেষ হাসি । ' কার্যত  এই অন্বেষণের জন্য নিজেকে ভাঙতে হয় , ভাঙতে ভাঙতে তবে পাওয়া যায় এই দর্শন । আবার, ' পেনের ঠোঁট ছুঁয়ে তার ছায়া কাব্যসৃজনে ব্যস্ত । তার ব্যস্ততায় অনর্গল শব্দ নিচ্ছে শব্দ । শ্রীকান্তদার সাইকেলের চাকা তার স্তব্ধতায় বুঝে নিচ্ছে এইসব ব্যস্ততার  ভান ।'
         পৃথিবীর সব কিছু প্রতিক্ষণের চিন্তায়। জন্ম নিচ্ছে অন্বেষণ । সে হাট বাজার ভিত্তিক হোক কিংবা সৃজন ভিত্তিক হোক । আসলে তাকে ধরতে হয় ধরার মতো করে । তবে সৌমিত্র  আই যুগের শ্লোগানে যা বলেছেন:
' আধুনিক নয় । পোস্টমডার্ন / অধুনান্তিক/ উত্তরাধুনিক/ উত্তর-অধুনান্তিক নয় ৷ তথাকথিত 'নতুন' নয় ৷ এখন ভার্চুয়াল ও স্পিরিচুয়াল সেলিব্রেশনের সময় ।' এ যুগ নব যুগ । এ যুগ আই যুগ ।
             পড়তে পড়তে বুঝতে পারি সৌমিত্রর এই শ্লোগান এখন সুপ্ত । তবে বিকশিত হবে ।হয়তো অনেককে পাবে নয়তো একলাই ....। যারা থাকবে তারা চিন্হিত হবে । সৌমিত্রর কবিতার  মূল্যায়ন করতে গেলে অন্বেষণের স্বাদ জানতে হবে, চিনতে হবে । চিরাচরিত কবিতার স্বাদের বাইরে যেতে গেলে যে বোধ প্রয়োজন তা অর্জন করতেই হবে । নাহলে নিজেকে বিকশিত করা সম্ভব নয়।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...